হাওড়া , ২০ মে:- পাশে আছি’ এই বার্তা তুলে ধরে করোনাকালে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে কমিউনিটি কিচেন প্রকল্পের শুভ সূচনা হয়। এর সূচনা করেন হাওড়ার নগরপাল সি সুধাকর। উপস্থিত ছিলেন মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকার জানান, এই প্রকল্পে প্রতিদিন দেড়শো মানুষকে দু’বেলা খাবার দেওয়া হবে। যতদিন লকডাউন চলবে ততদিন মানুষকে খাবার দেওয়া হবে। এদিকে, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, প্রথমে ৬০ জন দিয়ে শুরু করা হলো। হাওড়া সিটি পুলিশ এই উদ্যোগ নিয়েছে যতদিন লকডাউন থাকবে ততদিন খাবার দেওয়া হবে। বাংলার প্রতিটি দুস্থ মানুষের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হলো পুলিশের মাধ্যমে। এটাই মানবিক সরকার।
Related Articles
গাছকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল বিধাননগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা
vশিলিগুড়ি , ৩ আগস্ট:- শিলিগুড়ি মহকুমার বিধাননগর অভিনব কায়দায় পালিত হল রাখি বন্ধন উৎসব। এদিন বিধান নগর মুরালিগঞ্জ মহানন্দা নদীর পারে গাছকে রাখি পরানোর পাশাপাশি ১০০টি বৃক্ষরোপণ করল বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা। এই বিষয়ে বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা শিউলি দাস বলেন যে আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় রাখি পরিয়ে থাকি গাছকে। […]
বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে প্রচারে ঝড় তুললেন অর্জুন সিং।
হুগলি , ২৪ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে এদিন কোন্নগরের কানাইপুরে এসে প্রচারে ঝড় তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন কানাইপুরের ওয়ারলেস মাঠ এলাকা থেকে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে সাথে নিয়ে হুডখোলা গাড়ি করে কর্মী সমর্থকদের সাথে ভোটের প্রচার সারেন বিজেপি সাংসদ অর্জুন। এদিন বিজেপির প্রার্থী ও সাংসদের ভোট প্রচারে বিজেপির […]
লা-লিগার নতুন রাজা রিয়াল মাদ্রিদ ।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- করিম বেনজামার জোড়া গোলে ভিলারিয়ালকে হারিয়ে টানা দশম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে জিতে নিল ২০১৯-২০ মরসুমের লা লিগার শিরোপা। লা-লিগার নতুন রাজা রূপে নিজেদের প্রমাণ করল রিয়াল। নিজেদের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে। সেই চেষ্টায় সফলও হয় তারা। কয়েকবার […]








