হাওড়া, ২৯ আগস্ট:- হাওড়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে আসা কর্মী-সমর্থকদের দলে যোগদান করান তৃণমূল নেতা অরূপ রায়। যুব কংগ্রেস নেত্রী দেবলীনা দাস, যুব কংগ্রেস নেতা দেবায়ন শেঠ, আকাশ লাল, রাজেশ প্রামাণিক, মহম্মদ গনি মোল্লা, হায়াত শেখ, অভিষেক রায় সহ একঝাঁক কংগ্রেস নেতৃবৃন্দ এদিন কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অরূপ রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে এরা সামিল হলেন। দল এতে আরও শক্তিশালী হবে। এদিনের যোগদান পর্বে অরূপ রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সদর চেয়ারম্যান লগন দেও সিং, জেলা সদর তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ, জেলা সদর তৃণমূল যুব সভাপতি তুষারকান্তি ঘোষ, জেলা সদর আইএনটিটিইউসি সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, অনুপ্লব ঘোষ প্রমুখ।
Related Articles
গানে , কবিতায় এবং চিকিৎসা বিদ্যায় সাবলীল ডাঃ এস , কে, ভট্টাচার্য্য।
তরুণ মুখোপাধ্যায় , ১ জুলাই:- করোনা নিয়ে আমাদের এত ভয় পেলে চলবে না । এই রোগকে সঙ্গে নিয়ে আমরা বাঁচতে পারি , তবে এর জন্য বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে । পরিমিত খাওয়া , ফ্রী হ্যান্ড এক্সারসাইজ , মন ভালো রাখার জন্য গান শোনা , সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করা এবং নিজেদের পরিষ্কার রাখা […]
স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ থেকে রাজ্যের মানুষ যাতে বঞ্চিত না হয় কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৩ মে:- স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ যেন রাজ্যের সব মানুষ পায় সে ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব নার্সিংহোম স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।পাশাপাশি ওই প্রকল্পের আওতায় যাতে যথাসম্ভব রাজ্যের হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা করান সে ব্যাপারেও উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি দেখাশোনার জন্য মুখ্যসচিব […]
বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ।
কলকাতা, ৩ ডিসেম্বর:- বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ। ২৫ ডিসেম্বরের আগে পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, ২৫ ডিসেম্বর থেকে আবার বড়দিন ও বর্ষ বরণের উৎসব শুরু হয়ে যাবে। বহু মানুষ এই সময়ে দলবেঁধে পিকনিকে যান। কলকাতায় পর্যটন কেন্দ্র রাজ্যের বহু মানুষ বাড়াতে আসেন এই […]








