হাওড়া, ২০ জুন:- রাতের শহরে ছিনতাইয়ের চেষ্টা। টাকা না পেয়ে মারধর অ্যাম্বুলেন্স চালককে।হাওড়ায় রাতে রোগী আনতে যাওয়ার সময়ে ছিনতাইয়ের চেষ্টা ও নিগ্রহের অভিযোগ। সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গীকে টাকা না পেয়ে মারধর। রাতের রাস্তায় নিগ্রহের শিকার অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গী। টাকা ছিনতাইয়ের চেষ্টা। টাকাপয়সা না পেয়ে মারধর। হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে শনিবার মধ্যরাতে। জানা গেছে, রোগী আনতে যাওয়ার সময়ে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। চাকা বদলানোর সময়ে চালক ও তার সঙ্গীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে বাইক আরোহী দুই যুবক। টাকা না পেয়ে অ্যাম্বুলেন্সের চালককে মারধর করে তারা। চালকের মোবাইল ফোন ভেঙে দেওয়া ও অপর একটি ফোন ফেলে দেওয়ার অভিযোগ। হাওড়ার বাঁটরা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত অ্যাম্বুলেন্স চালক।
Related Articles
আগামীকাল বিধাননগর পুরনিগমের বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে।
কলকাতা , ১৪ অক্টোবর:- আগামীকাল বিধাননগর পুরনিগমের বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে। করোনা অতিমারী পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ রাজ্যের অন্যান্য পুরসভা ও পুরনিগমের মত বিধাননগর পুরনিগমেও প্রশাসক বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সাংবাদিকদের বলেন, বর্তমান অতিমারী পরিস্থিতিতে রাজ্যে পুরভোট করা সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশন […]
পুনরায় ক্ষমতায় আসলে তপশীলি-আদিবাসীদের ৬০ বছর বয়স পেরোলে পেনশন দেওয়ার প্রতিশ্রুতি মমতার
কোচবিহার, ২ এপ্রিল:- বাংলার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট পর্ব শেষ হওয়ার পর তৃতীয় দফার ভোটের দিকে তাকিয়ে শুক্রবারই কোচবিহারের দিনহাটা বিধানসভায় উদয়ন গুহর সমর্থনে প্রচারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিনহাটার সভা থেকে রাজবংশী ও মতুয়াদের উন্নয়নে বিদায়ী রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে দরলেন তিনি। পাশাপাশি ফের সরকারে ফিরলে শীতলকুচিতে আইটিআই গডার প্রতিশ্রুতি দিলেন। অন্যদিকে […]
ছোট হাতেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রুপ পাচ্ছে দেবী দুর্গা।
হুগলি, ৪ অক্টোবর:- ছোট হাতেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ পাচ্ছে দেবী দুর্গা।আর তার হাতের তৈরি দেবী দুর্গা মহালয়ার দিন থেকেই পাড়ি দেবে বিভিন্ন মণ্ডপে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রের হাতের তৈরি দেবী দুর্গা পূজিত হবে বিভিন্ন মণ্ডপে। এখনকার সময়ে যেখানে ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেখানে পড়াশোনা সামলে নিজে প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে […]







