হুগলি , ১০ সেপ্টেম্বর:- নিট পরীক্ষার আগে রহস্যজনক নিখোঁজ কোন্নগরের বাসিন্দা কোলকাতা পুলিশ কর্মীর ছেলে নিট পরীক্ষার্থী। হুগলি জেলার কোন্নগর বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভিক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল। বৃহস্পতিবার অভিকের মা ঝর্ণা মন্ডল জানান গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। অভিকের বাবা কোলকাতা পুলিশে কর্মরত। আগামী রবিবার কোলকাতা মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা অভিকের কিন্তু তার হটাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জিটি রোডের উপর অভিকের সাইকেল পাওয়া গেছে। উত্তরপাড়াথানায় অভিযোগ দায়ের করেছে অভিকের পরিবার।
Related Articles
ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ।
সোজাসাপটা ডেস্ক, ৭ আগস্ট:- তাই ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করলেন জাকুব ভাদলেখ এবং ভিতেজস্লাভ ভেসেলি। এই দুজনেই চেক প্রজাতন্ত্রের নাগরিক। নীরজের সোনা জয়ে টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা হল সাত। বলা বাহুল্য, টোকিওর মঞ্চে প্রথম সোনা জয়ের পর টুইট […]
জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকার ষষ্ঠ স্থানে হুগলির ঋতম।
হুগলি, ৬ জুন:- উচ্চমাধ্যমিকের পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও সাফল্য হুগলির।মেধা তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে ত্রিবেনীর ঋতম বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিককে হুগলি জেলার ১৩ জন মেধা তালিকার দশে জায়গা করে নিয়েছিল। এবার রাজ্য জয়েন্টে স্থান পেলো ত্রিবেনীর ঋতম। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্টান্স পরীক্ষার ফলাফল।মেধা তালিকায় ষষ্ঠ স্থান হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়ের। মোট ২০০ নম্বরের পরীক্ষায় […]
কালীপুজো ও আসন্ন ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিদ্যুৎমন্ত্রীর।
কলকাতা, ২১ অক্টোবর:- কালীপূজা ও আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রস্তুতি নিয়ে শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে সমস্ত জেলার বিদ্যুত দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে […]









