হাওড়া , ১৬ মার্চ:- কারও মাথায় তৃণমূলের প্রতীক চিহ্ন, আবার কারও হেয়ার কাটিংয়ে বিজেপির দলীয় সিম্বল। ভোটের আঁচ আছড়ে পড়ল এবার হেয়ার স্টাইলেও। হাওড়ার খুরুটে হেয়ার ড্রেসার রবীন দাসের সেলুনে এখন হইহই কান্ড। কারণ সেখানে রাজনৈতিক দলের এই হেয়ার কাটিং হয়েছে। যা নিয়ে আলোচনা এখন রবীন দাসকে ঘিরে। কে জিতবেে কে হারবে সেটা পরে জানা যাবে। কিন্তু আসন্ন নির্বাচন যে মানুষের মনে এখন বহু চর্চিত বিষয় তা এই ঘটনায় ফুটে উঠেছে। মূলত এর আগে হাওড়ার একটি মিষ্টির দোকানেও মিষ্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন বানানো হয়েছিল। তা বলে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন হেয়ার কাটিং এ? এর আগেও বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় পতাকা, ভারতীয় তারকা ও বিশ্ব ফুটবলের কিংবদন্তী তারকাদের ছবি মাথার চুলের কাটিং এ সূক্ষ্ম শিল্প ফুটে উঠেছিল হাওড়ার এই রবীন দাসের হাতের ছোঁয়ায়। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ লড়াইয়ের আঁচ দেখা গেল চুলের স্টাইলে।
Related Articles
বিধায়কদের বেতন বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- বিধায়কদের বেতন বৃদ্ধি এবং ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস বদলে দেওয়ার প্রতিবাদে চুঁচুড়ার পিঁপুলপাতি মোর স্বামী বিবেকানন্দের পাদদেশ অবস্থানে বসলো জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘড়ামীর নেতৃত্বে নেতা কর্মীরা সকাল ১১টায়। এদিন এই অবস্থানে সামিন হয় হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। […]
হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে গ্রেফতার বেড়ে ১২।
হাওড়া,৩০ এপ্রিল:- হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে পুলিশি নিগ্রহের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩৩২ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। এছাড়াও প্রিভেনশন টু ড্যামেজেস অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অ্যাক্টের একাধিক ধারা মামলা রুজু করা […]
এই বাংলায় যারাই রয়েছেন একজনকেও আমরা এনআরসি’তে তাড়াতে দেবনা। হাওড়ায় বললেন কল্যাণ।
হাওড়া , ১৭ জানুয়ারি:- “হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমরা এখানে সবাই এক। আমরা বিজেপিকে এখানে ভাগ করতে দেব না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই এখানে থাকবে। এই বাংলায় যারাই রয়েছেন একটা লোককেও আমরা এনআরসি’তে তাড়াতে দেবো না। আজ থেকে ৫০ বছর আগে আমার পৈতা হয়েছে। আমি এখনো প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করি। শিবের মাথায় জল ঢালি। মা কালীর পুজো করি। দেবতার […]







