দক্ষিন ২৪ পরগনা, ৮ জুন:- ইয়াস ও ভরা কোটালে প্লাবিত হয়েছে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার একর জমি।নষ্ট হয়ে গেছে ফসল। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তির্ন এলাকায় ত্রান কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের উদ্যোগে এবার রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বর্ষায় ধান চাষের জন্যে চাষীদের দেওয়া হল ধান বীজ। দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত সিদ্ধিবেড়িয়া প্রনবানন্দ গ্রামীন সেবাকেন্দ্রের পরিচালনায় এলাকার প্রায় ২০০ জন দুস্থ কৃষকের হাতে ধান বীজ তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ত্রান দেওয়ার পাশাপাশি দুই ২৪ পরগনা ও পুর্বমেদনীপুরে পুনর্গঠনের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তারই অঙ্গ হিসাবে চাষীদের হাতে তুলে দেওয়া হল ধানবীজ। সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ বলেন,বর্ষাকাল ধান চাষের সময়। কিন্তু কোটালের জল চাষীদের ঘরে ঢুকে সব বীজ ধান নষ্ট করে দিয়েছে । চাষীরা যাতে ফের ধান চাষ করতে পারে তাই ভারত সেবাশ্রম সঙ্ঘের এই অভিনব উদ্যোগ।
Related Articles
ইস্টবেঙ্গল দিবসে লাল হলুদ ক্লাবকে শতবর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- ফুটবলার এবং কোচ হিসেবে নিজের সেরা সময় কাটিয়েছেন লাল-হলুদ জার্সিতে । নিজেকে বরাবর ইস্টবেঙ্গলিয়ান বলতে গর্ব বোধ করেন সুভাষ ভৌমিক । শতবর্ষে ইস্টবেঙ্গলের ISL-এ খেলার সম্ভাবনা কোথায় দাঁড়িয়ে তা নিয়ে সদস্য সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে । সমর্থকদের মানসিকতা বুঝতে পেরে আজ সুভাষ ভৌমিক বলেন, ‘‘ইস্টবেঙ্গলের মুকুটে যে সাফল্য রয়েছে তার […]
মানসিক অবসাদ, নিজের মাথায় গুলি করে আত্মঘাতী শালিমারের পরিবহন ব্যবসায়ী।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- হাওড়ার শালিমারে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক পরিবহন ব্যবসায়ী। মৃতের নাম অনিল মিশ্র (৫৬)। বুধবার সকাল ১১টা নাগাদ শালিমার কোলডিপোর পিটিআর সাইডিংয়ে নিজের বাড়িতেই মাথায় নিজের রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। শালিমারের ওই পরিবহন ব্যবসায়ী গত কয়েক বছর ধরেই বিভিন্ন কারণে মানসিক হতাশায় ভুগছিলেন। এই কারণে বর্তমানে ব্যবসাও […]
তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদার অকাল প্রয়াণে শোকস্তব্ধ ঝাড়গ্রামবাসী !
ঝাড়গ্রাম, ২৯ অক্টোবর:- অকাল প্রয়াণ পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের তৃণমূলের বিধায়ক ডাক্তার সুকুমার হাঁসদার, শোকস্তব্ধ ঝাড়গ্রামবাসী ! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠেছেন সুকুমার হাঁসদা। বাবা সুবোধ হাঁসদা ছিলেন কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভার […]









