হুগলি , ৩১ অক্টোবর:- অখিল ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আজ সারাদেশে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সারা দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন পালন করল কংগ্রেস কর্মীরা। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিন এবং লৌহমানব সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশে এই কর্মসূচি পালন হয়। এদিন হুগলির ওয়েলিংটন জুট মিলের গেটে এই কর্মসূচিতে শামিল হন স্থানীয় কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ব্রহ্মদেও রবিদাসের নেতৃত্বে এই সত্যাগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুরেশ তেওয়ারি আইএন টি ইউ সি র রাজ্য কমিটির নেতা প্রবীর অধিকারী শেখ রশিদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মীরা।
Related Articles
পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ১৫ এপ্রিল:- গরমে পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ নিল বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড।শনিবার বাংলা নববর্ষের দিনে ওয়ার্ডের অলি গলিতে পানীয় জন পৌঁছে দিতে ৩টে হাতে টানা জলবাহিত গাড়ির সূচনা করল ওয়ার্ড কমিটি। এ দিন একটি ঘরোয়া অনুষ্ঠানে জলবাহি ছোট গাড়ির সূচনা ও একটি পাম্প হাউসের উব্ধোধন করেন বৈদ্যবাটি পুরসভার […]
ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার অশান্তির ঘটনার লাগাম টানতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- বিগত লোকসভা ভোটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান অশান্তির ঘটনায় লাগাম টানতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় হওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার পিছনে আদতে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর সহায়তা নেয়ার নির্দেশ […]
সদ্য দলবদলু দেবব্রতকে প্রার্থী মানতে নারাজ সপ্তগ্রামের বিজেপি কর্মীরা , এলাকায় দিনভর বিক্ষোভ।
সুদীপ দাস , ১৯ মার্চ:- সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসকে মানছি না মানবো না। এই স্লোগানেই আজ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করলো বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিজেপি কিষান মোর্চার রাজ্য কমিটির সম্পাদক স্বরাজ ঘোষ। গত রবিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিজেপিতে যোগদানের পর থেকেই […]








