পূর্ব বর্ধমান, ৭ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস মন্তেশ্বর বিধান সভায় সিদ্দিকুল্লা চৌধুরী কে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন দল। তাই এই দিন সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে মন্তেশ্বর বিধানসভায় মামুদপূর এক নম্বর অঞ্চলের তৃণমুল কংগ্রেসের সভাপতি ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আজিজুল হকের নেতৃত্বে রায়গ্রাম, পুরুনিয়ায় সহ বিভিন্ন গ্রামে ও জামনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের, অঞ্চল সভাপতি লালন সেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেলে কুলে জামনা সহ বিভিন্ন গ্রামে আজ সকাল থেকে মন্তেশ্বর বিধানসভায় তৃণমূলের ঘোষিত প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী নাম দিয়ে ও সিদ্দিকুল্লা চৌধুরীকে বিধান সভার ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন শুরু হয় এবং সন্ধে পর্যন্ত দেওয়াল লিখন চলে।
Related Articles
রাতে ভয়াবহ আগুন লিলুয়ার চামরাইলে।
হাওড়া, ১৩ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ার চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে বৈদ্যুতিক পাওয়ার হাউসের পাশে একটি মোম কারখানায় সোমবার রাতে ভয়াবহ আগুন লাগে। মোম তৈরির জন্যে মজুত থাকা প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ ধারন করে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে। বৈদ্যুতিক পাওয়ার হাউসে আগুন ছড়িয়ে পড়লে চামরাইলের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা […]
বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হাওড়ায়।
হাওড়া, ২১ মার্চ:- বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কান্ড হাওড়ায়। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দিলে চললো ধস্তাধস্তি। আগামী ২৮ ও ২৯ মার্চ ধর্মঘটের সমর্থনে ও রাজ্যের আইনশৃঙ্খলা বিপন্ন ও আনিস খানের খুনের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে এই দাবিতে এদিন হাওড়া জেলা বামফ্রন্ট সহ বিভিন্ন গণ সংগঠনের ডাকে আইন অমান্য […]
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সদর গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অস্থায়ী কর্মীরা।
মালদা,৪ ফেব্রুয়ারি:- নিজেদের দাবিতে আন্দোলনে নামছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি মিছিল করে কন্ট্রোলারের ঘরে বিক্ষোভ দেখাতে থাকেন। অস্থায়ী কর্মীদের মিথ্যে আশ্বাস দেওয়ার কারণে এই আন্দোলন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। উল্লেখ্য, নিজেদের স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ একমাস ধরে কর্মবিরতিতে শামিল হয়েছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। তাঁদের পাশে […]










