সুদীপ দাস, ৩১ অক্টোবর:- গোপান সূত্রে খবর পেয়ে তিন রেল ডাকাতকে গ্রেফতার করলো ব্যান্ডেল জিআরপি। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল-নৈহাটি লাইনের হুগলী ঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, রড, শিকল প্রভৃতি ডাকাতিতে ব্যাবহৃত যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। ধৃতরা হল বাঁশবেড়িয়া বোড় পাড়ার বাসিন্দা দীপক পাশওয়ান (২২), উ ২৪পরগনার গরিফা হাজিনগরের বাসিন্দা সেখ বাবর (২৪) […]
জেলা
হাওড়া স্টেশন থেকে চলল লোকাল ট্রেন। খুশি ট্রেন যাত্রীরা।
হাওড়া, ৩১ অক্টোবর:- প্রায় ৬ মাস পর কোভিড বিধি মেনে আজ রবিবার ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হলো লোকাল ট্রেন। নবান্ন থেকে রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল রবিবার থেকে চালু হবে লোকাল ট্রেন। সেইমতো কোভিড সতর্কতা হিসেবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এদিন সকাল থেকে চালু হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে […]
অনেকদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা।
হুগলি, ৩১ অক্টোবর:- কোভিড বিধি মেনে আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল। গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের দাবি উঠছিল অন্যান্য পরিষেবা যখন ছাড় দেয়া হয়েছে সেক্ষেত্রে লোকাল ট্রেনে শুরু হোক। সেইমতো আজ সকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। রবিবার হলেও স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় […]
বৈদ্যবাটীতে রেলগেট ভেঙ্গে গঙ্গার ঘাটে ঢুকে পরলো লরি।
হুগলি, ৩১ অক্টোবর:- নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যবাটী ১০ নম্বর রেলগেট ভেঙ্গে নিমাই তীর্থ গঙ্গার ঘাটে ঢুকে পরলো লরি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা বলেন বৈদ্যবাটী এনটি রোড দিয়ে রাত ১২-৪৫ মিনিট নাগাত দ্রুতগতিতে একটি লরি আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গেট ভেঙে ঢুকে যায় […]
খড়দহে ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু।
খড়দহ , ৩০ অক্টোবর:- খড়দহ বিধানসভার উপনির্বাচনের শেষ বেলায় আক্রান্ত হল প্রাক্তন বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদিপ সিনহা। খড়দহ নির্বাচনের শেষ বেলাতে বিজেপির হাতে আক্রান্ত হল। দ্রুত চিকিৎসার জন্য তাকে খড়দহ রহড়া সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা ক্ষোভে ফেটে পড়ে। এতে খড়দহের মানুষজনের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে […]
চুরির ঘটনা বেড়েই চলেছে আরামবাগে , ক্ষোভ স্থানীয়দের।
আরামবাগ, ৩০ অক্টোবর:- আবারো হুগলির আরামবাগ শহরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। বেশ কয়েকমাস ধরেই আরামবাগ শহরে চুরির ঘটনা বেড়েই চলেছে। এই নিয়ে ক্ষোভ এলাকার মানুষজনদের। তার ব্যতিক্রম হল না শনিবার। আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন তালপুকুর এলাকার একটি বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তালপুকুর সংলগ্ন বাড়িটির লোহার […]
বন্যায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে’র।
আরামবাগ, ৩০ অক্টোবর:- ২০২১ সালের ভয়াবহ বন্যায় আরামবাগ মহকুমার বেশ কয়েকটি এলাককে যেমন প্লাবিত করেছিল, তেমনিই আরামবাগ পুরসভার দৌলতপুর এলাকায় বাঁধ ভেঙ্গে প্লাবিত করেছিল গোটা দৌলতপুরকে। মানুষ আশ্রয় নিয়েছিল বাড়ির ছাদে, অন্যের বাড়িতে, অনেকে আশ্রয় নিয়েছিল ত্রাণশিবিরে। বন্যায় যেমন ক্ষয়ক্ষতি হয়েছিল মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে জমির ফসলেরও। বাঁধ ভেঙ্গে জল ঢুকে ছিল স্কুলেও। ভয়ংকর […]
স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ। গ্রেফতার স্ত্রী। সাঁকরাইলে চাঞ্চল্য।
হাওড়া , ৩০ অক্টোবর:- স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্ত্রীকে গ্রেফতার করেছে। জানা গেছে, কালীপদ রায়ের সঙ্গে মুনমুন রায়ের দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। এদের তেরো বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। স্ত্রী মুনমুন রায় ও তার পরিবারের উপর। […]
হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করলো গোলাবাড়ি থানার পুলিশ।
হাওড়া , ৩০ অক্টোবর:- গত প্রায় এক মাসে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে মিসিং হয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে যাচাইয়ের পর সেই ফোনগুলো তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীনে শনিবার দুপুরে এই কর্মসূচি নেওয়া হয়। মূলত রাস্তায় বেরিয়ে ফোন হারিয়ে যাওয়ার মতো ঘটনা আকচার […]
টানা একঘন্টা মাউথঅর্গ্যান বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুললো চতুর্থ শ্রেণীর ছাত্র।
হুগলি , ৩০ অক্টোবর:- মাউথঅর্গ্যান বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ পুরষ্কার অর্জন করলো হুগলির বেগমপুরের রক্ষিতপাড়া গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র শম্ভ্রম দাস। একটানা ৪৫ টি বাংলা, হিন্দি ও ইংরাজি গানের সুর কে টানা একঘন্টা বাজিয়ে এশিয়া মহাদেশের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম নথিভুক্ত করেছে। আগামীদিনে শম্ভ্রমের লক্ষ্য পড়াশোনার পাশাপাশি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে […]











