এই মুহূর্তে জেলা

আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল।

তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল। এই পুজো শ্রীরামপুরের অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন পুজো। এ ব্যাপারে পুজোর বর্তমান উদ্যোক্তা অরুণ বাবুর পুত্র অরূপ গোস্বামী জানালেন যে আমার বাবার শুরু করা পুজো দীর্ঘদিন ধরে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে আয়োজন […]

এই মুহূর্তে জেলা

দশমীতে বিষাদের সুর চন্দননগরে।

সুদীপ দাস, ১৪ নভেম্বর:- সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে এবারের মত বিদায় জানানো শুরু হলো চন্দননগরে। চন্দননগরের মন্ডপে মন্ডপে দশমীর সকাল থেকেই শুরু হয় মাকে বরনের পালা। এরপর মহিলারা একে অপরকে সিঁদুর রং-এ রাঙিয়ে দেয়। সঙ্গে ঢাক-তাসার তালে কোমর দুলায় মহিলারা। মহিলাদের বক্তব্য আজ মন তো একটু খারাপ হবেই। তবে কোভিডের মধ্যেও যে এবার পুজোর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আক্রান্ত বিজেপি কর্মী।

হাওড়া, ১৪ নভেম্বর:- বিজেপির যুব কর্মীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। হাওড়ার শিবপুর ব্যাতাইতলার অমিত ঠাকুর নামের ওই বিজেপি যুব কর্মী এই ঘটনায় থানায় জেনারেল ডায়েরি করেন। হাসপাতালে এসে চিকিৎসা করান। অভিযোগ, ওই বিজেপি যুব কর্মীকে ফোন করে কথা বলার জন্য ডাকা হয়। সেখানেই তাঁকে ‘তুই কতো বড়ো […]

এই মুহূর্তে জেলা

বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের  সবজির চারা তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ।

দ:২৪পরগনা , ১৩ নভেম্বর:- ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে ও সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দের সহযোগিতায়  শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার সিদ্ধিবেড়িয়ায়, সিদ্ধিবেড়িয়া প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রের পক্ষ থেকে সবজির চারা বিতরণ কর্মসূচি নেওয়া হয়। বন্যা কবলিত এলাকার কৃষিজীবী মানুষের হাতে বিভিন্ন ধরনের সবজির চারা তুলে দিলেন সংঘের সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ মহারাজ। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের […]

এই মুহূর্তে জেলা

বিহার থেকে নিখোঁজ সন্তানকে বাংলা থেকে ফিরে পেলো পরিবার।

হাওড়া , ১৩ নভেম্বর:- আজ থেকে প্রায় নয় বছর আগে বিহারের বাকা জেলার রিজাউন থানা এলাকার লিলাতরি গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন বছর আঠাশের মনোজ পাসওয়ান। দীর্ঘদিন পরে শনিবার সকালে হারানো ভাগ্নেকে ফিরে পেয়ে চোখের জলে ভাসলেন মামা। যখন বাড়ির ছেলেকে ফিরে পাওয়ার আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন সেই সময়ে হঠাৎ করেই মনোজের খবর পায় পরিবার। […]

এই মুহূর্তে জেলা

বালিকে পৃথক পৌরসভার সরকারি সিদ্ধান্তে খুশি সকলে। আজ থেকেই তৎপরতা শুরু।

হাওড়া , ১৩ নভেম্বর:- পুরভোটের আগে হাওড়া পুরসভা থেকে পৃথক করা হলো বালি পৌরসভাকে। শুক্রবারই বিধানসভায় সেই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। পৃথক হওয়ার আগে পর্যন্ত হাওড়া পুরসভার অধীনে মোট ৬৬টি ওয়ার্ড ছিল। ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভা থেকে পৃথক হল বালি পৌরসভাকে। মূলত নাগরিক পরিষেবাকে মাইক্রো লেভেলে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিধানসভায় বালিকে […]

এই মুহূর্তে জেলা

বৃদ্ধকে মাথা থেঁতলে খুন করল মেয়ে !

হুগলি, ১৩ নভেম্বর:- বৃদ্ধকে মাথা থেঁতলে খুন করল মেয়ে! উত্তরপাড়া ভদ্রকালীর প্রশান্ত দত্ত সরণীর ঘটনা। মৃতের নাম কালিপদ দাস(৮৩)। অভিযুক্ত মেয়ে কেয়া দাস(৪০)। স্থানীয় সূত্রে খবর, বিবাহ বিচ্ছিন্না কেয়া তার ছেলেকে নিয়ে মা বাবার কাছেই থাকতেন। অবসরপ্রাপ্ত রেল কর্মি কালিপদ বাবুর সঙ্গে প্রায়ই অশান্তি হত মেয়ের। আজ দুপুরে ঝগরা হয় দুজনের এর পর বাবা বাথরুমে […]

এই মুহূর্তে জেলা

জগদ্বাত্রী পুজোর নবমীর সকাল থেকেই দর্শনারথীদের ভিড় আরামবাগে।

মহেশ্বর চক্রবর্তী , ১৩ নভেম্বর:- জগদ্বাত্রী পুজোর নবমীর সকাল থেকেই দর্শনারথীদের ভিড় মন্ডপে মন্ডপে। হুগলি জেলার মধ্যে চন্দননগর ও খানাকুলের রাজহাটির পর আরামবাগের জগদ্বাত্রী পুজো বেশ জনপ্রিয়। আরামবাগ মহকুমা জুড়েও প্রচুর জগদ্ধাত্রী পূজা ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়। এই পূজা উপলক্ষে আরামবাগ শহরের হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে পূজামণ্ডপে। হুগলির আরামবাগ শহরেও বেশকিছু পুজো নজর কাড়ে। […]

এই মুহূর্তে জেলা

মহানবমীর পুন্য তিথীতে চার কন্যা কুমারী রূপে পুজিত হলেন চুঁচুড়ার পালপুকুর উন্নয়ন সংঘে।

সুদীপ দাস, ১৩ নভেম্বর:- মহানবমীর পুন্য তিথীতে চার কন্যা কুমারী রূপে পুজিত হলেন চুঁচুড়ার পালপুকুর উন্নয়ন সংঘে। এই পুজো ৩৫বছরে পদার্পন করল। নবমীর দিন সকাল সাড়ে ১১টায় শুরু হয় কুমারী পুজো। এলাকারই অনুর্দ্ধ ৭বছরের তিন জন এক ৯বছরের একজন কন্যা এখানে পুজিত হন। পুজোর সময়ে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। তবে পুজো কমিটির পক্ষ থেকে কঠোরভাবে […]

এই মুহূর্তে জেলা

নবমী নিশি না আসার আকুতি মায়ের কাছে চন্দননগরবাসীর।

সুদীপ দাস, ১৩ নভেম্বর:- মহানবমীর সকাল থেকেই চন্দননগরের মন্ডপে মন্ডপে শুরু বিশেষ পুজোপাঠ। ধর্মীয় রীতি অনুযায়ী দূর্গাপুজোর অষ্টমীর ন্যায় জগদ্ধাত্রীর মায়ের নবমী পুজোই মূল পুজো হিসাবে গন্য হয়। তাই এদিন সকালে চন্দননগর শহর পুরোহিতের মন্ত্রোচ্চারনে মুখরিত হয়ে ওঠে। মন্ডপে মন্ডপে অঞ্জলি দেওয়ার ভিড় লক্ষ্য করা যায়। কোন কোন জায়গায় এদিনই অনুষ্ঠিত হয় কুমারী পুজো। তবে […]