হাওড়া, ৩০ আগস্ট:- সব অবতারেরই পূজা বেলুড় মঠের একটি অতি প্রাচীন রীতি। বেলুড় মঠের শুরুর দিন থেকেই সমস্ত অবতারের নাম গান পূজা সংকীর্তন প্রতিনিয়তই হয়। আর হিন্দুমতে শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ অবতার। তাই তার এই আবির্ভাব দিবসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে এদিন পালিত হল শ্রীকৃষ্ণ জন্মতিথি বা জন্মাষ্টমী। সোমবার সন্ধ্যা আরতির পর […]
জেলা
জন্মাষ্টমীর দিনেই দুর্গাপূজার খুঁটিপুজো আরামবাগে।
হুগলি, ৩০ আগস্ট:- জন্মাষ্টমী উপলক্ষ্য সারা দেশজুড়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজোপাঠ। এই পবিত্র দিনেই বাঙালির দুর্গাপুজোর কাউন ডাউন শুরু হয়ে যায়।রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও দেবী দুর্গার কাঠামো পুজো, কোথাও দেবী দুর্গার খুঁটি পুজো আবার কোথাও দেবী দুর্গার প্রতিমা তৈরির জন্য মাটি তোলা হয়।সেই মতো পুজোর ঘন্টা বেজে গেল হুগলির আরামবাগ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের। এই পুজোর শুভ […]
১ সেপ্টেম্বর থেকে বেলুড় মঠে প্রবেশের ক্ষেত্রে নতুন সময়সূচি।
হাওড়া, ৩০ আগস্ট:- কোভিড বিধি মেনে গত ১৮ আগস্ট থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে বেলুড় মঠ। সকাল ৮টা থেকে বেলা ১১ টা এবং বিকাল ৪টে থেকে ৫-৪৫ মিঃ পর্যন্ত বিধি মেনেই মঠে প্রবেশ করতে পারছেন ভক্ত দর্শনার্থীরা। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে মঠে প্রবেশের ক্ষেত্রে নতুন সময়সূচি ঘোষণা করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। নতুন […]
জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে হাওড়ায় বনেদি বাড়ির পুজোর সূচনা।
হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার জন্মাষ্টমীর দিন কাঠামো পূজার মধ্য দিয়ে সূচনা হলো হাওড়ার বনেদি বাড়ির দূর্গাপুজো। অন্যান্য বছরের মতো এই দিনে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হলো হাওড়ার সালকিয়া ঢ্যাং বাড়ির ১৪৮ তম দূর্গাপুজো। জন্মাষ্টমী এবং দুর্গাপুজোর মধ্যে সময়ের ব্যবধান থাকে প্রায় দেড় মাস। এই সময়ের মধ্যেই ঢ্যাং বাড়ির মৃন্ময়ী মাকে চিন্ময়ী করে তোলার কাজ সম্পন্ন […]
ডোমজুড়ে বাঘের আতঙ্ক, বন দফতরের দাবি এটি বাঘরোল। পাতা হলো খাঁচা।
হাওড়া, ৩০ আগস্ট:- রাতের অন্ধকারে বাঘের আতঙ্ক ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। গত তিনদিন ধরে স্থানীয় কোরলা সর্দারপাড়ায় রাতের অন্ধকারে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভিতেও বাঘের মতো দেখতে সেই প্রাণীটির ছবি ধরা পড়ে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে আশপাশের কয়েকটি গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন […]
চন্দননগর বলরামপুরে প্রতিষ্ঠা করা হলো বাবা লোকনাথের মন্দির।
হুগলি, ৩০ আগস্ট:- জন্মাষ্টমীর সকালের চন্দননগরের বলরামপুরে প্রতিষ্ঠা করা হলো বাবা লোকনাথের একটি অনিন্দ্যসুন্দর মন্দির। এ ব্যাপারে বলতে গিয়ে মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তম দাস জানালেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, এই পবিত্র দিনে আমাদের এই মন্দির উদ্বোধন হলো এটা আমাদের কাছে ভগবানের আশীর্বাদ স্বরূপ। উত্তমবাবু জানান গত আড়াই বছর ধরে চেষ্টা করে ঈশ্বরের কৃপায় বাবা লোকনাথের আশ্রম […]
রাক্ষুসে বাড়িতে রাক্ষসীর পুজো চন্দননগরে।
হুগলি, ৩০ আগস্ট:- তারকা সূর্পণখা হিড়িম্বা পুতনা রামায়ণ মহাভারত পুরানে হরেক রাক্ষুসীদের পরিচয় পাওয়া যায়। কিন্তু তাদের পুজো হচ্ছে এমন খুব একটা দেখা যায় না। লক্ষ্মণ সূর্পণখার নাক কাটায় লঙ্কা কান্ড হয়েছিল আবার তারকা বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। শ্রীকৃষ্ণকে বধ করতে পুতনার সাহায্য নিয়েছিল কংস হিড়িম্বকে বধ করে হিরিম্বাকে বিবাহ করেছিলেন ভীম। এমন অনেক কাহিনী রাক্ষসদের […]
জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো।
হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হল। প্রথাগতভাবে মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এ বছরের দেবীর আবাহন। মঠের […]
নিখোঁজ বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিলেন রেড ভলেন্টিয়ার্সের কর্মীরা।
হাওড়া, ৩০ আগস্ট:- সংবাদপত্রে নিরুদ্দেশ কলামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গত ১৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ। থানাতেও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু হাওড়ার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ অসিত কুমার সাহার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। শেষমেশ ত্রাতার ভূমিকায় পাওয়া গেল করোনাকালে মানুষের ‘ভরসা’ রেড ভলেন্টিয়ার্সের কর্মীদের। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বহু চেষ্টায় ওই নিখোঁজ ব্যক্তির বাড়ির […]

