এই মুহূর্তে জেলা

হাওড়ার ডুমুরজলা থেকে আকাশপথে রওনা কেন্দ্রীয় দলের।

হাওড়া , ৭ জুন:- ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূল অঞ্চল পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সাত সদস্যের ওই প্রতিনিধি দল আজ সোমবার আকাশপথে এবং সড়ক পথে রওনা দেবেন দক্ষিণ ২৪ পরগনার দুর্গত এলাকা পরিদর্শনে। এদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আকাশপথে এরা রওনা হন। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় যাবেন তাঁরা। অপর […]

এই মুহূর্তে জেলা

রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা পাণ্ডুয়া হসপিটালে।

হুগলি , ৭ জুন:- রোগি মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল। পান্ডুয়ার কোটাল পুকুর এর বছর তিরিশের শেখ ইসলামের। সোমবার সকালে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসা শুরু করে। এর পরে তাকে প্রয়োজনীয় ওষুধ […]

এই মুহূর্তে জেলা

আশা কর্মীদের হাতে করোনা কিট তুলে দিলেন মন্ত্রী।

হাওড়া , ৭ জুন:- রবিবার বিকেলে এক অনুষ্ঠানে এসে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় আশা কর্মীদের কোভিড কিট বিতরণ করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে লড়াই করছেন এই আশা কর্মীরা। এবার এই আশা কর্মীদের হাতে কিট বিতরণ করা হয়। এদিন জগৎবল্লভপুরে এক অনুষ্ঠানে জগৎবল্লভপুর বিধানসভার ৩০০ জন আশা কমীর হাতে পালস্ অক্সিমিটার, […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্তদের পরিবারে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির।

হাওড়া , ৭ জুন:- ইয়াস ও করোনার জেরে যখন বেসামাল রাজ্য, তখন উত্তর ২৪ পরগনার বিরাটি এলাকায় কয়েকশো কোভিড আক্রান্ত পরিবারকে প্রতিদিন বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির। গতকাল রবিবার বিরাটি হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করে কোভিড আক্রান্ত পরিবার ছাড়াও এলাকার পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। […]

এই মুহূর্তে জেলা

তৃনমৃল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর।

সুদীপ দাস , ৬ জুন:- তৃনমৃল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর দত্তপুর এলাকা। উভয় পক্ষের আহত 4। আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। একজনের অবস্থা গুরুতর।তবে বিজেপি কর্মীর উপর আক্রমণের জন্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে দায়ী বলে মনে করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি […]

এই মুহূর্তে জেলা

দুঃস্থ মানুষের সেবায় রিষড়া ১৭ নম্বর ওয়ার্ডে চালু হলো মমতার রান্নাঘর।

তরুণ মুখোপাধ্যায়,, ৬ জুন:- বর্তমান অতিমারির সময়ে রবিবার রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে এলাকার দুস্থ মানুষদের জন্য চালু করা হলো মমতার রান্নাঘর প্রকল্পের।পুর কো অর্ডিনেটরে শুভজিত সরকারের একান্ত উদ্যোগে এই রান্নাঘরের শুভ উদ্বোধন করলেন রিষড়া পুর সভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। তিনি জানান আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল কর্মীদের কাছে, এই মহামারী সময়ে […]

এই মুহূর্তে জেলা

দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ , কার প্ররোচনায় হয়েছিল সেই অডিও ভাইরাল।

সুদীপ দাস , ৬ জুন:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ কার প্ররোচনায় হয়েছিল সেই অডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে। যেখানে বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন হুগলি লোকসভার সাতটি বিধানসভার হার কেন হল অবিলম্বে জেলার সভাপতি গৌতম চ্যাটার্জিকে বদলানোর দাবি নিয়ে দিলীপ ঘোষকে ঘেরাও করার উদ্যোগ নিতে। বললেন প্রাক্তন […]

এই মুহূর্তে জেলা

আইএনটিটিইউসির উদ্যোগে রক্তদান শিবির আরামবাগে।

আরামবাগ , ৬ জুন:- হুগলি জেলার আরামবাগের রবীন্দ্র ভবনে আইএনটিটিইউসির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেলো। প্রায় ৫০ জনের মতো রক্তদাতা রক্তদান করেন। আরামবাগে আইএনটিটিইউসি রক্তদান শিবিরে সর্বভারতীয় আইএনটিটিইউসি সভাপতি দোলা সেন, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, হুগলি জেলার আইএনটিটিইসির কার্যকরী সভাপতি সেখ নিয়াজুলসহ অন্যান্যরা। জানা গিয়েছে করোনা পরিস্থিতিতে […]

এই মুহূর্তে জেলা

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পরিবেশ দিবস পালন।

হুগলি , ৫ জুন:- শনিবার ৫ই মে। বিশ্ব পরিবেশ দিবস। জাতি সংঘের এবারের পরিবেশ দিবসের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। এই উপলক্ষে শনিবার সকালে বৃক্ষ প্রদানের ব্যাবস্থা করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে। এদিন সকালে ব্যান্ডেল মোড়ে উপস্থিত হন বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। সেখানে একদিকে যেমন পরিবেশে গাছের গুরুত্ব নিয়ে সাধারনকে সচেতন করা হয়। অন্যদিকে […]

এই মুহূর্তে জেলা

মর্তে এসে মাস্ক বিলি করলেন স্বয়ং জমরাজ।

সুদীপ দাস , ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে যমরাজ নিজে মর্তে এসে মাস্ক বিলি করলেন। বৃক্ষ রোপনেও অংশ নিলেন তিনি। ফসেট এর উদ্যেগে এবং ব্রতচারি অংগন ও রাসবিহারী ইন্সটিটিউট এর সহযোগিতায় চন্দননগর স্টান্ডে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল। এই অনুষ্ঠানের খবর পেয়ে স্বয়ং যমরাজ হাজির। তিনি চাইছেন সবাই সুস্থ থাকুক আর কোভিড বিধি মেনে […]