এই মুহূর্তে জেলা

ফের সিবিআইয়ের দল হাওড়ায়।

হাওড়া, ৫ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির ঘটনা পর্যবেক্ষণে এক সপ্তাহের ব্যবধানে ফের হাওড়ায় এলেন সিবিআইয়ের প্রতিনিধিরা। রবিবার দুপুরে লিলুয়া থানার অন্তর্গত কোনা পূর্বপাড়া খালপাড় এলাকায় আসেন তাঁরা। সেখানে বিজেপি কর্মী রণজিৎ দাসের বাড়িতে তিন সদস্যের সিবিআইয়ের দল আসেন। ভোট পরবর্তী অশান্তির ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ বয়ান নেন তাঁরা। উল্লেখ্য, রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে […]

এই মুহূর্তে জেলা

চাকরিতে স্থায়ীকরণের দাবিতে শিক্ষক দিবসের সকালে বাটি হাতে হাওড়া বাসস্ট্যান্ডে ভিক্ষা করলেন শিক্ষকরা।

হাওড়া, ৫ সেপ্টেম্বর:- ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের দিন সকালে হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে বাটি হাতে ভিক্ষা করে অভিনব প্রতিবাদ জানালেন হাওড়া জেলার কারিগরি শিক্ষক ও শিক্ষাকর্মীরা ( NSQF শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা )। নিয়মিত বেতন, কর্মক্ষেত্রে স্থায়ীকরণ, সরকারি নিয়ম মেনে ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরির মেয়াদ বৃদ্ধি সহ এজেন্সির দ্বারা পরিচালনার হাত থেকে মুক্তির […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলী সেতু থেকে যুবকের মরণ ঝাঁপ। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলো।

হাওড়া, ৫ সেপ্টেম্বর:- দ্বিতীয় হুগলী সেতু থেকে মরণঝাঁপ যুবকের। উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অমিত সিং ( ২৫ ) নামের ওই যুবক। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়ার বাসিন্দা ওই যুবক দ্বিতীয় হুগলি সেতুর মাঝখান থেকে গঙ্গায় ঝাঁপ […]

এই মুহূর্তে জেলা

আরামবাগের গান্ধী নামে পরিচিত প্রফুল্ল চন্দ্র সেনের শিক্ষকতা নিয়ে নানা ইতিহাস আজও চিরস্মরণীয়।

মহেশ্বর চক্রবর্তী, ৫ সেপ্টেম্বর:- বরনীয় যারা তাদের স্মরন করার, এটাই তো বিশেষ দিন। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এক জন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ – ১৭ই এপ্রিল, ১৯৭৫) তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনকে স্মরন করে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এদিন আরামবাগের গান্ধী নামে পরিচিত […]

এই মুহূর্তে জেলা

পাশে প্রশাসন। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বাড়িতে বসেই পেলেন প্রতিবন্ধী মহিলা।

হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এক প্রতিবন্ধী মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাড়িতে বসেই পেলেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো প্রশাসন। এর আগে তাঁকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল। এরপর বিডিও, জগৎবল্লভপুর দু’নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিধায়ক ওনার বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহিলা […]

এই মুহূর্তে জেলা

শিশুদের জন্য “মমতার স্পর্শ” , সৌজন্যে রিষড়ার গ্রীন ভলান্টিয়ার্স।

সুদীপ দাস, ৫ সেপ্টেম্বর:- কোভিডের ২য় ঢেউয়ের সময়ই হুগলীর রিষড়ায় পথ চলা শুরু সবুজ ভলান্টিয়ার্সের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে ইতিমধ্যে বহু কোভিড রোগীর পাশে থেকেছে এই সংগঠন। আর আসন্ন ৩য় ঢেউয়ের কথা মাথায় রেখে কোভিড আক্রান্ত শিশুদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করলো সবুজ ভলান্টিয়ার্স। রোগীদের সেবায় সংগঠন এযাবৎকালে বিশেষ নার্সিং টিম তৈরী করে […]

এই মুহূর্তে জেলা

শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক সমাজকে শ্রদ্ধা জানালেন অরূপ রায়।

হাওড়া, ৫ সেপ্টেম্বর:- “শিক্ষার কোনও শেষ নেই। জীবনের শেষদিন পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। জন্মের পর মা বাবা আমাদের প্রথম শিক্ষক। এরপর শিশু যখন একটু বড়ো হয় তখন স্কুলে শিক্ষকের কাছ থেকেই সে প্রথম পুঁথিগত শিক্ষা লাভ করে। এইভাবেই আমরা শিক্ষকের সাহচর্যে বড়ো হই। আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক সমাজকে আমার প্রণাম।” […]

এই মুহূর্তে জেলা

খোলা ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে জখম শিশু।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলো এক শিশু। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়ার বকুলতলায়। জানা গেছে, বাবা মা বাড়িতে না থাকায় নয় বছরের ওই শিশু বাড়ির খোলা ছাদে একাই ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎই পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তার কান এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে। […]

এই মুহূর্তে জেলা

খ্যাতনামা যাত্রাশিল্পীর অসুস্থতার খবর পেয়ে নিজের উদ্যোগেই হসপিটালে ভর্তি করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক।

গোঘাট, ৪ সেপ্টেম্বর:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। শুক্রবার রাত্রি দেড়টা নাগাদ এক মহিলার অসুস্থতার খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। জানা গেছে, মেদিনীপুরের এক খ্যাতনাম যাত্রাশিল্পী কর্মসুত্রে কামারপুকুর আসেন।তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে ফোন করেন। সঙ্গে সঙ্গেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন। […]

এই মুহূর্তে জেলা

ত্রিকোন প্রেমের জেরে খুনের অভিযোগ রিষড়ায়।

হুগলি, ৪ সেপ্টেম্বর:- ত্রিকোন প্রেমের জেরে খুনের অভিযোগ। চাঞ্চল্য হুগলির রিষড়ায়। শনিবার সকালে হুগলীর উত্তরপাড়া থানার কানাইপুর রামকৃষ্ণ পল্লীতে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম অলোক প্রসাদ (১৭)। বাড়ি রিষড়ার বারুজীবি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অলোকের সাথে বারুজীবীরই এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই কিশোরী অন্য […]