এই মুহূর্তে জেলা

সরকারের প্রস্তাবিত তাজপুরে সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী দুই শিল্প সংস্থার সঙ্গে বৈঠক মুখ্যসচিবের।

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- তাজপুরে রাজ্য সরকারের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী দেশের প্রথম সারির দুই শিল্প সংস্থা। বৃহস্পতিবার ওই দুই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাজপুর বন্দর নির্মাণে আগ্রহী সংস্থার মধ্যে রয়েছে দেশে বেসরকারি বন্দর পরিচালনার ক্ষেত্রে অগ্রগণ্য সংস্থা আদানি গোষ্ঠী। পাশাপাশি জিন্দাল গোষ্ঠীর […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত সুরজিৎ, কিংবদন্তির প্রয়ানে শোকস্তব্ধ কেওটা লাটবাগান।

সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা লাটবাগানে ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুরজিৎ সেনগুপ্তের বাড়ি। সেই বাড়িতে বর্তমানে দাদা-বৌদি থাকলেও প্রতি মাসে আসতেন সুরজিৎবাবু। হুগলি জেলার ফুটবল থেকে উঠে আসা তাঁর। অশ্বিনী বরাট (ভোলা দা) ছিলেন তাঁর কোচ। ভোলা দার কোচিং-এ হুগলী ব্রাঞ্চ স্কুলের মাঠে দীর্ঘদিন খেলেছেন তিনি। তিনিই কলকাতায় পাঠিয়েছিলেন সুরজিৎকে। কলকাতা লিগের লোয়ার ডিভিশন […]

এই মুহূর্তে জেলা

মহতি উদ্যোগ জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।

হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- এক মহতি উদ্যোগ গ্রহন করল হুগলির এক স্বেচ্ছাসেবী সংস্থা জ্যেতিকিরন ওয়েল ফেয়ার অরগানাইজেশান। সোমবার মগরার গজঘন্টা প্রাইমারি স্কুলের কাছে থ্যালাসেমিয়া রুগিদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করল। এই অনুষ্ঠানের উদবোধন করেন পঞ্চায়েত সদষ্য সুরজিত চক্রবর্তী। ছিলেন সংস্থার সভাপতি অজয় চৌবে সহ সভাপতি কল্লোল কুন্ডু সম্পাদক তপতী ভট্টাচার্য কোষাধ্যক্ষ শুক্লা মুখার্জি ও অন্যান্যরা। প্রথমে […]

এই মুহূর্তে জেলা

ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগ, হাল ফিরতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক রেজিষ্ট্রার ভবনের!

সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগে চন্দননগরের ঐতিহাসিজ রেজিস্ট্রি ভবনের পুনঃনির্মান হতে চলেছে। শুক্রবার সেই ভবন পরিদর্শনে এলেন ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন দিল্লীর ফ্রান্স দূতাবাসের ইন্দো-ফ্রান্স সংস্কৃতি বিভাগের আধিকারিক এমানুয়েল লেবরান ড্যামিয়েনস, কোলকাতার ফরাসী কনস্যুল জেনারেল দিদিয়ের তালপেইন সহ মোট আটজনের প্রতিনিধি দল। ৮ জনের এই দলে ছিলেন ফরাসী […]

এই মুহূর্তে জেলা

অনলাইনে ক্লাস করিয়ে অফলাইনে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের।

সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- সারাবছর অনলাইনে ক্লাস করিয়ে হঠাৎ করেই অফলাইনে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চন্দননগর ওমেনস পলিটেকনিক কলেজে। কোভিডের পর চলতি মাসের ৩ তারিখ থেকে এই কলেজে পড়াশুনা চালু হয়। বৃহস্পতিবার কলেজে এসে ছাত্রীরা জানতে পারে তাঁদের 5th সেমিস্টারের পরীক্ষা শীঘ্রই অফলাইনে নেওয়া হবে। তাও হোম সেন্টারে নয়। […]

এই মুহূর্তে জেলা

শীতলা মায়ের পুজো ঘিরে উত্তেজনা লিলুয়ায়। চললো গুলি বোমা।

হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- শীতলা মায়ের পুজো ঘিরে উত্তেজনা লিলুয়ায়। চললো গুলি বোমা। হাওড়ার লিলুয়ার চকপাড়া এলাকায় বুধবার রাতে শীতলা মায়ের পুজো এবং প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলাকালীন লালু, কাকে সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এসে গালিগালাজ ও মহিলাদের ইভটিজিং করতে শুরু করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ তাদের বাধা দিলে এবং সেখানকার দুষ্কৃতীদের পিছনে ধাওয়া […]

এই মুহূর্তে জেলা

ব্যাঁটরা ডাকাতি-কান্ডে ধৃত ভিকিকে জেরা করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- ব্যাঁটরা ডাকাতি-কান্ডে ধৃত ভিকিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। কোটি টাকা ডাকাতির টাকায় প্রেমিকাকে দামি আই ফোন ও প্রেমিকার মা’কে ফ্ল্যাট কিনতে সাড়ে চার লক্ষ টাকা উপহার পাঠিয়েছিল সে। সূত্রের খবর, ডাকাতির টাকায় দেড় লক্ষ টাকা দামের আই ফোন উপহার দিয়েছিলো প্রেমিকাকে হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি মল্লিক। মহিমা নামের […]

এই মুহূর্তে জেলা

সমস্ত নির্দেশকে লঙ্ঘন করে তৃণমূলের “দুই-তপন” বিধায়কের কাজিয়া, ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়!

সুদীপ দাস, ১৬ ফেব্রুয়ারি:- সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল তপন দাশগুপ্ত বনাম অসিত মজুমদারের দ্বন্দ্ব। চুঁচুড়া শহরের বাসিন্দা তপন দাশগুপ্ত এবং পরবর্তীকালে দল তপন দাশগুপ্ত কে বাঁশবেড়িয়া বিধায়কের টিকিট দেয়। আর চুঁচুড়া বিধানসভায় অসিত মজুমদার (তপন)। যদিও অসিত মজুমদার পাকাপাকিভাবে চুঁচুড়ার বাসিন্দা এখন। কিন্তু তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুজনকে […]

এই মুহূর্তে জেলা

নদীর জল প্লাবিত হয়ে চাষের জমিতে , আর্থিক সঙ্কটের মুখে খানাকুলে আলুচাষিরা।

হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- নদী থেকে ক্যানেল হয়ে জল হু হু করে জমিতে প্রবেশ করে। প্লাবিত হয় কয়েক হাজার আলু জমি। আর্থিক সংকটের মুখে কয়েক হাজার আলুচাষী। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলে। আলু তোলার মুখেই সেচের জলে আলু জমি প্লাবিত হওয়ায় বিপাকে কয়েক হাজার কৃষক। জানা গিয়েছে, ক্যানেলের জল খানাকুলের ধাড়াশিমুল, ২৪পুর, গনেশপুর,সহ খানাকুল এক ও […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও খুলল স্কুল , খুশি পড়ুয়ারা।

হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- হাওড়াতেও খুলেছে প্রাথমিক স্কুল। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বুধবার সকাল থেকে খুললো রাজ্যের সব প্রাথমিক স্কুল। হাওড়াতে আজ সকাল থেকে সমস্ত প্রাথমিক স্কুল খুলেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরা। দীর্ঘদিন কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার পর আজকে স্কুল খোলা ছাত্র-ছাত্রীরাও […]