হুগলি , ১৬ মার্চ:- বিক্ষুব্ধ হয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন উত্তর কলকাতার বিজেপির পর্যবেক্ষক ভাস্কর ভট্টাচার্য্য। এদিন তিনি চিঠি লিখে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তার সিদ্ধান্ত জানিয়েছেন। ইস্তফা দিয়ে ভাস্কর বাবু জানান বিগত ৪০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পার্টি করে আজ এই পুরস্কার পেলাম। আমি এবারে পার্টির কাছে আবেদন করেছিলাম হুগলির চাঁপদানি অথবা শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থীপদ করার জন্য। কিন্তু আশ্চর্যের সঙ্গে দেখলাম যারা কয়েকদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তারা প্রার্থীপদ পেয়ে গেলেন। যেটা খুবই পরিতাপের বিষয়। তিনি জানান দীর্ঘদিন তিনি হুগলি জেলার বিজেপির সভাপতি হিসেবে কাজ করেছেন। অতি দুঃসময়ে বিজেপি করেছেন। আমার মত যারা এই জেলায় যে সমস্ত কর্মী এবং নেতারা বিজেপি করেছিলেন তারা আজকে ব্রাত্য হয়ে গেলেন তিনি আগামী দিনে কি করবেন নতুনভাবে তার দ্বিতীয় ইনিংস শুরু করবেন কিনা অন্য কোন দলে যোগ দিয়ে তা কয়েক দিনের মধ্যেই তিনি জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
Related Articles
প্রয়াত বিধায়ক স্বরাজ মুখার্জির প্রতিষ্ঠিত অন্নপূর্ণা পূজা এখনো নিষ্ঠা সহকারে হয়ে আসছে।
তরুণ মুখোপাধ্যায় , ৩০ মার্চ:- বিগত ২৩ বছর ধরে শ্রীরামপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন বিধায়ক প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়ের বাড়ির অন্নপূর্ণা পূজা জাঁকজমকপূর্ণ এবং শ্রদ্ধাভরে হয়ে আসছে। ২০০০ সালে স্বরাজবাবু তার বাড়িতে মা অন্নপূর্ণার আরাধনা শুরু করেছিলেন, তারপর থেকে প্রতিবছর অত্যন্ত নিষ্ঠা ভরে শ্রীরামপুর কাঠগোলার মুখার্জি বাড়িতে মাতৃ আরাধনা হয়ে আসছে। বাড়ীর কত্রী ইন্দ্রানী মুখোপাধ্যায় […]
২০ লক্ষ জনের টিকাকরণের পর রাজ্য এখন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে।
কলকাতা , ১৩ মার্চ:- ২০ লক্ষ জনের টিকাকরণের পর রাজ্য এখন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। একমাত্র রাজস্থান পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে। পোর্টালের সমস্যা অনেকটা মিটে যাওয়ায় টিকাকরণ গতি পেয়েছে। আজ আবার দিনে দেড় লক্ষের বেশী জন টিকা নিয়েছে, আগামী সপ্তাহে দৈনিক ২ লক্ষের বেশী হতে পারে বলে আশা করা যায়। আজ আরেকটি মাইল ফলক ছুঁয়ে ফেলল […]
করোনা বিধি মেনেই আজ থেকে খুলে গেল মালিপাঁচঘড়ার হরগঞ্জ বাজার।
হাওড়া , ৩১ জুলাই:- করোনা বিধি মেনেই আজ জুলাইয়ের শেষ দিন থেকে খুলে গেল হাওড়ার মালিপাঁচঘড়ার হরগঞ্জ বাজার। হাওড়া সিটি পুলিশের সঙ্গে আলোচনার পরে সামাজিক দুরত্ব বিধি মেনে খুলে দেওয়া হল এই বাজার । বাজারটিকে তিনটি ভাগে ভাগ করে একেকটি ভাগে ঢোকা ও বেরনো গেট আলাদা করে দেওয়া হল। সবজি , মাছ ও মুদি বাজারের […]







