হাওড়া , ১ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভারতের বহু ডাক্তারি পড়ুয়া আটকে রয়েছেন। এদের অনেকেই দেশে ফিরে আসতে পেরেছেন। অনেকে এখনও দেশে ফিরতে পারেননি। এ রাজ্যের বহু ডাক্তারি পড়ুয়াও রয়েছেন সেখানে। এদের মধ্যেই সোমবার রাতে বিমানে এয়ারপোর্টে ফেরেন হাওড়ার বালির বাসিন্দা অন্বেষা দাস। অন্বেষা ২০২০ সালে ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইউক্রেনে। দ্বিতীয় বর্ষের পড়ুয়া অন্বেষা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে […]
জেলা
বর্জ্য থেকে স্পিনিংমিলে আগুন, মৃত১, জখম১।
সুদীপ দাস, ১ মার্চ:- পাটের বর্জ্য থেকে আগুন। মৃত এক মহিলা শ্রমিক। ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলা শ্রমিক। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার হোসনেবাদের একটি স্পিনিং মিলে। ওই মিলে মূলতঃ পাটের সুতো তৈরী হয়। মৃত মহিলার নাম অনিমা দাস। বাড়ি মগরার অ্যাডকোনগরে। জখম মহিলা শ্রমিকের নাম সরস্বতী ধার। আহত […]
শিবরাত্রিতে খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ , খুশি ভক্তদের।
হুগলি, ১ মার্চ:- আজ শিবরাত্রি। সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ লাইন। আজ শিবরাত্রীর দিন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দির খোলা থাকলেও করোনা পরিস্থিতির জন্য ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছিলেন ভক্তরা। আজ পূর্নাথীরা গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুজো দিচ্ছে। […]
৪ঠা মার্চ রামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথি নিষ্ঠার সঙ্গে পালিত হবে বেলুড় মঠে।
হাওড়া, ১ মার্চ:- আগামী ৪ঠা মার্চ শুক্রবার ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথি নিষ্ঠার সঙ্গে পালিত হবে বেলুড় মঠে। তবে ১৩ মার্চ সাধারণ উৎসব হচ্ছে না। আগামী ৪ মার্চ, শুক্রবার শ্রীশ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব বেলুড় মঠে যথাযথ নিষ্ঠার সঙ্গে পালিত হবে। ওই দিন সকাল ৬-৩০ মিঃ থেকে বেলা ১১-৩০মিঃ ও বিকাল ৩-৩০ মিঃ থেকে ৫-৩০মিঃ পর্যন্ত ভক্ত ও […]
শিবরাত্রির সকাল থেকেই উত্তেজনা হাওড়ায়। নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।
হাওড়া, ১ মার্চ:- মঙ্গলবার শিবরাত্রির সকালে পূর্বের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। অবরোধে সামিল হয়েছেন মহিলারাও। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা এদিন রেল অবরোধ করেন। তাদের দাবি সময়মতো লোকাল ট্রেন চালাতে হবে। এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে […]
শ্রীরামপুর ২৫ নম্বর ওয়ার্ডে নির্বিঘ্নেই চলছে পুনরায় ভোট গ্রহনের কাজ।
হুগলি, ১ মার্চ:- শ্রীরামপুর ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ মাহেশ যুব কিশোর সংঘে ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে। ভোটের দিন এই কেন্দ্রে ভোট গ্রহনে অসংগতি দেখা দেওয়ায় পুনরায় ভোট গ্রহনের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। সাত নম্বর বুথে মোট ভোটার ৯৫২। পুন নির্বাচনে যেকোনো রকম অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া […]
কোন্নগরে আক্রান্ত বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গো ব্যাক স্লোগান কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। ভোটের আগের রাতে আক্রান্ত হন কোন্নগরের বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। তিনি হিন্দমোটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পরেন বিরোধী দলনেতা। পুলিশ বিক্ষোভ হটিয়ে তাকে বের করে দেয়। শুভেন্দু বলেন, রোজই এরকম করে, দশটা বিশটা […]
সিপিএম এজেন্টের দোকান ভাঙচুর , পাশে দাঁড়ালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক !
সুদীপ দাস, ২৮ ফেব্রুয়ারি:- ভোট মিটতেই্রবিবার গভীর রাতে সিপিএমের এক বুথ এজেন্টের দোকান ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড়ে। চুঁচুড়া পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন হালদার দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সাথে যুক্ত। সিপিএম কর্মী স্বপনবাবু রবিবার ভোটের দিন চুঁচুড়ার ১৫নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বুথ এজন্ট হয়েছিলেন। রবীন্দ্রনগরের কাছে রাস্তার পাশে স্বপনবাবুর একটি পরোটার দোকান […]
ধূলাগোড়ের একটি কাপড়ের কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- হাওড়ার ধূলাগোড়ের জালান কমপ্লেক্স এর ৩ নম্বর গেটের কাছে একটি কাপড়ের কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন […]
বিরোধী আন্দোলন মমতার থেকেই শেখা উচিৎ দাবি বিজেপি নেতার।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- বিজেপির রাজ্য নেতৃত্বরা তৃনমূল নেতা কুনাল ঘোষের বাড়িতে বসে কেক কেটে জন্মদিন পালন করবে। আর আমরা বন্ধের সমর্থনে রাস্তায় নেমে পুলিশের মার কেন খেতে যাবো? মন্তব্য হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সহ সভাপতি সঞ্জয় পান্ডের। গতকাল কুলাল ঘোষের জন্মদিনের ছবি বিজেপি কর্মীদের মনোবল ভেঙে গেছে। তাই আমরা বন্ধের সমর্থনে সিঙ্গুরে রাস্তায় নামিনি। বিরোধিতার […]











