হুগলি, ১২ ডিসেম্বর:- শ্রীরামপুরে তৃনমূল কাউন্সিলর রমা নাথের মৃত্যুর ঘটনায় উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হল বিজয় সাউকে। আজ সকাল অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে শেওড়াফুলি জিআরপি। গত ১০ ই ফেব্রুয়ারী ২০২০ সালে শ্রীরামপুর স্টেশনে আত্মহত্যা করেন শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর রমা নাথ (৪৫)। শেওড়াফুলি জিআরপি থানায় বিজয় সাউ এর বিরুদ্ধে অভিযোগ […]
জেলা
আয়ুর্বেদ বিশেষজ্ঞ মধুসূদন গুপ্তকে নিয়ে আরও একটি তথ্যচিত্র বানিয়ে ফেললো খুদে অভিজ্ঞান।
সুদীপ দাস, ১১ ডিসেম্বর:- একের পর এক বাজিমাত। বিজ্ঞান নিয়ে কেবল পড়াশোনাই নয়, হাতে কলমে বিজ্ঞানকে প্রয়োগ করে নিজের দক্ষতায় কিশোর পর্যায়ের চৌকাঠে দাঁড়িয়ে নতুন জিনিসকে নতুন করে জনসমক্ষে তুলে ধরার নিরন্তর প্রচেষ্টা। বছর তেরোতে কৈশোরের লক্ষ্মণ রেখায় দাঁড়িয়েই আবারও তাক লাগালো চুঁচুড়ার বাসিন্দা তথা হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। ছোট […]
হাওড়া জেলা কৃষকসভার র্যালি হাওড়ায়।
হাওড়া, ১১ ডিসেম্বর:- সংযুক্ত কিষাণ মোর্চার লাগাতার কৃষক আন্দোলনের চাপে পিছু হটে কেন্দ্রীয় সরকার কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আজ ১১ই ডিসেম্বর আন্দোলনরত কৃষকরা বাড়ি ফেরা শুরু করেছেন। এদিন বিকেলে হাওড়া ময়দান থেকে শিবপুর অলোকা সিনেমা হল পর্যন্ত বিজয় দিবস উদযাপন করলো হাওড়া জেলা কৃষকসভা। হাওড়া জেলা কৃষকসভার র্যালি হলো হাওড়ায়।
সরকারি ব্যাংকের বিলগ্নীকরণ এর প্রতিবাদে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে নিয়ে গ্রামসভা।
হুগলি, ১১ ডিসেম্বর:- সরকারী ব্যাঙ্কের বিলগ্নীকরনের প্রতিবাদে, অর্থনৈতিক পরাধীনতার কবল থেকে দেশ কে বাঁচাতে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের গ্রাহকদের সঙ্গে নিয়ে গ্রামসভা অনুষ্ঠিত হল কামারকুন্ডু ভারতী সংঘের মাঠে। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, পশ্চিমবঙ্গ শাখার সাধারন সম্পাদক সঞ্জয় দাস, সংগঠনের সহ সভাপতি হরিহরন ভাস্কর, সহ সভাপতি দেবাশীষ মন্ডল সহ অন্যান্যরা। ব্যাঙ্ক বেসরকরনের প্রতিবাদে এই […]
প্রশাসনিক বৈঠকে অফিসারদের বসিয়ে পাঠশালা চালাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের!
সুদীপ দাস, ১১ ডিসেম্বর:- প্রশাসনিক বৈঠকে অফিসারদের বসিয়ে পাঠশালা চালাচ্ছেন, আর প্রধানমন্ত্রীকে গালাগাল করছেন! শনিবার হুগলীর তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্ব-ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৩তারিখ উত্তরপ্রদেশের ঐতিহাসিক কাশী মন্দিরের সংস্কার উপলক্ষ্যে “দিব্য কাশী, ভব্য কাশী” প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসুচীকে দেশবাসীর কাছে পৌঁছে […]
বিধানসভার অধ্যক্ষের কাছে কিছু তথ্য জানতে চেয়েছিলাম ,উত্তর পাইনি, হাওড়ায় মন্তব্য রাজ্যপালের।
হাওড়া, ১১ ডিসেম্বর:- গত ২৪ নভেম্বর বিধানসভার অধ্যক্ষের কাছে কিছু তথ্য আমি জানতে চেয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাইনি। শনিবার হাওড়ায় এসে এই মন্তব্য করলেন রাজ্যপাল। শনিবার সকালে হাওড়ায় প্রখ্যাত কার্টুনিস্ট নন্টে ফন্টে, বাঁটুল দ্য গ্রেট এর স্রষ্টা নারায়য়ণ দেবনাথের বাড়িতে এসে তাঁর খোঁজখবর নেন রাজ্যপাল জগদীপ ধনকর। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। […]
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৫তম কোন্নগর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিমান বন্দ্যোপাধ্যায়।
হুগলি, ১০ ডিসেম্বর:- শুক্রবার বিকালে কোন্নগর কালিতলা মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৫ তম কোন্নগর বইমেলা এবং পুষ্প প্রদর্শনী উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিক, পুরসভার প্রশাসক তনময় দেব, প্রখ্যাত চিকিৎসক ভবতোষ বিশ্বাস চন্দননগর পুলিশ কমিশনারেট কমিশনের অর্ণব ঘোষ সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে […]
হকার্সদের পাশে তৃনমুল নেতৃত্ব।
হুগলি, ১০ ডিসেম্বর:- হকার্সদের পাশে তৃনমুল নেতৃত্ব। এদিন তৃনমুলের হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইসির উদ্যোগে ব্যান্ডেলে একটি বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি হয়ে গেলো। উপস্থিত ছিলেন রাজ্য তৃনমুল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা শ্রীরামপুর তৃনমুল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক তথা বর্ষীয়ান তৃনমুল নেতা তপন দাশগুপ্ত, দিলীপ […]
জমি জায়গা নিয়ে বিবাদের জেরে সুপারি দিয়ে খুনের চেষ্টা , ঘটনায় গ্রেপ্তার ২।
হুগলি, ১০ ডিসেম্বর:- সুপারি দিয়ে খুনের চেষ্টার অভিযোগে সুপারি কিলার সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চণ্ডীতলা থনার ভুতোদিঘী গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল অমল মহুরি ও বাবন দে। অমলের বাড়ি চণ্ডীতলায়। বাবানের বাড়ি রিষড়া থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। […]
মোদীর কাশী বিশ্বনাথ ধামের দ্বার উদঘাটন কর্মসূচির সরাসরি সম্প্রচার হবে হাওড়াতেও।
হাওড়া, ১০ ডিসেম্বর:- আগামী ১৩ ডিসেম্বর কাশী বিশ্বনাথ ধামের শুভ দ্বার উদঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে হাওড়াতেও। শুক্রবার বিকেলে মধ্য হাওড়ার পঞ্চাননতলায় বিজেপির হাওড়া সদর কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান দলের সদরের আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য। তিনি বলেন, ওইদিন অনুষ্ঠানের সম্প্রচার করা হবে হাওড়ার বিভিন্ন […]











