হুগলি , ১৬ মার্চ:- রিষড়ায় যুবক খুন। গুলি করে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয় আনন্দ সিং(৩০) কে। গতকাল গভীর রাতে রিষড়া পুরসভার দশ নং ওয়ার্ড কুন্ডু কলোনীতে এই ঘটনা ঘটে, দীপক জয়সওয়াল ও ভোলা দাসকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ সিং বড় বাজারে কাজ করত। ত্রিশ হাজার টাকা ধার করেছিলো। এক সপ্তাহ পর টাকা ফেরতের কথা থাকলেও তা না দেওয়ায় পাওনাদার টাকার জন্য চাপ দিতে থাকে। গত রাতে সেই নিয়ে বচসা হয়। তারপরেই গুলি করে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়। খবর পেয়ে রিষড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে টাকা ধারের বিষয় জানতে পারে পুলিশ।
Related Articles
অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান পরিষেবা চালু করল শ্রীরামপুর পুরসভা।
হুগলি , ৯ জুন:- করোনা মোকাবিলায় আক্রান্তদের দুয়ারে অক্সিজেন পরিষেবা দেওয়ার লক্ষ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান ” পরিষেবা চালু করল শ্রীরামপুর পুরসভা। বুধবার শ্রীরামপুরে প্রকল্পের সূচনা করেন এক দল বিধায়ক ও শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক। ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই, পুরপ্রশাসক অমিয় […]
কোভিডে মৃতের দেহ সৎকারে বিলম্ব। শেষে উদ্যোগ নিয়ে দেহ উদ্ধার।
হাওড়া , ১০ মে:- দীর্ঘ প্রায় ৪৮ ঘন্টারও বেশি পার হয়ে গেলেও মৃত কোভিড রোগীর দেহ সৎকার না হওয়ার অভিযোগ উঠেছিল হাওড়ায়। শেষে প্রাক্তন জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতির সমাধান হয়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বেলুড়ের এক ব্যক্তি শনিবার দুপুরে লিলুয়ার রেল হাসপাতালে মারা যান। কিন্তু তারপর থেকে দেহ সৎকার কারা […]
বজ্রাঘাতে আবারো মৃত্যু আরামবাগে।
আরামবাগ, ১৬ সেপ্টেম্বর:- বজ্রাঘাতে আবারও মৃত্যু এক ব্যক্তির, শোকাহত পরিবার। বর্ষার পর শরতেও প্রাকৃতিক বিপর্যয়। বজ্রঘাতে মৃতু হলো একব্যক্তির। মৃত্যু ব্যক্তির নাম শ্যামসুন্দর সাঁতরা। বাড়ি হুগলির আরামবাগের নারায়ণপুর এলাকায়। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল থানার অন্তর্গত গোহুখেদাইল। স্থানীয় সুত্রে জানা এদিন দুপুর নাগাদ খানাকুল থানার অন্তর্গত গোহুখেদাইল এলাকায় এক ব্যাক্তি আরামবাগে আসার পথে […]









