strong>হুগলি, ১৯ জুন:-কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিতে তারা বদ্ধপরিকর, তাদের সেই প্রচেষ্টার ২৫ দিন পূর্ণ হল শনিবার। তাই এই বিশেষ দিনে বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছোট শীতলাতলা এলাকায় দুয়ারে খাবার কর্মসূচি পালিত হল অন্যভাবে। প্রতিদিনের ডাল,ভাত, সবজির পাশাপাশি আজকের মেনুতে স্থান পেয়েছে মাংস ও মিষ্টিও এবং সেই খাবার তুলে দেওয়া হলো […]
জেলা
বাবা, মা, বোন, ঠাকুমাকে খুন করে বাড়ির ট্যাঙ্কে ! মালদহে ধৃত যুবক।
মালদহ, ১৯ জুন:- বাড়ির জলের ট্যাঙ্ক খুলতেই চক্ষু চড়কগাছ। ট্যাঙ্কের ভিতরে রয়েছে ৪ জনের মৃতদেহ। একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার। বাড়ির ৪ সদস্যকে খুনের অভিযোগ উঠছে বাড়ির ছেলের বিরুদ্ধেই। ঘটনার পর থেকেই পলাতক যুবক। পুলিশের তরফে তল্লাশি চলছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচকে। বাড়িটি অবস্থিত কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায়। নিজের বাবা, মা, […]
বন্যা দুর্গতদের পাশে সাংসদ অপরুপা পোদ্দার।
আরামবাগ, ১৯ জুন:- বন্যা দুর্গতদের পাশে হুগলি জেলার আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। এদিন তিনি আরামবাগের টালিপাড়া, কালিপুর ও বাঁধ পাড়া এলাকায় যান।পাশাপাশি বন্য দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দেন এবং রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেন। লাগাতার বৃষ্টি হওয়ায় দুঃস্থ মানুষের হাতে ত্রির্পল তুলে দেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, […]
গাড়ি বিকলের জের, দ্বিতীয় হুগলী সেতুতে ব্যাপক যানজট।
হাওড়া, ১৯ জুন:- দুর্গাপুর থেকে কলকাতায় খিদিরপুরে যাবার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর বিকল হয়ে পড়ল দু’টি বিশালাকার ট্যাঙ্কার। এর জেরে শনিবার সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। সকাল থেকেই যানজট বাড়তে থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অপরদিকে, দুটি গাড়িই মেরামতের কাজ চলছে। […]
হনুমানের লাফ, পাঁচিল ভেঙে পড়ে মহিলার মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ১৯ জুন:- এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে হনুমান লাফ দিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল। আর সেই পাঁচিল চাপা পড়ে মারা গেলেন ষাটোর্ধ এক মহিলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির হাজরা পাড়া এলাকায়। গত দু’দিনের অতিভারী বৃষ্টিতে এমনিতেই বাড়িটি কমজোরি হয়ে পড়েছিল। আর তার উপর হনুমান এসে ছাদে লাফ দিতেই ভেঙে পড়ে […]
ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন সিঙ্গুরে।
হুগলি, ১৮ জুন:- ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন করে পালালো দুস্কৃতিরা। মৃতের নাম মনোজ মন্ডল (৪৮)। ঘটনা সিঙ্গুর থানার সিংহেরভেড়ি গ্রামে। হরিপাল থানার মহিষটিকরী থেকে ভুটভুটি করে শ্বশুড়বাড়ি থেকে ফেরার পথে গ্রামের ভিতরে ঢোকার রাস্তায় ছিনতাই করার উদ্দেশে পথ আটকায় দুজন দুষ্কৃতি। বাইকে নিয়ে চম্পট দেয়। বাধা দেওয়ায় গুলি করে খুন করে দুস্কৃতিরা […]
গঙ্গায় ঝাঁপ মহিলার।উদ্ধার করে তাঁকে তুলে দেওয়া হল পরিবারের হাতে।
হাওড়া, ১৮ জুন:- শুক্রবার দুপুরে হাওড়ার বাঁধাঘাটে এক বছর চল্লিশের মহিলা আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন। খবর পেয়ে সেসময় ঘাটে উপস্থিত মানুষজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এরপর মালিপাঁচঘড়া থানার পুলিশ ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসা করিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেন। মহিলা প্রাণে রক্ষা পান। তবে কী কারণে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তা এখনো […]
রক্তদানে এগিয়ে এলেন হাওড়া জেলা হাসপাতালের স্টাফ থেকে জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা।
হাওড়া, ১৮ জুন:- ১৪ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে। এই দিনটিকে সামনে রেখে শুক্রবার সকালে রাজ্য সরকারের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাওড়া জেলা হাসপাতালেই ওই শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজেও রক্তদান করেন। সেখানে জেলা স্বাস্থ্য দপ্তর ও হাওড়া জেলা হাসপাতালের কর্মীরাও রক্তদান করেন। […]
খেলার মাঠ থেকে মানুষের পাশে ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাব।
হুগলি , ১৮ জুন:- করোনা কালে আত্মশাসনের ফলে কর্মহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ইষ্টবেঙ্গল ফ্যান ক্লাব। শুক্রবার ক্লাবের সমর্থকদের উদ্যোগে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সামনে থেকে ভ্রাম্যমান গাড়িতে রান্না করা স্বাস্থ্য সন্মত খাওয়ার তুলে দেওয়া হয় শতাধিক পরিবারের হাতে। ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য […]
দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকার মানুষেরা।
মহেশ্বর চক্রবর্তী, ১৮ জুন:- লাগাতার বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকার মানুষেরা। যে সমস্ত বাঁধ সংলগ্ন এলাকায় বন্যার জল ঢুকে গেছে সে সমস্ত দুর্গত মানুষেরা অস্থায়ী ভাবে নদী বাঁধের ওপর ঘর তৈরি করে। কিন্তু দুর্গতদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।স্কুল বাড়ি ও ত্রান শিবিরে […]

