শিলিগুড়ি , ৩১ অক্টোবর:- শনিবার সকাল থেকেই শিলিগুড়ি থেকে পরিষ্কার ঝকঝকে ভাবে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য। তবে গত কয়েক বছর ধরে শহর শিলিগুড়ির জুড়ে তীব্র যানজট এবং দূষণের ফলে শহরবাসীরা সেই কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রূপ থেকে বঞ্চিত হচ্ছিল। তবে গত দুদিন ধরেই শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে। আর এই ছবি দেখে অনেকেই লোভ সামলাতে পারছেন না। তাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত শিলিগুড়িবাসী। যদিও শহর শিলিগুড়ির মহানন্দা সেতু ও দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল থেকে আরো ভালো দৃশ্যমান এই কাঞ্চনজঙ্ঘা। অপরদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে পরিবেশপ্রেমীরা লকডাউনকে আশীর্বাদ বলেই মনে করছেন। কারন লকডাউনের সময় থেকে শহরজুড়েই কিছুটা হলেও কমেছে দূষণের মাত্রা। এবং দীর্ঘদিন ধরে মানুষ গৃহবন্দী থাকায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।
Related Articles
চাকরি প্রার্থীদের নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৭ আগস্ট:- এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম থাকলে তা […]
কিছু সামান্য মানুষ রাজ্যে সংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা করছে : দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর ,৯ মার্চ :- রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন আশাকরি তিনি ব্যবস্থা নেবেন। কিছু সামান্য মানুষ রাজ্যে সংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর দায়িত্বে যারা আছেন তাদের এই অপসংস্কৃতিকে রুখতে আরো বেশি ব্যবস্থা নেওয়া উচিত।মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে বসন্ত উৎসবে যোগ দিতে এসে একথা বললেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা […]
লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগ। ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ মহিলাদের।
হাওড়া , ১২ আগস্ট:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীভাণ্ডারের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগে হাওড়ার কোনা বাগপাড়ায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ করলেন মহিলারা। কোনা বাগপাড়া বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। অভিযোগ, অ্যাকাউন্ট করার জন্য কোনা শাখার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গত কয়েকদিন ধরেই তাঁরা লাইন দিচ্ছেন। অল্প কয়েকজন করে […]









