মায়াচর , ৮ জুন:- সাম্প্রতিক ঘূর্ণী ঝড় যশের প্রভাবে হঠাৎ প্রবল জলোচ্ছ্বাসে ভোলাসর অঞ্চলের অমৃতবেরিযা ও মায়াচর গ্রাম সংলগ্ন এলাকায় থাকা বিরাট অঞ্চলের গ্রামের মানুষ জন গৃহ সম্বল হীন হয়ে পড়েন। এমত অবস্থায় ভারত সেবাশ্রম সংঘের অধীন হাওড়া হুগলী জেলা হিন্দু মিলন মন্দির কমিটি তাদের স্থানীয় ঘোড়াঘটা হিন্দু মিলন মন্দির এবং উলুবেড়িয়া হিন্দুমিলং মন্দিরের জৌথ […]
জেলা
দোকান ভাঙচুরের অভিযোগে আরামবাগে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে।
আরামবাগ, ৮ জুন:- দোকান ভাঙ্গচুর ও মারধরের অভিযোগে গ্রেফতার তৃনমুল নেতা তথা অঞ্চল প্রধানের ছেলে। এদিন তাকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ। ঘটনাটি ঘটেছিলো আরামবাগ ব্লকের আরান্ডী এক নম্বর অঞ্চলে। ধৃতের নাম সেখ মঈনুদ্দিন। বাড়ি আরান্ডী এক নম্বর অঞ্চল। জানা গিয়েছে তার বাবা সেখ সোহারাব হোসেনকে এলাকার দাপুটে তৃনমুল নেতা তথা পঞ্চায়েত প্রধান। […]
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ক্ষতিপূরণের দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো।
হুগলি, ৮ জুন:- প্রাকৃতিক বিপর্ষয়ে ক্ষতিগ্রস্হ পরিবারদের হাতে সরকারি আর্থিক ক্ষতিপূরণের দু লক্ষ টাকার চেক ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল সিঙ্গুর ব্লকের সভাকক্ষ থেকে। রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ড: করবী মান্না, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। গত ৬ ই জুন সিঙ্গুরের খাঁসেরভেড়ি গ্রামের দীপা দাস ও ৭ ই জুন অর্থাৎ […]
তীব্র গরমে দাম চড়া হলেও তৃষ্ণা মেটাতে ডাবের জলেই মুক্তি ।
দক্ষিন দিনাজপুরঃ , ৮ জুন:- রেকর্ড গরম পড়তেই গ্রীষ্মের তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে প্রতিনিয়ত গরম বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে সমাজ জীবনেও। তীব্র দাবদাহের ফলে স্বাভাবিকভাবেই তৃষ্ণার্ত হয়ে পড়ছেন দক্ষিন দিনাজপুর জেলার নানান এলাকার পথচারী থেকে শুরু করে অনেকেই। তাই প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন রকম পানীয় থাকলেও ডাবের জলের […]
হাওড়ার ডুমুরজলা থেকে আকাশপথে আজও রওনা কেন্দ্রীয় দলের।
হাওড়া , ৮ জুন:- ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূল অঞ্চল পরিদর্শনে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ মঙ্গলবার আকাশপথে দিঘা ও তার পার্শবর্তী এলাকা পরিদর্শনে গেলেন। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দেন তাঁরা। উল্লেখ্য, রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছান ৭ সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবারও ঘূর্ণিঝড় ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ চুঁচুড়ায়।
হুগলি , ৮ জুন:- পেট্রোল ,ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ার খাদিনামোড়ে পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ি চেপে ও পালকি নিয়ে প্রতিবাদ মিছিল, উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রশাসক গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তন উপ পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি সহ সমস্ত ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং পঞ্চায়েতের […]
উত্তপ্ত লিলুয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসে জখম পুলিশ কর্মী।
হাওড়া , ৭ জুন:- দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার লিলুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে জখম হন এক পুলিশ কর্মী। দুই দলের গন্ডগোলের জেরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল লিলুয়ার ‘সি’ রোড। লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় উভয়পক্ষের মধ্যে। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী। […]
মদ খেয়ে অক্সিজেন পার্লারে মহিলাদের সঙ্গে অভব্যতা , আটক এক।
হুগলি , ৭ জুন:- মদ খেয়ে অক্সিজেন পার্লারে মহিলাদের সঙ্গে অভব্যতা, আটক একজন। স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের অভিযোগ বেশ কিছুদিন ধরে একটি মুদিখানা দোকান থেকে মদ বিক্র হয়। পাশেই চলে মদের ঠেক। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। রবিবার গভীর রাতে মদ্যপ এক ব্যক্তি অক্সিজেন পার্লারে ঢুকে পড়ে। ক্লাবে কর্তব্যরত মহিলা ভলেন্টিয়ারদের সঙ্গে অভদ্রতা করে। […]
ব্রজঘাতে খানাকুলে এক দম্পতি সহ হুগলিতে মৃত ৯।
হুগলি , ৭ জুন:- হঠাৎ বজ্রপাতের জেড়ে আরামবাগ মহকুমায় একই সাথে পাঁচ জনের মৃত্যু এবং আহত তিন। মৃতেরা হলেন, খানাকুলের বালিপুরের হেমন্ত গুছাইত ( ৪৩) ও মালাবিকা গুছাইত ( ২৮) জগৎনাথপুরের শিশির অধিকারী ( ৬৮) গোবিন্দপুরে কানাই লহরী এবং গোঘাটের নরসিংহ বাটির আনন্দ রায়। জানা গিয়েছে, খানাকুলে এক দম্পতির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি […]
লকআউটের মধ্যেও স্বস্তি, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ খুলতে পারে বালির মহাদেব জুটমিল।
হাওড়া , ৭ জুন:- একে কার্যত লকডাউন। তার উপর জুটমিলে চলছে লকআউট। এরমধ্যেই মধ্যেও স্বস্তি, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ খুলতে চলেছে বন্ধ হয়ে যাওয়া বালির মহাদেব জুটমিল। বালির তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপেই কেটেছে জট। চলতি সপ্তাহের শনিবারে ওই জুটমিলে মেইনটেনেন্স চালু হবে। এরপর বুধবার থেকে পুনরায় মিল খোলা হবে। বিধায়কের হস্তক্ষেপেই অবশেষে খুলতে […]

