হাওড়া , ৬ মার্চ:- জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন প্রার্থী হতে না পারা হাওড়ার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। দলের প্রার্থী হিসেবে টিকিট না পেয়ে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। সেই পথেই হেঁটে একইভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও দল ও সরকারের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, দলে এসে মানুষের জন্য কাজ করতে চাইলে সবাই স্বাগত। সকলকে হয়তো প্রার্থী করা যাবে না।
Related Articles
শনিবাসরীয় শহরে মাস্কবিহীন পথচারিদের ধরপাকড় পুলিশের।
কলকাতা , ১৭ এপ্রিল:- শহরে করোনার দাপটে রাশ টানতে তৎপর হল কলকাতা পুলিশ।রাজ্যে পঞ্চম দফার ভোটের দিনে মাস্ক বিহীন পথচারীদের বিরুদ্ধে পথে নামল পুলিশ বাহিনী।ধরপাকড় শুরু করার পাশাপাশি শহরের প্রত্যেকটি বাজারে প্রচার অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে। অভিযানের প্রথমন দিনেই মাস্ক না পরায় ১৬৭ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ।
সুদীপ দাস, ১৪ আগস্ট:- আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ৭৫বর্ষ পূর্তি। এই উপলক্ষে যেকোনো রকম নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ। রবিবার বিকেলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হলো হাওড়া বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল জংশন। এদিন ব্যান্ডেল স্টেশনে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় ব্যান্ডেল আরপিএফ ও ব্যান্ডেল জিআরপি। এদিক ব্যান্ডেল প্ল্যাটফর্মের আনাচে-কানাচে সহ যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো […]
চন্ডীতলার গরলগাছা বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তসত্বা মহিলার।
হুগলি , ১৫ জুন:- সোমবার সকালে চন্ডীতলার গরলগাছা বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তসত্বা মহিলার।পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সুনীতা গুপ্তা(৩২)বাড়ি ডানকুনিতে। এ দিন বাপের বাড়ি থেকে ডাক্তার দেখিয়ে ভাই দিলীপ গুপ্তর মোটর সাইকেলে করে সুনীতা নিজের তিন বছরের ছেলে কে নিয়ে ফিরছিলেন।ওই সময় গরগাছা বাজারের সামনে একটি অটো কে পাশ কাটাতে গিয়ে মোটর […]









