হাওড়া , ৩১ অক্টোবর:- শুক্রবার রাতে হাওড়া স্টেশনের বাইরে যাত্রীদের বসার ছাউনির নিচে সিমেন্টের বেঞ্চের উপর এক অজ্ঞাতপরিচয় মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। ‘ভবঘুরে’ প্রকৃতির ওই মৃতা মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গেছে, দীর্ঘক্ষণ ধরে তিনি ওইভাবেই সেখানে পড়েছিলেন। কিন্তু সেখানে বিষয়টি কারও নজরে আসেনি বলে অভিযোগ। হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করা কোনও যাত্রীও এই বিষয়টি নজরে আনেননি। শেষপর্যন্ত রাতে ঘটনাটি জানাজানি হলে গোলাবাড়ি থানার পুলিশ সেখানে আসে এবং পুলিশের তৎপরতায় ওই মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন উঠেছে দীর্ঘক্ষণ ধরে এভাবে হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে ওই মহিলা পড়ে থাকলেও কেন এই বিষয়টি সবার নজর এড়িয়ে গেল।
Related Articles
বিষ্ণুপুরে রক্ষাকালী মন্দিরে “মায়ের আলতা পরা পায়ের ছাপ”এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
বাঁকুড়া,১২ ডিসেম্বর:- ‘মন্দিরে মায়ের আলতা পরা পায়ের ছাপ’ দেখা গেছে খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ ভীড় করছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের ১৯ নম্বর ওয়ার্ডের রসিকগঞ্জ এলাকার রক্ষাকালী মন্দিরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের রসিকগঞ্জের রক্ষাকালীর মন্দিরটি বেশ পুরাণো। নিত্য পুজা হয়। প্রতিদিন অসংখ্য ভক্ত […]
ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান।
অঞ্জন চট্টপাধ্যায়,১ মার্চ:- ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান। ডার্বি জয়ের আগেই হয়তো আই লীগে জয় নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। অন্তত ট্রাউ এফসি বিরুদ্ধে বাগান এর ৩-১ গোল এ জয়ের পর সেরকমই মনে হচ্ছে । এদিন খেলার শুরুতে তো মনে হচ্ছিলো হাফ ডজন গোল দিয়ে দেবে টীম বাগান। ম্যাচে ২২ মিনিটেই ৩ […]
আরামবাগ স্টেশনে নিরাপত্তা বাড়ালো রেল , ধুমপান ও বিনা টিকিটে বসে গল্প নিষিদ্ধ।
মহেশ্বর চক্রবর্তী, ৯ মার্চ:- হুগলি জেলার অন্যতম ছোট শহর হলো আরামবাগ।এই আরামবাগ শহরের ছোট রেল স্টেশন আরামবাগ রেল স্টেশন। এই রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করলো সংশ্লিষ্ট রেল প্রশাসন। স্টেশনের ভিতর ও প্লাটফর্মে অহেতুক ঘোরাঘুরি বন্ধ করা থেকে শুরু করে ধুমপান করলেই ধরপাকর থেকে শুরু করে গ্রেপ্তার পযন্ত করছে রেল পুলিশ। লাগাতার এই অভিযান শুরু […]







