হাওড়া , ৩১ অক্টোবর:- শুক্রবারের রেশ কাটতে না কাটতেই শনিবারেও হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে না দেওয়ায় এদিনও ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। এদিনও স্টেশনে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় যাত্রীদের। বন্ধ করে দেওয়া হয় স্টেশনে ঢোকার গেট। ব্যারিকেড করে যাত্রীদের আটকানোর চেষ্টা করে রেল পুলিশ। এরপরই পুলিশের ব্যারিকেড টপকে […]
জেলা
বোলপুর শহরজুড়ে বাম কংগ্রেসের যৌথ মিছিল মোহাম্মদ বাজারের নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে।
বোলপুর , ৩১ অক্টোবর:- অভিযোগ গতকাল পুলিশ হেপাজতে মৃত্যু হয় এক কিশোরের। নাম শুভ মেহেনা। বাড়ি মল্লারপুর থানার বাউরিপাড়ায়। মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের অভিযোগ, গতকাল সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয়। তার মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান। […]
কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন রিষড়ায়।
হুগলি , ৩১ অক্টোবর:- অখিল ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আজ সারাদেশে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সারা দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন পালন করল কংগ্রেস কর্মীরা। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিন এবং লৌহমানব সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশে এই কর্মসূচি পালন হয়। এদিন হুগলির ওয়েলিংটন জুট মিলের গেটে এই কর্মসূচিতে […]
পুলিশ নয় , প্রতারিত ব্যাক্তির জালেই ধরা পরলো প্রতারক।
সুদীপ দাস , ৩১ অক্টোবর:- পুলিশ নয় , প্রতারিত ব্যাক্তির জালেই ধরা পরলো প্রতারক। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাকে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৯ই অক্টোবর চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল লীচুবাগানের বাসিন্দা শুভ সুন্দর রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ হওয়া জনৈক যুবক লোন করাতে আসে। সহজ উপায়ে লোন দেবে জানতে পেরে প্রয়োজনীয় কাগজপত্র […]
বাড়ির সামনে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু ভদ্রেশ্বরে।
সুদীপ দাস , ৩১ অক্টোবর:- বাড়ির সামনে খেলতে গিয়ে বিকট শব্দে ফাটলো বোমা। ঘটনায় গুরতর জখম এক শিশু। আহত ওই শিশুর নাম কৈমুদ্দিন(৮)। বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে। শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে এসে বাড়ির কাছেই খেলছিলো কৈমুদ্দিন। খেলতে খেলতেই সে ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এরপরই কানফাঁটা শব্দে কেঁপে ওঠে […]
পুজো থেকে পুষ্পাঞ্জলি সবই ভার্চুয়ালি করার পরিকল্পনা , ১৭১ বছরের শ্মশানকালী পুজোয়।
হুগলি , ৩১ অক্টোবর:- চৈত্রের অন্নপূর্ণা থেকে পয়ালা বৈশাখের গনেশ ছাপিয়ে বাঙালীর দুর্গাপুজোর মতোই করোনা ত্রাসে বেসামাল কালী পুজো। সংক্রমিত ব্যাধির ছোবল এড়াতে মাতৃ দর্শন থেকে পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে ১৭১ বছরের প্রাচীন শ্রীরামপুর বল্লভপুর শ্মশানকালী পুজো কমিটি ও অছি পরিষদ। উদ্যোক্তারা জানিয়েছে শ্মশানকালী পুজো নিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে ধর্মীয় ভাবাবেগ […]
শিলিগুড়ি থেকে পরিষ্কার দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা
শিলিগুড়ি , ৩১ অক্টোবর:- শনিবার সকাল থেকেই শিলিগুড়ি থেকে পরিষ্কার ঝকঝকে ভাবে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য। তবে গত কয়েক বছর ধরে শহর শিলিগুড়ির জুড়ে তীব্র যানজট এবং দূষণের ফলে শহরবাসীরা সেই কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রূপ থেকে বঞ্চিত হচ্ছিল। তবে গত দুদিন ধরেই শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে। আর এই ছবি দেখে অনেকেই লোভ […]
শুনশান রায়গঞ্জ শহরে ভুতেদের দাপাদাপি।
রায়গঞ্জ, ৩১ অক্টোবর:- ঘড়িতে তখন রাত ১২ টা কি ১ টা। শুনশান রায়গঞ্জ শহরের রাজপথ। আচমকাই আলো ঝলমলে শুনশান রাজপথে একদল ভুতেদের দাপাদাপি। আবার সেই ভূতের দলই রাস্তায় দাঁড়িয়ে গানবাজনা ও নাচও করছেন। কিছু মানুষ তখনও যাঁরা বাড়িতে ঢোকেন নি আচমকা রাস্তায় ভূত দেখে কিছুটা আতঙ্কিত আবার ভীতও হয়ে পড়লেন। ভূল ভাঙল কিছুক্ষন পর, যখন […]
ট্যাক্সি স্ট্যান্ডের সামনে পড়ে মৃত মহিলা , নজর এড়াল সকলের।
হাওড়া , ৩১ অক্টোবর:- শুক্রবার রাতে হাওড়া স্টেশনের বাইরে যাত্রীদের বসার ছাউনির নিচে সিমেন্টের বেঞ্চের উপর এক অজ্ঞাতপরিচয় মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। ‘ভবঘুরে’ প্রকৃতির ওই মৃতা মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গেছে, দীর্ঘক্ষণ ধরে তিনি […]
স্টাফ স্পেশাল ট্রেনে অবৈধ যাত্রীদের উঠতে বাধা , হাওড়া স্টেশনে বিক্ষোভ , ঘটনাস্থলে আরপিএফ।
হাওড়া , ৩১ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে এখনও লোকাল ট্রেন চালু না হওয়ায় সমস্যায় পড়া যাত্রীরা প্রায় প্রতিদিনই উঠে পড়ছেন রেলকর্মীদের জন্য নির্দিষ্ট বিশেষ ট্রেনে। রেলের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই স্টাফ স্পেশাল ট্রেন কেবল রেলের কর্মীদের জন্য নির্দিষ্ট। কিন্তু সেই নিয়ম না মেনে প্রতিদিনই যাত্রীদের একাংশ উঠে পড়ছেন এই স্টাফ ট্রেনে। যা নিয়ে বিস্তর […]

