এই মুহূর্তে জেলা

অন্যান্য জেলার পাশাপাশি হাওড়ায় সিবিআই তদন্তকারী দল।

হাওড়া, ২৯ আগস্ট:- ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হন বিজেপি কর্মী রঞ্জিত দাসের স্ত্রী। হাওড়ার ৮ নং ওয়ার্ডের বেলগাছিয়ার বাসিন্দা দেবলীনা ঘোষ দাস।তাঁর বাড়িতে এলেন সিবিআই এর তদন্তকারী দল। কথা বলে রিপোর্ট নেন তদন্তকারীরা।অভিযোগ, ভোটের পর রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত হয় এই পরিবার। দেবলীনা ঘোষ দাসের চোখেও গভীর ক্ষত হয়। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন হাসপাতালে। […]

এই মুহূর্তে জেলা

৩০ সেকেন্ডে ৫৮ বার পুশ-আপ দিয়ে রেকর্ড সাত বছরের রাজনাথের।

মহেশ্বর চক্রবর্তী, ২৮ আগস্ট:- পুশআপ-পে ইভেন্টে ইন্ডিয়া বুকে নাম তুলে বাবা মা ও হুগলি জেলার মুখ উজ্জ্বল করলো সাত বছরে রাজনাথ দত্ত। ৩০ সেকেন্ডে ৫৮ বার পুশ-আপ দিয়ে রেকর্ড করে ছোট্ট রাজনাথ।জানা গিয়েছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পুশআফ পে ইভেন্টে প্রথম স্থান অধিকার করে। হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের আমরাপাঠ এলাকার সাত বছরের রাজনাথ দত্ত […]

এই মুহূর্তে জেলা

ফের ধর্মঘটের পথে ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।

হাওড়া, ২৮ আগস্ট:- দাবীদাওয়া না মেটায় চলতি মাসেই ধর্মঘটে নেমেছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। পরে সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু ফের সমস্যা তৈরি হওয়ায় বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আবারও ধর্মঘটের পথে সামিল হলেন তাঁরা। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন মৌড়ীগ্রাম ইউনিটের সম্পাদক রাজ কুমার চ্যাটার্জী বলেন, আগে ১৯৬টি গাড়ি চলছিল। এখন তা […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন সরকারি কলেজের হল ঘরে, শুরু বিতর্ক!

সুদীপ দাস, ২৮ আগস্ট:- শনিবার ২৮শে আগষ্ট ছিলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে কোলকাতা থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে ভিড় এড়াতেই দলের এই ভার্চুয়াল সভার সিদ্ধান্ত। কিন্তু সেই ভার্চুয়াল সভাকে ঘিরেই দিকে দিকে কোভিড নিয়ম ভাঙতে দেখা গেলো তৃণমূলী ছাত্রদের। কোভিড আবহের জন্য ভিড় এড়াতে বিগত প্রায় […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে দুর্ঘটনা এড়াতে বিশেষ ভাবনা।

হাওড়া, ২৮ আগস্ট:- কয়েকদিন আগেই গত ১০ আগস্ট মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে। ওইদিন সকালে অফিস টাইমে টোলপ্লাজা পেরিয়ে বিদ্যাসাগর সেতুর উপর কাজিপাড়ার কাছে দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন তাঁর এক সঙ্গী। বাসের রেষারেষির কারণেই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। টোলপ্লাজার কাছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে এবার […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিক্ষোভ টিএমসিপি’র।

হাওড়া, ২৮ আগস্ট:- শুক্রবার ত্রিপুরায় ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র বিরুদ্ধে। আগরতলায় মহারাজা বীরবিক্রম কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের উপর শুক্রবার বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র ওই হামলার প্রতিবাদে শনিবার সকালে হাওড়ার বেলেপোল মোড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন ২৮ আগস্ট দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দলের […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কাবুল ফেরত সুপ্রিয়কে সন্মান জ্ঞাপন গোঘাটে।

মহেশ্বর চক্রবর্তী, ২৮ আগস্ট:- সারা বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনামে এখন আফগানিস্তানের কাবুল। তালিবানের দখলে রয়েছে কাবুল। মুহুর্মুহু বোমা আর গুলির আওয়াজে কাঁপছে কাবুল। অস্থির পরিস্থিতি। চারিদিকে বারুদের গন্ধ আর মৃত্যু মিছিল। সেই ভয়ংকর অবস্থা থেকে বাংলা-ফেরত সুপ্রিয় ধরকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলির গোঘাট ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন শেওড়াফুলিতে।

হুগলী, ২৮ আগস্ট:- ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে দলীয় পতাকা ও ছাত্র পরিষদের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষ (ভাই দা), […]

এই মুহূর্তে জেলা

টিটু-মিঠুর মায়ের লড়াই পৌঁছল থানায় , পুলিশি হস্তক্ষেপে হাসি টিটুর মায়ের !

সুদীপ দাস, ২৭ আগস্ট:- বছর দেড়েক আগে মাস ছয়েকের টিটুর সাথে শেষ দেখা হয়েছিল তাঁর পালিত মায়ের। হঠাৎ করেই একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায় আদরের টিটু। তারপর থেকে নাওয়া-খাওয়া ভুলেছিলেন চাঁপদানীর ৯ নম্বর ওয়ার্ডের ফেসুয়াবাগানের বাসিন্দা গুড়িয়া দাস। বহু খোঁজাখুজি করেও টিটুর কোন সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে গুড়িয়া স্থানীয় পুলিশ ফাঁড়িতেও অভিযোগ জানিয়েছিলেন বলে […]

এই মুহূর্তে জেলা

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার খানাকুলের এক ভিলেজ পুলিশ।

আরামবাগ, ২৭ আগস্ট:- ধর্ষণের ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার খানাকুলের এক ভিলেজ পুলিশ। ধৃত ভিলেজ পুলিশের নাম মন্টু দোলুই। বাড়ি খানাকুল নন্দনপুর এলাকায়। মন্টু দোলুইয়ের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ বিয়ে করে দীর্ঘ তিন বছর ধরে আরামবাগে একটি ভাড়াবাড়িতে থাকতেন তারা। এইভাবে ৩ বছর কেটে যায়। তারপর মন্টুর দ্বিতীয় স্ত্রী, তার বিবাহের কথা ও তার বাচ্চার কথা জানতে […]