হুগলি , ৯ সেপ্টেম্বর:- হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জীর নেতৃত্বে বুধবার ধনেখালীতে মদন মোহনতলায় বিজেপির জনসভা অনুষ্ঠিত হলো। এদিন জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন জনসভায় দিলীপ ঘোষ ও লকেট চাটার্জীর হাত ধরে ১০০ জন সংখ্যালঘু তৃণমূলের নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন।এদিন সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন সিঙ্গুরে এখন কিছু হয় না। এখন চারিদিকে সবুজ আর সবুজ । সিঙ্গুরে এলে কি দেখবো, সেখানে ঘাসচারা জন্মেছে । আর কদিন পর দেখবো সব জায়গায় সবুজ। ধান গজিয়েছে, সিঙ্গুরে দেখবো দিদিমনির শাড়ির মতো সাদা কাশফুল গজিয়েছে। সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছে মুখ্যমন্ত্রী আর হুগলীর লোককে বোনা বানিয়েছে।
Related Articles
অদম্য ইচ্ছাশক্তির জেরে, প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে আজ শিক্ষিকা জলি।
হুগলি,৩ ডিসেম্বর:- ছোটবেলা থেকেই ছটফটে । বাবা-মা তাই আদরের মেয়ের নাম রেখেছিলো জলি । কিন্তু কে জানত বিধাতার নিষ্ঠুর পরিহাসে একদিন ছটফট তো দূরের কথা সামান্য নড়াচড়ার জন্যই তাঁকে যন্ত্রের সহযোগীতা নিতে হবে ! তখন মেরেকেটে বয়স ১২কি ১৩ । ক্লাস সেভেনের চনমনে মেয়েটি দু’দিনের জ্বরে কাবু হয়ে পরে । সেই জ্বর-ই যে তাঁকে আর […]
দুর্নীতিই তৃণমূলের ফুলটাইম ব্যবসা, হাওড়ায় মোদী।
হাওড়া, ১২ মে:- হাওড়ার সাঁকরাইলের বিড়লা জলা মাঠে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী ও উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে রবিবার দুপুরে সভা করেন প্রধানমন্ত্রী। ভাটপাড়া, চুঁচুড়া, পুরশুড়ার সভার পর এদিন হাওড়ার সাঁকরাইলে আসেন মোদী। এদিন মোদী বলেন, গন্ডগোল করাই তৃণমূল নেতাদের কাজ। হাওড়ায় […]
ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় মানুষের বিক্ষোভ গোঘাটে।
আরামবাগ, ২৬ আগস্ট:- ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এলাকার মানুষের। স্থানীয় মানুষের দাবী নিরীহ মানুষকে গ্রেফতার করে ডাকাতি ও অস্ত্র থাকার অভিযোগ এনে গোঘাট থানার পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে।অথচ যাদের গ্রেফতার করা হয়েছে তারা আদেও ডাকাত নয় বলে দাবী এলাকার মানুষের। এদিন ক্ষিপ্ত জনতা এদিন গোঘাটের কামারপুকুর থেকে বদনগঞ্জ রাস্তা অবোরধ […]







