হুগলি , ১৬ মার্চ:- স্বাস্থ্য সাথীর কার্ড এর প্রাণ পেল যুবক। পোলবা দাদপুর ব্লকের সুগন্ধা বাসিন্দা বছর একুশের প্রসেনজিৎ সাঁতরা দীর্ঘ আড়াই বছর ধরে হার্টের অসুখে আক্রান্ত। চিকিৎসা করাতে সমস্যায় পড়তে হচ্ছিল পরিবারকে। বাবা উদয় সাঁতরা ও মা সুমিত্রা সাঁতরা পরের বাড়িতে বাসন মাজার কাজ করে ছেলেকে চিকিৎসার খরচ করতে হিমশিম খেতে হচ্ছে। হার্ট অপারেশনের জন্য প্রায় দু লক্ষ টাকা খরচ হবে বলে জানায় চিকিৎসকরা কি করে এত টাকা জোগাড় করবে তাই ভেবে উঠতে পারছিল না দিন আনা দিন খাওয়া পরিবারটি অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ডে কলকাতার আমরি হাসপাতাল তার হার্টের অপারেশন হয়। চিকিৎসা বাবদ খরচ হয় 1 লক্ষ 70 হাজার টাকা। যা সম্পূর্ণ স্বাস্থ্য সাথীর কার্ড এর মাধ্যমেই চিকিৎসার খরচ মেটায় প্রসেনজিতের পরিবার। আপাতত বাড়িতেই রয়েছে প্রসেনজিৎ সুস্থ আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছে প্রসেনজিত ও তার পরিবার।
Related Articles
বাঁকড়া শিশু খুনের কিনারা। গ্রেপ্তার সৎ বাবা।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- বাঁকড়ার পাঁচ বছর বয়সী নিখোঁজ শিশুর (মহম্মদ শাহিল) দেহ মিলেছিল হাওড়ার টিকিয়াপাড়ার এক অসম্পূর্ণ পরিত্যক্ত বহুতলের বেসমেন্টের জমে থাকা জল থেকে। এই ঘটনায় তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শাহিলের সৎ বাবা পেশায় নির্মাণ শ্রমিক উমেশ দ্বিবেদীকে। বুধবার উমেশকে ঘটনাস্থলে এনে ঘটনার পুনর্নির্মাণ করায় হাওড়া থানার পুলিশ। […]
মমতা বন্দ্যোপাধ্যায় কে সমস্যা জানাতে চেয়ে হাওড়া জেলা সংশোধনাগারের ছাদে জেলের কয়েদি।
হাওড়া,২৯ ফেব্রুয়ারি:- শনিবার সকালে হাওড়ার মল্লিক ফটকে জেলা সংশোধনাগারের ছাদে উঠে পড়ে এক বিচারাধীন বন্দি। দীর্ঘক্ষণের চেষ্টাতেও তাকে নামাতে হিমশিম খায় পুলিশ। ছুটে আসে দমকল। সে ছাদের উপর থেকে তার দাবি শোনার জন্য চেঁচাতে থাকে। সে বলতে থাকে দিদির কাছে সব সমস্যা সে শেয়ার করতে চায়। সে ১৫ বছর ধরে জেলে রয়েছে। সেখানে অনেক সমস্যা […]
প্রতারণার শিকার কলেজ ছাত্রী। তদন্তে হাওড়ার সাইবার ক্রাইম থানার পুলিশ।
হাওড়া, ১৯ অক্টোবর:- হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিলো মুঠোফোনের হোয়াটস অ্যাপ। আর তা চালু করতে গিয়ে প্রতারকদের কবলে পড়েন এক কলেজ ছাত্রী। অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় চুয়াল্লিশ হাজার টাকা। তদন্তে নেমেছে সাইবার ক্রাইম থানা। হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক লেনের বাসিন্দা বিনোদ কেডিয়া গত সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মোবাইলে তাঁর হোয়াটস অ্যাপ খুলছে না। […]








