সুদীপ দাস , ৩১ অক্টোবর:- বাড়ির সামনে খেলতে গিয়ে বিকট শব্দে ফাটলো বোমা। ঘটনায় গুরতর জখম এক শিশু। আহত ওই শিশুর নাম কৈমুদ্দিন(৮)। বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে। শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে এসে বাড়ির কাছেই খেলছিলো কৈমুদ্দিন। খেলতে খেলতেই সে ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এরপরই কানফাঁটা শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। কৈমুদ্দিনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে দেখতে পায় সে মাটিতে শুয়ে ছটফট করছে। তরিঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গৌরহাটি ইএসআই হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। খোদ ফাঁড়ির কাছেই এধরনের ঘটনা ঘটায় হতচকিত সকলেই। ওই বাড়িতে আরও বিস্ফোরক থাকতে পারে এই সন্দেহে গোটা বাড়িটি ঘিরে ফেলেছে পুলিশ।
Related Articles
তেলের ট্যাঙ্কারে আগুন লেগে বিপত্তি সিঙ্গুরে।
হুগলি, ২৪ ডিসেম্বর:- দুর্গাপুর হাইওয়ের উপর সিঙ্গুর রতনপুর এলাকায় হটাৎ তেলের ট্যাংকারে আগুন লেগে বিপত্তি। এরফলে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যানচলাচল। এদিন সন্ধের সময় পানাগর এর দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি তেল ভর্তি ট্যাংকার। এরপর রতনপুর এর কাছে হাইওয়ের উপরেই হটাৎ আগুন লেগে যায় গাড়িটিতে। চালক বিপদবুঝে গাড়ি ছেড়ে নেবে গিয়ে রক্ষা পান। এলাকার […]
ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়।
কলকাতা, ২৫ অক্টোবর:- উৎসবের মধ্যেই কলকাতায় আবার ডেঙ্গিতে মৃত্যু। ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে মারা গিয়েছেন মামণি নস্কর নামে ৪৫ বছরের এক মহিলা। দক্ষিণ কলকাতার সন্তোষপুর এলাকার জনতা রোডের বাসিন্দা মামণি দেবীকে পঞ্চমীর দিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেদিনই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। বেসরকারি হিসেবে, রাজ্যে এ পর্যন্ত […]
নিজের হাতে দেওয়াল লিখে বিধানসভা ভোটের প্রচার শুরু করলো আব্দুল মান্নান।
হুগলি, ১২ মার্চ:- নিজের হাতে দেওয়াল লিখে বিধানসভা ভোটের প্রচার শুরু করলো হুগলী জেলার চাঁপদানির বিধানসভার বাম-কংগ্রেস জোট প্রার্থী আব্দুল মান্নান। এর আগে চাঁপদানি বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল মান্নান। এবারো চাঁপদানি বিধানসভার প্রার্থী হয়েছেন তিনি। Post Views: 480










