হাওড়া , ২০ মে:- রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। যেমন দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট করে থাকেন। ওনাকে রাজ্যপাল পদে না রেখে বিজেপির কোনও পদে আনা উচিত। বৃহস্পতিবার সকালে হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃণমূল নেতা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পাশাপাশি বিজেপি প্রসঙ্গেও কড়া মন্তব্য করেন তিনি। এদিন অরূপ রায় আরও বলেন, “বিজেপি জনগণের রায়ে হেরে গেছে। তারপরেও ওরা সিবিআই দেখিয়ে ইডি দেখিয়ে শক্তি প্রদর্শন করছে।প্রতিহিংসা চরিতার্থ করতে এরকম করা হচ্ছে। এরকম বেশিদিন চলবে না। দেশের লোক বেশি দিন তা সহ্য করবে না। এখন এই পরিস্থিতিতে যেখানে মানুষকে অক্সিজেন দিতে হবে, হাসপাতালে পরিকাঠামো উন্নত করতে হবে, সকলকে ভ্যাকসিন দিতে হবে এসব না করে সিবিআইকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। এটা ঠিক নয়। দেশের মানুষ এটা সহ্য করবে না। পরবর্তী নির্বাচনে এরা তা বুঝে যাবে।”
Related Articles
উত্তপ্ত হাওড়ার শালিমার, পার্কিং নিয়ে গন্ডগোলের জের, নামল র্যাফ।
হাওড়া, ১৬ জুন:- হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে। ইট বৃষ্টি হয়। বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাই এর সাথে […]
সৌরভের ভয়ে কী পদ ছাড়লেন মনোহর ? শ্রীনির বক্তব্যে জল্পনা।
স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ইচ্ছে করলেই জুলাইয়ের শেষ অবধি থাকতে পারতেন আইসিসি-র চেয়ারম্যান পদে। চলতি মাসের শেষে আইসিসি’র বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্বও করতে পারতেন। কিন্তু তা না-করে মেয়াদ শেষ হতেই আইসিসি’র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর৷ কিন্তু প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের মতে, সৌরভ ও গ্রেভসের জন্য পালিয়ে গিয়েছেন তিনি৷ বুধবারই আইসিসি […]
সুপ্রিম শুনানির আগে ফের রাত জাগলো হুগলির মানুষ।
হুগলি, ৯ সেপ্টেম্বর:- আজ আর জি করের পাশবিক ঘটনার এক মাস হয়ে গেলো। বিচার এখনো অধরা মনে করছেন জাস্টিস চেয়ে পথে নেমে আন্দোলনকারীরা। তাই ১৪ আগস্টের পর আবার রাত দখলের ডাক দেওয়া হয়। হুগলিতেও বিভিন্ন জায়গায় মিছিল প্রতিবাদ সংঘটিত হয়। উত্তরপাড়া থেকে চুঁচুড়া হিন্দমোটর থেকে চন্দননগর একটাই দাবী আর জি করের বিচার চাই। চুঁচুড়া ঘরির […]










