হুগলি , ৬ মার্চ:- পুর প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন শ্রীরামপুর পৌরসভার পুর প্রশাসক অমিয় মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তার অফিস থেকে সরে গেছে তার নেমপ্লেট, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তার এই পদত্যাগে শুরু হয়েছে জল্পনা। যদিও অমিয় বাবু জানান শারীরিক কারণেই তার এই পদত্যাগের চিন্তাভাবনা, যদিও তিনি বলেন এই সিদ্ধান্ত ছমাস আগেই নিয়েছিলেন, কর্মীদের সঙ্গে তিনি কথাও বলেছিলেন। পার্টিকেও জানিয়েছিলেন। পৌরসভার ওপর চাপ দিন কে দিন বেড়েই চলছিল। সাধারণ মানুষের কথা ভেবে যাতে মানুষ কোনো সমস্যায় না পড়ে সেইজন্য কাজ চালিয়ে যাচ্ছিলাম। মানুষের চাহিদা ও তাদের আশা আকাঙ্খা মেটাতে অক্ষম ছিলাম। এত চাপ আসছিল যা মানুষের কাছে দায়বদ্ধতা স্বীকার করে পিছিয়ে আস্তে হচ্ছিল। কারন বেশ কিছুদিন ধরে দলকে জানাচ্ছিলেন তিনি কিন্তু বর্তমানে আর সম্ভব না হওয়াতে তার এই সিদ্ধান্ত। একই সাথে তিনি জানান অন্য কোন রাজনৈতিক দলে যাবেন না।
Related Articles
স্কুলের ফি কমানোর দাবিতে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া , ২ জুলাই:- স্কুলের ফি কমানোর দাবিতে বিক্ষোভ এবার হাওড়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। এর আগে একই ইস্যুতে অভিভাবকরা বিক্ষোভে সামিল হয়েছিলেন সাঁতরাগাছি এবং লিলুয়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে সামিল হন রামকৃষ্ণপুর এলাকার ওই ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকরা। এদিন স্কুলে বিক্ষোভরত এক অভিভাবক জানিয়েছেন, লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত […]
প্রথম ম্যাচেই জমাটি লড়াই , সালাহ-র হ্যাটট্রিকে ৪-৩ গোলে জয়ী লিভারপুল।
স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নতুন মরসুমের প্রথম দিনেই মাঠে নেমেছিল। আর প্রথম ম্যাচেই লিডস ইউনাইটেড বেশ কঠিন পরীক্ষা নেয় অ্যালিসন সালাহদের। যদিও শেষ পর্যন্ত হেরেছে তারা। সাত গোলের এক থ্রিলার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের হয়ে হ্যাটট্রিক করেন মিশরীয় ফরোয়ার্ড মহম্মদ সালাহ। অন্য গোলটি করেন ভ্যান ডাইক। […]
গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য আতশবাজি পোড়ানোর অনুমতি এবার নেই। জানাল হাওড়া সিটি পুলিশ।
হাওড়া, ২৮ অক্টোবর:- গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য কোনও আতশবাজি এবার পোড়ানো যাবে না। আসন্ন কালীপূজা, ছটপূজা ও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত এক সমন্বয় সভায় পুলিশের তরফ থেকে একথা জানান ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, শুধুমাত্র গ্রীন ক্রাকার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কালীপুজোর ক্ষেত্রে রাত ৮টা থেকে […]







