এই মুহূর্তে জেলা

তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ আরামবাগে।

হুগলি, ১৯ ফেব্রুয়ারি:- তৃনমুল কংগ্রেসের প্রার্থী এলাকায় ঢুকতেই ব্যাপক বিক্ষোভ স্থানীয় মানুষের। তাদের দাবী দিদিকে চাই কিন্তু তৃনমুলের এই প্রার্থীকে চাই না। কাউন্সিলার থাকালিন কোনও কাজ হয়নি। প্রার্থী সঙ্গে থাকা সাংসদ ও প্রাক্তন পৌর প্রশাসক তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ চলতে থাকে। ঘটনাটি ঘটেছে আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডে। শনিবার সকালে আরামবাগের ১৯ নম্বর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পুকুর বোজানোর অভিযোগ পেয়েই ব্যবস্থা নিলো পুরসভা।

হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- ফের পুকুর বোজানোর অভিযোগ হাওড়ায়। পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এইচআইটি ২ নং কোয়ার্টারের সামনে। স্থানীয় সাউদের পুকুর বোজানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। গোপন সূত্রে খবর পেয়েই শনিবার সকালে হাওড়ার পুর প্রশাশকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন দেবাংশু দাস সহ পুর আধিকারিকদের নিয়ে সেখানে ছুটে যান। অবিলম্বে এই […]

এই মুহূর্তে জেলা

রামেই ” শ্রী ” তৃণমূলের , তৃতীয় বারের জন্য চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী।

সুদীপ দাস, ১৮ ফেব্রুয়ারি:- ৩য় বারের জন্য চন্দননগরের মেয়র হলেন রাম চক্রবর্তী। টানা ৬ বারের কাউন্সিলর তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। ১৯৯ ৫সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার চন্দননগর থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন রামবাবু। ২০০০ সালে তৃণমূলের টিকিটে ২য় বারের কাউন্সিলর। ২০০৫ সালে তৃণমূলের টিকিটে জিতে তিনি চন্দননগর পুরনিগমের বিরোধী দলনেতা নির্বাচিত হন। ২০১০ সালে প্রথমবার চন্দননগর […]

এই মুহূর্তে জেলা

স্বামী প্রণবানন্দের আবির্ভাব তিথিতে প্রণব রথ মন্মথপুরে। 

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- মাঘী পূর্ণিমা ও যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে প্রণব রথ বের করল ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির। দু’দিনের এই অনুষ্ঠানে রীতি মেনে রথের মহারথী হিসাবে শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজ এবং সারথী হিসাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেজে জগতের কল্যাণ কামনায় দৈবশক্তির সাথে ভক্তের মিলন স্থাপনে বিশেষ […]

এই মুহূর্তে জেলা

পণের টাকা না দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

খানাকুল, ১৮ ফেব্রুয়ারি:- বিয়ের পন না দেওয়ায় এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে খুন করার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মৃত গৃহবধূ বাপের লোকজন। জানা গেছে, মুলত পণের দাবীতেই গৃহবধূকে নাকি গলায় ফাঁস দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃত গৃহবধূর নাম খুশি ঘোষ।বাপের বাড়ি খানাকুলের শ্রীরামপুর। শ্বশুরবাড়ি খানাকুলের রাজহাটির সেনহাট […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে তোলার টাকা না পেয়ে ওষুধ ব্যবসায়ীর উপর হামলা।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- দাবিমতো টাকা পয়সা না দেওয়ায় হাওড়ার বেলুড়ে এক ওষুধ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়েও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। হামলার ঘটনায় প্রাক্তন এক কাউন্সিলর ঘনিষ্ঠ লোকজনেরা জড়িত বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে টাকা-পয়সার দাবি করা হচ্ছিল। তা না দেওয়ায় মারধর করা হয়। অন্যদিকে, এসবের […]

এই মুহূর্তে জেলা

বিশ্বস্ত ভাড়াটিয়াই ডাকাতির মাষ্টার মাইন্ড, ব্যান্ডেলে ডাকাতির ঘটনায় কিনারা পুলিশের!

সুদীপ দাস, ১৮ ফেব্রুয়ারি:- ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। তাই সুরাহার কথা ভেবে কমবয়সী দম্পতিকে নীচতলা ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। বিপদে-আপদে ভাড়াটিয়াদের সহযোগীতা মিলবে। এই ভাবনা ছিলো দম্পতির। কিন্তু ভাড়াটিয়া হিসাবে থাকা সেই রক্ষকই ভক্ষক হয়ে উঠলো। বৃদ্ধ দম্পতির ঘরে ডাকাত ঢুকিয়ে সর্বস্ব লুট করালো সেই ভাড়াটিয়া। গত ১৫ই জানুয়ারি রাতে ব্যান্ডেল বাঁশতলার কাছে বিক্রমনগরের দত্ত […]

এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন। শুক্রবার হাওড়া স্টেশনে ঢোকার মুখে একটি ডাউন লোকাল ট্রেনের প্যানটোগ্রাফে হঠাৎই আগুন লাগে। প্লাটফর্মে ঢোকার আগেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটলেও আগুন সঙ্গে সঙ্গে নিভে যায়। এতে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। যাত্রীরাও সবাই […]

এই মুহূর্তে জেলা

অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড, বুধবার ২৩ ফেব্রুয়ারী থেকে ফের খুলছে বেলুড় মঠ।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আগামী আগামী ২৩শে ফেব্রুয়ারি বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য […]

এই মুহূর্তে জেলা

সাঁকরাইলে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- আবারও চুরির ঘটনা হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। জানা গেছে, বেলতলা ৪ নং বাম্পারে কাছে কাপড়ের দোকানে ওই চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শংকর চন্দ্র নস্কর নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে। বৃহস্পতিবার রাতে দশটার সময় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের […]