কোচবিহার , ১৭ আগস্ট:- কোচবিহার সিএমওএইচ দপ্তরে সামনে অনশনে বসা মাল্টি পারপাস হেলথ ওয়ার্কসদের সাথে অনশন মঞ্চে দেখা করলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু । তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগা , কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতি রাভা রায় । বিষয়টি নিয়ে রাজ্যপালের সাথে দেখা করে বিষয়টা জানানোর পাশাপাশি বিধানসভায় তোলা হবে বলে জানায় বিজেপি নেতা সায়ন্তন বসু । গত 12 তারিখ থেকে বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এবং 5 দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলেন মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার । ইতিমধ্যেই কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন । কোচবিহার শহর আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে তাদের এই অনুষ্ঠান চলছে । আজ অনশনকারীদের সাথে দেখা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু । তিনি তাদের বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা বলার পাশাপাশি বিধানস ভায় বিষয়টাকে তোলা হবে বলেও জানান ।
Related Articles
চোলাই মদের ঠেক ভেঙে আগুন ধরালেন মহিলারা, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটিতে চোলাই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এলাকার মহিলার। এদিন এলাকা জুড়ে ৬-৭টি চোলাই ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে চলছিল এইসব মদের ঠেক। বার বার অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা। এরই প্রতিবাদে আজ সোমবার সকালে এলাকার মহিলারা ব্যাপক […]
মহানির্দেশকের চাকরির মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি রাজ্যের।
কলকাতা, ২ নভেম্বর:- রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্যের চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। চলতি বছরের ২৮ ডিসেম্বর ডিজিপি মনোজ মালব্যের চাকরির মেয়াদ হতে চলেছে। তিনি ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের প্রস্তাবে সারা দিলে তিনি আগামী বছরের জুন মাস পর্যন্ত রাজ্য পুলিসের প্রধান পদে থাকতে পারবেন […]
গনেশ পুজোর মধ্যে দিয়ে পৃথিবীকে করোনা মুক্ত করার প্রার্থনা শেওড়াফুলিতে।
হুগলি , ২২ আগস্ট:- গনেশ পুজোর মধ্যে দিয়ে পৃথিবীকে করোনা মুক্ত করার প্রার্থনা করলেন উদ্যোক্তারা । শনিবার শেওড়াফুলি সরকার পাড়ার মন্দিরে পুজা পাঠের মধ্যে গনেশ পুজো করা হয়।পুজো কমিটির উদ্যোক্তা সুবীর ঘোষ বলেন ,’স্থায়ী মন্দিরে সাত বছর ধরে পুজো হয় ।গোটা শেওড়াফুলির সমস্ত মানুষ পুজোতে অংশ নেন ।আমরা স্বাস্থবিধি মেনে মন্দিরে গনেশ পুজোকে বিশ্ববাসী কে […]










