হাওড়া , ৭ মার্চ:- রবিবার ব্রিগেডে মোদীর সভায় যাবার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে বাস। আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তবে, সকলেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। জানা গেছে, চলন্ত অবস্থায় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের কাছে হঠাৎই বাসের চাকার এক্সেল খুলে যায়। এই ঘটনায় আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী। জখম অবস্থায় তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া কোনা এক্সপ্রেসওয়েতে।পুলিশ জানিয়েছে, এদিন বাসটি নন্দীগ্রাম থেকে ব্রিগেডের দিকে যাচ্ছিল। দুপুর প্রায় একটা নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে কাছে এসে আচমকাই গাড়ির সামনের দিকের রড খুলে চাকা বসে যায়। এই ঘটনা বেশ কয়েকজন আহত হন। তাদের দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গাড়ির এক্সেল ভেঙে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে পুলিশের অনুমান। সকলেই বড়ো ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পান।
Related Articles
প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ – মুখ্যমন্ত্রী।
কলকাতা ,১৯ মার্চ :- এত শর্ট টাইম এর মধ্যে সবাইকে আসতে হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’। বেসরকারি হাসপাতালে দিকটা আমাদের ভাবতে হবে কারণ আপনারা অনেক মানুষকে ট্রিটমেন্ট দেন। গভঃ সেক্টর ও প্রাইভেট সেক্টর আমরা একসঙ্গে কাজ করব। আইসিএমআর একটা গাইডলাইন দেবে আপনারা একটু প্রস্তুত থাকবেন সেই গাইডলাইন […]
আগামী সপ্তাহেই জি-২০ সম্মেলনের বৈঠক কলকাতায়।
কলকাতা, ৬ জানুয়ারি:- আগামী সপ্তাহেই জি-২০ সম্মেলনের প্রথম বৈঠক বসছে কলকাতায়। আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে ৯ থেকে ১১, তিনদিন চলবে বৈঠক। ধারে ও ভারে এমন বৈঠক সাম্প্রতিক কালে হয়নি রাজ্যে। ফলে বৈঠক আয়োজনে জোর কদমে প্রস্তুতি শুরু করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, ৯ তারিখ বৈঠকের উদ্বোধন হবে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রী […]
মদ, জুয়া, গাঁজার রমরমা কারবার, গ্রামবাসীদের অবরোধ সাঁকরাইলে।
হাওড়া, ৬ নভেম্বর:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার দাওনঘাটা মোড় থেকে ধুলোগড় পর্যন্ত অবৈধ গাঁজা, মদ ও জুয়ার রমরমা কারবারের প্রতিবাদে রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবিষয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না মেলায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। এদিন সকাল থেকে প্রায় দু’ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ […]








