এই মুহূর্তে জেলা

নন্দীগ্রামে ১০০ জনের মধ্যে ১০০ জনই আমাকে ভোট দেবে গোঘাটের সভামঞ্চ থেকে দাবী মুখ্যমন্ত্রীর।

সুদীপ দাস , ৩১ মার্চ:- গোঘাট থেকে সিঙ্গুর আজ হুগলি জেলায় দু’দুটি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে প্রথমে হুগলীর গোঘাটে তৃণমূল নেত্রীর হেলিকপ্টার নামে। সেখানে থেকে হুইল চেয়ারে তিনি চলে আসেন মঞ্চে। গোঘাটের মঞ্চ থেকেই নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের প্রবেশ করানোর অভিযোগ করেন মমতা। যদিও তিনি বলেন নন্দীগ্রামের ১০০ জনের মধ্যে ১০০ জনই […]

এই মুহূর্তে জেলা

বেচারামকে জেতার জন্য আশীর্বাদ করুন , সিঙ্গুরের মঞ্চ থেকে মাস্টারমশাই কে বার্তা মুখ্যমন্ত্রীর।

সুদীপ দাস , ৩১ মার্চ:- গোঘাটের পর মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এসে নামে হুগলীর সিঙ্গুরে। সিঙ্গুরে এদিন নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা চলাকালীন সিঙ্গুরে জমি আন্দোলনের প্রবাদ প্রতিম মুখ মাতঙ্গীনিকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চ থেকে সিঙ্গুরের বিজেপি প্রার্থী মাষ্টারমশাইকে বলেন,আমি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার আমি দীর্ঘায়ু কামনা করি। শুধু মাষ্টারমশাই আপনাকে বলি এবারে […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা। জখম এক। অভিযোগ, প্রচন্ড গতিতে আসছিল সরকারি বাস।

হাওড়া , ৩১ মার্চ:-দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় ফের দুর্ঘটনা। চার নম্বর লেনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী একটি সরকারি বাস। বুধবার সকালে ঘটনাটি ঘটে। বাসটি প্রচন্ড গতিতে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যাত্রীবাহী ওই সরকারি বাসটি (WBTC) হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। টোল প্লাজার চার নম্বর লেনে দুর্ঘটনাটি ঘটে। এক ব্যক্তি বাসের নিচে আটকে […]

এই মুহূর্তে জেলা

সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন।

হুগলি , ৩০ মার্চ:- চাঁপদানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন এই কেন্দ্রের মানুষের মাঝে। প্রচার কালে এবারের নির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করার আবেদন জানান। এদিন তিনি তার প্রচার সারলেন বৈদ্যবাটির বিভিন্ন এলাকায়। নিমাইতীর্থ ঘাট, চতুষ্পাঠী লেন, নার্সারি লেন, বৈদ্যবাটি সরকারি আবাসন প্রভৃতি জায়গায় […]

এই মুহূর্তে জেলা

ধামসা মাদলের তালে তালে প্রচার করলেন চন্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার।

হুগলি , ৩০ মার্চ:- ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের নৃত্য সহযোগে চন্ডীতলার নৈটিতে ভোটের প্রচার করলেন চন্ডীতলা বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। এদিন তার জমকালো প্রচারে তিনি তুলে ধরলেন ১০ বছরের তৃণমূল সরকারের শাসনকালের রাজ্যের উন্নয়নের ফিরিস্তি। দীর্ঘ যাত্রা পথে মানুষের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যে আমুল উন্নয়ন হয়েছে তা মানুষকে […]

এই মুহূর্তে জেলা

পুরশুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে রোড শো ফিরহাদ হাকিমের।

হুগলি , ৩০ মার্চ:- পুরশুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলিপ যাদবের সমর্থনে এবার বড় সড় রোড শো ফিরহাদ হাকিমের। মঙ্গলবার খানাকুলের বালিপুর থেকে ছত্রশাল হয়ে চব্বিশপুর পর্যন্ত প্রায় সাত কিমি রাস্তা তিনি রোড শো করেন উদ্দেশ্যে ভোট ভিক্ষা। এদিন রোড শোয়ের যে হুড খোলা গাড়িতে তিনি ছিলেন তার আগে বহু কর্মী মোটর বাইকে র‍্যালী করে এগিয়ে […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী , তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি

হুগলি , ৩০ মার্চ:- সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী কাল অর্থাৎ বুধবার সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সিঙ্গুরে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না। আর বেচারাম মান্নার সমর্থনে সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। […]

এই মুহূর্তে জেলা

উন্নয়নকে হাতিয়ার করেই তৃতীয়বারের জন্য জয় নিশ্চিত চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের।

হুগলি , ৩০ মার্চ:- চৈত্রের প্রখর দাবদাহ কে উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। এদিন তার বিধানসভা এলাকার ১ নম্বর কোদালিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পদব্রজে ভোট প্রচার সারলেন। নির্বাচন ঘোষণার পর থেকে অসিতবাবু চুঁচুড়া এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন। তার প্রচারের মূল হাতিয়ার […]

এই মুহূর্তে জেলা

ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ বাম শ্রমিক সংগঠনের

হুগলি , ৩০ মার্চ:- রিষড়া ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ করলো বাম শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। দীর্ঘদিন ধরে জুটমিল বন্ধ সমস্যায় পড়ছে শ্রমিকদের পরিবার। তাই অবিলম্বে জুটমিল খোলার দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ করে বাম শ্রমিক সংগঠন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সামলাতে পারছেন না তো বাংলা সামলাবেন কি করে – পীযূষ গোয়েল।

খড়্গপুর , ৩০ মার্চ:- দ্বিতীয় দফার ভোটের প্রচারে রেলশহর খড়্গপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার বিকেলে খড়্গপুরের গিরিময়দান স্টেশন সংলগ্ন একটি রেলের কমিউনিটি হলে প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন রেলমন্ত্রী। সভার পোষাকি নাম ‘বিশেষ বৈঠক: ভিসন ফর বেঙ্গল’ রাখা হলেও আদতে তা ছিল রাজনৈতিক মঞ্চ। এদিন রেলমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর […]