হাওড়া , ১০ সেপ্টেম্বর:- লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় বেসরকারি রুটের বাস চালককে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্য রাস্তাতেই বেধড়ক মারধর করল একটি স্করপিও গাড়ির আরোহীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছার মৌখালিতে। নিগৃহীত বাসচালক জানান, সাঁত্রাগাছি পার করে বামদিকের লেন ধরে তিনি যাত্রীবাহী বাস ( ধর্মতলা – ধূলাগোড় ) নিয়ে ধূলাগোড়ের দিকে যাচ্ছিলেন। ডানদিকের লেন দিয়ে আসছিল স্করপিওটি। ওই গাড়িটি মৌখালি সিগন্যালের কাছে আচমকাই মধ্যিখানে ঢুকে পড়ে। তখন দুটি গাড়ির মধ্যে সামান্য ‘টাচ’ হয়। এতেই স্করপিও গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। এরপরই স্করপিও থেকে নেমে আসে চার পাঁচজন যুবক। তারা মারমুখী হয়ে ওঠে। বাসচালক এম ইসলাম মল্লিক আরও জানান, তাঁকে বাস থেকে নিচে নামিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা পালিয়ে যায়। বাসের যাত্রীরা প্রতিবাদ জানালেও কিছু ফল মেলেনি। এরপর খবর পেয়ে পুলিশ এসে আহত বাসচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্তরা স্থানীয় বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Related Articles
“বাংলার যুব শক্তি”র হুগলী জেলায় সফল রুপায়নের রূপরেখা চূড়ান্ত।
হুগলি , ১৬ জুন:- আজ হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী শান্তনু ব্যানার্জীর নেতৃত্বে জেলার সব শহর ও ব্লকের ১৮০ জন যুবনেতা দের ভিডিও কনফারেন্সের মধ্যে এক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জীর নির্দেশে তাঁর ঘোষিত কর্মসূচি “বাংলার যুব শক্তি”র হুগলী জেলায় সফল রুপায়নের […]
বেহাল রাস্তা সারানোর দাবিতে ডিওয়াইএফআই এর পথ অবরোধ হওয়ায়।
হাওড়া, ২৪ জানুয়ারি:- দীর্ঘদিন ধরে হাওড়ার বেনারস রোডের বামুনগাছি ব্রিজের রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের উপরে বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ পথচলতি মানুষকে। অবিলম্বে ব্রিজের রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার সকালে অফিস টাইমে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই কর্মীরা। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পরে পুলিশ এসে […]
হুগলিতে সাংগঠনিক সভায় শাসক দলের একাধিক বিধায়ক গড় হাজির থাকায় অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে।
হুগলি , ৩০ জুলাই:- দলের সাংগঠনিক সভায় শাসক দলের একাধিক বিধায়ক গড় হাজির থাকায় অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে।বৃহস্পতিবার শ্রীরামপুর রবীন্দ্র ভবনে জেলার ১৬ জন বিধায়কের মধ্যে মাত্র চারজন বিধায়ক হাজির ছিলেন । দলে অসন্তোষ আঁচ করতে পেরে শেষ মূহুর্তে সভা ভার্চুয়াল রুপ দিয়ে পরিস্থিতি সামাল দেয় তৃণমূল নেতৃত্ব । যদিও বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন , […]









