এই মুহূর্তে জেলা

লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় বেসরকারি রুটের বাস চালককে বেদম মার জগাছার মৌখালিতে।

হাওড়া , ১০ সেপ্টেম্বর:- লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় বেসরকারি রুটের বাস চালককে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্য রাস্তাতেই বেধড়ক মারধর করল একটি স্করপিও গাড়ির আরোহীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছার মৌখালিতে। নিগৃহীত বাসচালক জানান, সাঁত্রাগাছি পার করে বামদিকের লেন ধরে তিনি যাত্রীবাহী বাস ( ধর্মতলা – ধূলাগোড় ) নিয়ে ধূলাগোড়ের দিকে যাচ্ছিলেন। ডানদিকের লেন দিয়ে […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে সর্ষে ছড়িয়ে মুখ্যমন্ত্রী হুগলীর লোককে বোকা বানিয়েছে – দিলীপ ঘোষ।

হুগলি , ৯ সেপ্টেম্বর:- হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জীর নেতৃত্বে বুধবার ধনেখালীতে মদন মোহনতলায় বিজেপির জনসভা অনুষ্ঠিত হলো। এদিন জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন জনসভায় দিলীপ ঘোষ ও লকেট চাটার্জীর হাত ধরে ১০০ জন সংখ্যালঘু তৃণমূলের নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন।এদিন সিঙ্গুর নিয়ে রাজ্য […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় ভস্মীভূত রবার কারখানা।

হাওড়া , ৯ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়া গোসালায় এন এস রোডের একটি রবার কারখানা ও গোডাউনে বুধবার সকালে ভয়াবহ আগুন লাগে। একটি পাম্প সহ দমকলের মোট ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, এসডি রবার কনসার্ন নামের ওই কারখানায় ৮টায় সকালের ডিউটি […]

এই মুহূর্তে জেলা

একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ গ্ৰামবাসীদের।

হুগলি , ৯ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের দুর্নীতি ও স্বজন পোষনের অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস‍্য, সুপারভাইজার ও স্থানীয় তৃনমুল নেতাকে ঘিরে বিক্ষোভ গ্ৰামবাসীদের। ঘটনা সিঙ্গুরের মির্জাপুর -বাকিঁপুর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্ৰামে। গ্ৰামবাসীদের অভিযোগ, তৃনমূল নেতা ঘনিষ্ট লোকেদের কাজ না করিয়ে মাষ্টার রোলে নাম ঢুকিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে দুর্নীতি করছে তৃনমুল নেতারা। পাশাপাশি […]

এই মুহূর্তে জেলা

বেলপাহাড়ীতে মাওবাদীদের সঙ্গে পর্যটকদের মুখোমুখির ঘটনা সাজানো বলে জানালো রাজ্য সরকার।

নবান্ন , ৮ সেপ্টেম্বর:- সম্প্রতি জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীর ডাংগিকুসুম গ্রামে মাওবাদী স্কোয়াডের কয়েকজন সদস্যর সঙ্গে পর্যটকদের মুখোমুখি হওয়ার যে ঘটনা ঘটেছে তা সাজানো বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে পুলিশ দিবসের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন পুলিশকে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পিছনে কারা […]

এই মুহূর্তে জেলা

সিগারেট এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাল হাওড়া জেলা প্রশাসন।

হাওড়া , ৮ সেপ্টেম্বর:- কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর মঙ্গলবার সকালে সিগারেট এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাল হাওড়া জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং হাওড়া সিটি পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এদিন হাওড়া জেলা হাসপাতাল, আদালত চত্বর, হাওড়া বাস স্ট্যান্ড এবং হাওড়া পুর এলাকার […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার মঙ্গলাহাট নিয়ে মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে স্মারকলিপি দিলেন সুভাষ দত্ত।

হাওড়া , ৮ সেপ্টেম্বর:- মঙ্গলাহাট খোলার দাবিতে এবং হাটের হকারদের মাসিক ৫০০০ টাকা ভাতার দাবি সহ একাধিক দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী সহ জেলাশাসককে ডেপুটেশন দিল হাওড়া হাট ব্যবসায়ী সমিতি। এদিন বেলা ২.৩০ নাগাদ জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেন ব্যবসায়ী সমিতির একটি দল। এই প্রসঙ্গে হাওড়া হাট ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বিশিষ্ট পরিবেশকর্মী সুভাষ দত্ত জানান, হাওড়ার মঙ্গলা […]

এই মুহূর্তে জেলা

দুর্গাপুজো নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের সবকটাকে ধরে ১০০ বার কান ধরে ওঠবোস করাতে হবে- মুখ্যমন্ত্রী।

নবান্ন , ৮ সেপ্টেম্বর:- আগামী মাসে রাজ্যে দুর্গাপূজা উৎসব পালন করা নিয়ে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে পুলিশ দিবসের অনুষ্ঠানে তিনি বিজেপির নাম না করে অভিযোগ করেন পরিকল্পনা করেই বিভিন্ন সামাজিক গণমাধ্যমে পুজো করতে দেওয়া হবে না বলে যে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এর কোন বাস্তব […]

এই মুহূর্তে জেলা

নবান্নে আজ পুলিশ দিবসের অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নবান্ন , ৮ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে কাজ করা পুলিশকর্মী, স্বেচ্ছাসেবক, আশাকর্মী সহ করোনা যোদ্ধাদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন। নবান্নে আজ পুলিশ দিবসের অনুষ্ঠানে তিনি ২০ জন মৃত কোভিড যোদ্ধার পরিবারের হাতে তিনি চাকরির নিয়োগপত্র ও তুলে দেন। এই ২০ জনের মধ্যে ৮ জন মৃত রাজ্য পুলিশ কর্মচারীর পরিজন, […]

এই মুহূর্তে জেলা

পেটে ব্যথার সমস্যা ঠিক করে দেওয়ার অছিলায় একাধিকবার ধর্ষণ তান্ত্রিকের , গ্রেপ্তার গুণধর তান্ত্রিক।

উত্তর ২৪ পরগনা , ৮ সেপ্টেম্বর:- উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার আকাইপুর এলাকার তান্ত্রিক শিবু মজুমদারের বাড়িতে একবছর আগে পেটে ব্যথার সমস্যা নিয়ে গিয়েছিলেন গোপালনগর বৈরামপুর কানসোনা গ্রামের ২৩ বছরের যুবতী। পেটে ব্যথা ঠিক করে দেওয়ার অছিলায় একাধিকবার ওই যুবতীকে ধর্ষণ করে তান্ত্রিক শিবু মজুমদার। অবশেষে সোমবার দুপুরে গোপালনগর থানায় ৫০ বছরের তান্ত্রিক শিবু মজুমদারের […]