এই মুহূর্তে জেলা

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থেকে দুজনকে গ্রেফতার করল সি বি আই।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- অক্ষয় সামন্ত ও দেবাশীষ দে। দুজনকে গ্রেফতার করল সি বি আই। মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজ ছয় জনকে ডোমজুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য সাতজনকে তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুজন গ্রেফতার হয়েছে তারা ছাড়া বাকিদের ফের […]

এই মুহূর্তে জেলা

অসম্পূর্ণ রেজাল্ট। বেলুড়ের লালবাবা কলেজে বিক্ষোভ।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টানাপোড়েনে বেলুড় লালবাবা কলেজের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত। স্নাতক স্তরে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট অসম্পূর্ণ আসায় স্নাতকোত্তর স্তরে তারা ভর্তির হতে পারছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, জানুয়ারি মাসে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট বের হয়। কিন্তু দেখা যায় […]

এই মুহূর্তে জেলা

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়া হয়েছিল , বকলমে স্বীকারোক্তি কল্যানের !

সুদীপ দাস, ৬ সেপ্টেম্বর:- ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছিলো। রাজ্যের জেলায় জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থার বিভিন্ন আসনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়াকে কেন্দ্র করে কম উত্তেজনার সৃষ্টি হয়নি। বিশেষ করে হুগলীর আমরামবাগ বিডিও অফিস থেকে বিরোধী প্রার্থীকে মারতে মারতে বের করে দেওয়ার ছবি আজও জ্জ্বলন্ত। কিন্তু আজ অবধি […]

এই মুহূর্তে জেলা

জল জমা সহ বিভিন্ন ইস্যুতে বামেদের পথ অবরোধ হাওড়ায়।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- সোমবার সপ্তাহের প্রথম দিনে রাস্তা সারাই, হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা জল দ্রুত নিষ্কাশন, কোভিড টিকাকরনে স্বচ্ছতা সহ একাধিক দাবিতে ব্যাঁটরার চ্যাটার্জিপাড়া মোড়ে রাস্তা অবরোধ করেন বামকর্মী ও সমর্থকরা। দীর্ঘদিন ধরেই হাওড়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। বারে বারে প্রশাসনকে জানানো হলেও ফল হয়নি কিছুই। পাশাপাশি গত প্রায় […]

এই মুহূর্তে জেলা

ভূয়ো গোয়েন্দা পরিচয়ে আটক দুই, চাঞ্চল্য চুঁচুড়ায় !

সুদীপ দাস, ৬ সেপ্টেম্বর:- গোপনে দোকানপাটের ছবি তুলতে গিয়ে তুলকালাম। ব্যাবসায়ীদের জেরার মুখে বেসরকারী গোয়েন্দা বলে পরিচয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দুই যুবককে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার চকবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর দেড়টা নাগাদ চকবাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাবসায়ীক প্রতিষ্ঠিনগুলির ছবি তুলছিলো দুই যুবক। বিষয়টি নজরে […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে ফের সিবিআইয়ের তদন্তকারী দল।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির তদন্তে ফের হাওড়ায় সিবিআইয়ের তদন্তকারী দল। সোমবার সকালে সিবিআই আধিকারিকরা ডোমজুড়ের রাজীবপল্লীতে আসেন। সেখানে আক্রান্ত কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপর ওই এলাকা থেকে ৬ জনকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেস নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গেছে।

এই মুহূর্তে জেলা

হাওড়ার বালিহল্টে ভয়াবহ দুর্ঘটনায় জখম ৭।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রবিবার রাতে হাওড়ার বালিহল্টের ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হন। লরির সঙ্গে ইনোভা প্রাইভেট গাড়ির ওই সংঘর্ষে এরা গুরুতর আহত হন। আহতদের উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে ২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বেসরকারি গাড়িটি। প্রবল […]

এই মুহূর্তে জেলা

প্রত্যেক নাগরিককে শিক্ষাদানের অঙ্গীকার , শিক্ষক দিবসে রিষড়ার পুর-প্রশাসকের।

তরুণ মুখোপাধ্যায়, ৫ সেপ্টেম্বর:- ৫ই সেপ্টেম্বর মানেই সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন। ভারতবর্ষের আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর ১৮৮৮ জন্ম গ্রহন করেন। এই মহান মানুষের জন্মদিনই শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শিশুদের তাদের বাবা-মা জন্ম দেন। কিন্তু আসল মানুষ গড়ার কারিগর হচ্ছেন তাদের শিক্ষকরা। রবিবার রিষড়া পৌরসভা আয়োজিত শিক্ষক দিবসে, শিক্ষকদের সংবর্ধনা […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর নিবেদন এবং রিষড়া সলিডারিটির পক্ষ থেকে রক্তদান শিবির।

হুগলি , ৫ সেপ্টেম্বর:- বর্তমান অতিমারীর সময়ে রক্ত সংকট দেখা দিয়েছে চিকিৎসাকেন্দ্র গুলিতে। এই রক্ত সংকট মেটাতে সমাজের সর্বস্তরের মানুষ এবং সংগঠন এগিয়ে এসেছেন রক্ত সংগ্রহের কাজে। রবিবার সেই লক্ষ্য নিয়ে শ্রীরামপুর নিবেদন এবং রিষড়া সলিডারিটির পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের গ্যাস এন্ড নভেলটি বিল্ডিংয়ে। এই অনুষ্ঠানে শ্রীরামপুরের বহু মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসে […]

এই মুহূর্তে জেলা

শিক্ষক দিবসে বাড়ি বাড়ি শিক্ষা পৌঁছে দেওয়ার ভাবনা তৃনমুল পরিচালিত শিক্ষক সংগঠনের।

আরামবাগ, ৫ সেপ্টেম্বর:- ৫ই সেপ্টেম্বর মানেই সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন। ভারতবর্ষের আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ৫ই সেপ্টেম্বর ১৮৮৮ জন্ম গ্রহন করেন। এই মহান মানুষের জন্মদিনই শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। আর এই শিক্ষক দিবসে বাড়ি বাড়ি শিক্ষা পৌঁছে দেওয়ার ভাবনা তৃনমুল পরিচালিত শিক্ষক সংগঠনের। আরামবাগ হাইস্কুলে শিক্ষক দিবস অনুষ্ঠানে তেমনি ইঙ্গিত দিলেন […]