হুগলি , ৩১ অক্টোবর:- চৈত্রের অন্নপূর্ণা থেকে পয়ালা বৈশাখের গনেশ ছাপিয়ে বাঙালীর দুর্গাপুজোর মতোই করোনা ত্রাসে বেসামাল কালী পুজো। সংক্রমিত ব্যাধির ছোবল এড়াতে মাতৃ দর্শন থেকে পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে ১৭১ বছরের প্রাচীন শ্রীরামপুর বল্লভপুর শ্মশানকালী পুজো কমিটি ও অছি পরিষদ। উদ্যোক্তারা জানিয়েছে শ্মশানকালী পুজো নিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে ধর্মীয় ভাবাবেগ রয়েছে। সেই ভাবাবেগ কে সন্মান জানিয়েই সাধারন পুজা, দর্শন, মাল্যদান, দন্ডী ও ভোগ প্রসাদ বিলি সব কিছুই স্থগিত রাখা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। কমিটির সদস্যরাই পুজো উপাচার ও মালা পড়ানোর কাজ করবেন।
Related Articles
রঙ কারখানায় ভয়াবহ আগুন হাওড়ায়।
হাওড়া, ৮ জুন:- হাওড়ার একটি রঙ কারখানায় ভয়াবহ আগুন। বুধবার দুপুরে বার্জার পেইন্টস কারখানায় আগুন লাগে। দমকল সূত্রের খবর, এখনও পর্যন্ত দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। এই ঘটনায় ওই কারখানার বেশ কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। […]
লিলুয়া হোমে তদন্তে এলেন চাইল্ড কমিশনের চেয়ারপার্সন।
হাওড়া , ৬ জানুয়ারি:- নাবালিকার হাতে রয়েছে ‘সেফটিপিনে’র ক্ষত। যাতে লেখা কারও নাম। বুধবার লিলুয়ার এক সরকারি হোমে এর তদন্তে আসেন চাইল্ড কমিশনের চেয়ারপার্সন। অভিযোগ উঠেছিল নাবালিকার হাতে সেফটিপিন দিয়ে নাম লিখে দিয়েছিল কেউ বা কারা। জানা গেছে, গত ডিসেম্বরে বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়েছিল ওই নাবালিকা। এরপর হাওড়া জিআরপির মাধ্যমে লিলুয়ার সরকারি হোমে তাকে […]
ভারতীয় দলে ফিরতে পরীক্ষা দিতে হবে রোহিতকে !
স্পোর্টস ডেস্ক, ২৫ মে:- গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের মাঝপথেই চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন হিটম্যান। তারপর আর দলে কামব্যাক করার সুযোগ হয় নি রোহিত শর্মার। কারণ চোট সরিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক। তবে লকডাউনের জন্য ভেস্তে যায় তাঁর কামব্যাকের প্রচেষ্টা। যেহেতু চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এবং পরবর্তী […]







