বাঁকুড়া, ১৬ মার্চ:- বাংলার ভোট প্রচারে দিল্লি থেকে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচার করছেন মঙ্গলবার বিষ্ণুপুরে বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে জেপি নড্ডা প্রচারে ঝড় তুলল। এদিন বিষ্ণুপুরের কাটানধার থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার হুডখোলা গাড়িতে র্যালি করেন তিনি। সঙ্গে ছিলেন এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, এদিনের র্যালিতে প্রায় কুড়ি হাজার বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিল। রেলিকে কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।
কলকাতা ,২৮ জানুয়ারি;- কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল তরফে বিষয়টি সভায় উত্থাপন করা হলে বিরোধীরা হই হট্টগোলএ শুরু করে। বিজেপি সহ বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের নেতাদের তীব্র বাকযুদ্ধ শুরু হয়। কথা কাটাকাটি […]
প্রাক্তন রাষ্ট্রপতির ডাকে এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ৬ ফেব্রুয়ারি তিনি দিল্লি পৌঁছাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। ৭ তারিখ ওই বৈঠকে যোগদান ছাড়াও সংসদের অধিবেশনের ফাঁকে বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হতে […]
কামারপুকুর মঠে অনির্দিষ্টকালের জন্য পূণ্যার্থীদের প্রবেশ বন্ধের নোটিশ।
মহেশ্বর চক্রবর্তী, ৮ জানুয়ারি:- আচ্ছরে পড়েছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। করোনা পরিস্থিতিতে সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বাড়তে থাকায় অনিদিষ্টকালে জন্য কামারপুকুর মঠ ও মিশনে পুর্নার্থীদের প্রবেশ বন্ধের নোটিশ জারি করলো মিশন কর্তৃপক্ষ। আগামী ১০ জানুয়ারি, ২০২২ সাল সোমবার থেকে করোনা পরিস্থিতির জন্য কামারপুকুর মঠ ও মিশনে দর্শন বন্ধ থাকবে।পুর্নার্থীরা মঠে প্রবেশ করতে পারবেন না। বিশেষ […]








