হুগলি , ১৬ মার্চ:-প্রচারের ফাঁকে চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে সকাল সকাল ভোট প্রচারে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সর্ব ভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিঙ্গুরের বাড়ুইপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে। বার্তা বিজেপির কৃষক বিরোধী কালা আইন ও সিঙ্গুরে কৃষি ও শিল্পের দাবি নিয়ে ভোট প্রচার। আগামীদিনে […]
জেলা
কানাইপুরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।
হুগলি , ১৬ মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর নপাড়া শিবতলা এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। এদিন কানাইপুর নপাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে শিব মন্দিরে পুজো দেন প্রার্থী এরপর নপাড়া এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করে প্রচার সারেন […]
কানাইপুরে জনশূন্য পথসভা প্রবীরের সমর্থনে , তবে কি পুরানো বিজেপি কর্মীরা মুখ ফেরালো।
সুদীপ দাস , ১৫ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষালের নাম ঘোষণার পরেই বিজেপির রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা ভট্টাচার্য ক্ষোভে ফেটে পড়ে ছিলেন বিজেপি দলের এই সিদ্ধান্তের জন্য। কৃষ্ণা ভট্টাচার্যের সাথে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করার দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ দেখায় আদি বিজেপি নেতা কর্মীরা। এবার […]
বন্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালিতে। তদন্তে পুলিশ।
হাওড়া , ১৫ মার্চ:- বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া […]
হুগলিতে প্রার্থীপদ প্রত্যাহারের দাবীতে বিজেপির সদর দপ্তর ভাঙচুর করলো দলের কর্মীরাই।
সুদীপ দাস , ১৫ মার্চ:- হুগলি জেলার বিজেপি প্রার্থী পদ নিয়ে বিক্ষোভ বিজেপির নিচুতলার কর্মীদের। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গা জুড়ে যেভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচিত করা হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু এদিন সন্ধ্যায় তার চরম আকার নিল হুগলি জেলার চুঁচুড়ায় বিজেপির কেন্দ্রীয় অফিসে এক দল বিজেপি কর্মী এসে ব্যাপক বিক্ষোভ […]
ইভিএমের মাধ্যমে জবাব দিয়ে বহিরাগতদের বিদায় করুন – অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুর , ১৫ মার্চ:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধানের সমর্থনে দাঁতন বিধানসভা এলাকার অন্তর্গত মোহনপুর ব্লক এর নীলদা এলাকায় এক প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। ওই জন সভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভায় অন্যান্যদের মধ্যে […]
দলত্যাগী তৃণমূল নেতাকে মানতে নারাজ বিজেপি কর্মীরা , সরাসরি লকেটকে কাঠগড়ায় তুলে দিনভর বিক্ষোভ।
সুদীপ দাস , ১৫ মার্চ:- গতকাল সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত খেজুরিয়ার তৃণমূল নেতা রাজ্য অফিসে অর্জূন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করেন এই যোগদানকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপির নেতা কর্মিরা। আজ সকাল ১০ টা নাগাদ বিজেপির হুগলি জেলা কমিটির সদস্য নিরুপম মুখার্জি ক্ষোভ প্রকাশ করতে সপ্তগ্রাম রেললাইনে শুয়ে পড়েন আত্মহত্যার পথ বেছে নিতে। […]
প্যান্টোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচলে বিপত্তি।
হাওড়া , ১৫ মার্চ:- প্যান্টোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচলে বিপত্তি। সোমবার সকালে হাওড়া ইয়ার্ডে হঠাৎই ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ছিঁড়ে যায় ওভারহেড লাইনের তারও। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, এর জেরে দক্ষিণ-পূর্ব শাখায় আপ মেন লাইনে ট্রেন চলেচল ব্যাহত হয়। বন্ধ করে দিতে হয় একাধিক ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান […]
কোন্নগরে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ বিজেপির আদি কর্মীরা
হুগলি, ১৫ মার্চ:-উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হিসেবে তৃণমূল থেকে বিজেপি দলে আসা প্রবীর ঘোষালকে মনোনীত করার পরেই ক্ষোভের আগুন জ্বলছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের আদি বিজেপি কর্মীদের মধ্যে। এদিন কোন্নগরে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের উপর ক্ষোভ উগড়ে দিয়ে কুশপুতুল পোড়াল বিজেপি দলের আদি কর্মীরা। কুশপুতুল পোড়ানোর সাথে আদি বিজেপি কর্মীরা স্লোগান তুলতে থাকে মধুচক্রের […]
সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের টিকিট বাতিলের দাবীর অব্যাহত বিজেপি কর্মীদের বিক্ষোভ।
হুগলি , ১৫ মার্চ:-সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের টিকিট বাতিলের দাবীর অব্যাহত বিজেপি কর্মীদের বিক্ষোভ। সোমবার সিঙ্গুরের বিজেপি কর্মীরা চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা পার্টি অফিসে এসে বিক্ষোভ দেখালো। তাঁদের দাবী অবিলম্বে রবীনবাবুর টিকিট বাতিল করে স্থানীয় বিজেপি কর্মী তথা সমাজসেবক পল্টু কুকরীকে টিকিট দিতে হবে। টিকিট বাতিল না হলে বিজেপি কর্মীরা রবীনবাবুর হয়ে কোন কাজ […]

