এই মুহূর্তে জেলা

লকডাউনে বন্ধ হলো হাওড়ার আরও এক জুটমিল। কাজ হারা প্রায় এক হাজার শ্রমিক।

হাওড়া , ১৯ মে:- লকডাউনে বন্ধ হয়ে হাওড়ার আরও একটি জুটমিল। কাজ হারালেন প্রায় এক হাজার শ্রমিক। হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল। দাশনগরের ভারত জুটমিলের পর এবার বালি বাদামতলার মহাদেব জুটমিল বন্ধ হল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে লকডাউনের মধ্যেই আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বালি বাদামতলা মহাদেব জুটমিল। ফলে কর্মহীন […]

এই মুহূর্তে জেলা

লকডাউনের চতুর্থ দিনে পুলিশের নাকা চেকিং হাওড়ার সালকিয়া চৌরাস্তা মোড়ে।

হাওড়া , ১৯ মে:- গত ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। আজ বুধবার লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে হাওড়া সিটি পুলিশ। সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী […]

এই মুহূর্তে জেলা

কলেজ পড়ুয়া যুবতিকে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাধু মহারাজের বিরুদ্ধে।

আরামবাগ , ১৮ মে:- আরামবাগে চাঞ্চল্যকর ঘটনা। মহারাজের কুকীর্তি ফাঁস। এক কলেজ পড়ুয়া যুবতিকে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাধু মহারাজের বিরুদ্ধে। এই বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের যুবতির। ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়া এলাকায়। অভিযোগকারী যুবতীর দাবী ফোনে যৌনতার প্রস্তাব দেন ওই সাধু মহারাজ। কঠোর শাস্তির দাবী তুলে তাই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন […]

এই মুহূর্তে জেলা

অক্সিজেনের কালোবাজারির রুখতে মগরায় অক্সিজেন বিক্রেতার কাছে হানা দিল ড্রাগ কন্ট্রোল অফিসার।

সুদীপ দাস , ১৮ মে:- অক্সিজেনের কালোবাজারির রুখতে মগরা কাটা পুকুরে এক অক্সিজেন বিক্রেতার কাছে হানা দিল ড্রাগ কন্ট্রোল অফিসার সঙ্গে মগরা থানার পুলিশ। অভিযোগ ছিল এই অক্সিজেন বিক্রেতা তিনগুন বেশী দামে বিক্রি করছে অক্সিজেন। ফলে সমস্যায় পড়েছিল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোগীরা। ড্রাগ কন্ট্রোল অফিসার দোকানে খবর পৌঁছাতেই মগরা থানা পুলিশের সঙ্গে এক […]

এই মুহূর্তে জেলা

একটানা কর্মবিরতি থাকার পর সম্পূর্ণ করোনাবিধি মেনেই খুললো চুঁচুড়া আদালত।

সুদীপ দাস , ১৮ মে:- একটানা কর্মবিরতি থাকার পর কোভিড আবহের মধ্যেই খুললো চুঁচুড়া আদালত। তবে আদালত ভবনে সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। কোভিড রুখতে গত মাসের শেষের দিকে চুঁচুড়া আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নেন আইনজীবিরা। ফলে সমস্যায় পরেন বিচারপ্রার্থীরা। ঘোষনা মত সোমবার পর্যন্ত কর্মবিরতি পালনের পর মঙ্গলবার পুনরায় আলোচনায় বসেন আইনজীবিরা। হুগলি বার অ্যাসোসিয়েশন এবং […]

এই মুহূর্তে জেলা

হাওড়া শহরের নিকাশি ও সাফাই নিয়ে পুরকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অরূপ রায়ের।

হাওড়া, ১৮ মে:- বিশেষত বর্ষায় বা বছরের অন্যান্য সময়ে ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমার সমস্যা হাওড়ায় দীর্ঘদিনের। আগামী বর্ষার আগে হাওড়া শহরের এই সমস্যা সমাধানে মঙ্গলবার শরৎ সদনের সেমিনার হলে এক জরুরি বৈঠকে বসেন পুরকর্তারা। হাওড়া শহরের নিকাশি নালা ও সাফাই বিভাগের গুরুত্বপূর্ণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায়, পুর কমিশনার […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল বিধায়কদের উদ্যোগ , বেলুড়ে অক্সিজেন পার্লার , উত্তর হাওড়ায় ‘কোভিড কিচেন’।

হাওড়া, ১৮ মে:- করোনাকালে সাধারণ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। তাঁর উদ্যোগে চালু হতে চলেছে অক্সিজেন পার্লার। বেলুড়ের লালবাবা কলেজে চালু করা হবে অক্সিজেন পার্লার। পর্যাপ্ত অক্সিডেন সিলিন্ডারের পাশাপাশি এখানে খালি সিলিন্ডার ভর্তি করার ব্যবস্থাও থাকবে। বালির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই অক্সিজেন পার্লারটি চালু হতে […]

এই মুহূর্তে জেলা

হকার্সদের ভ্যাকসিন এর ব্যবস্থা করলো আরামবাগ পৌরসভা।

আরামবাগ , ১৮ মে:- আরামবাগ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকাল থেকেই হুগলির আরামবাগ পুরসভায় যে সমস্ত রেজিস্টার্ড হকার্স আছে তাদের করোনা ভ্যাকসিনের সুবন্দোবস্ত করল আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন পৌরসভার নিজস্ব স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৫০০ জনকে করণা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। পৌরসভার এই উদ্যোগকে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছে। […]

এই মুহূর্তে জেলা

ঘাটালে কমিউনিটি কিচেন চালু হলো সাংসদ দেবের উদ্যোগে।

পূর্ব-মেদিনীপুর, ১৮ মে:- এবার করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল ঘাটালের অভিনেতা সাংসদ দেব। ঘাটাল , দাসপুর এবং কলকাতায় খোলা হয়েছে তিনটি কমিউনিটি কিচেন। সাংসদ দেব নিজেই ট্যুইট করে জানিয়েছেন এ কথা। কোভিড পজিটিভ রিপোর্ট থাকলেই মিলবে খাবার, টুইটে শেয়ার করা পোস্টারে রয়েছে এমনই উল্লেখ। তবে শুধু করোনা আক্রান্ত রোগীরাই নয় এর […]

এই মুহূর্তে জেলা

পথ কুকুরদের পাশে হুগলির সিঙ্গুরের যুবকেরা।

হুগলি , ১৮ মে:- করোনা মোকাবিলায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের । হোটেল, চায়ের দোকান, বাজার বন্ধ রয়েছে সারা দিন, তাই রাস্তায় থাকা কুকুরদের খাবার জুটছে না । সেই কারনে দ্বিতীয় লকডাউনে পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা […]