এই মুহূর্তে জেলা

মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীর দোকানে ভাঙচুর চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৭ মার্চ:- মদ্যপ অবস্থায় দোকানে হামলা তৃণমূল কর্মীর। ভাঙচুর দোকানে। দোকানের কাঁচের শোকেস ভাঙতে গিয়ে তৃণমূল কর্মী নিজেই রক্তাক্ত হলো। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায়। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম সুশান্ত বনিক ওরফে সুনকা। দোকান মালিকের নাম অতিস সর্দার। অতিস পীরতলা এলাকারই বাসিন্দা। আর সুনকা পাশের পাড়া পেয়ারাবাগানের বাসিন্দা। রবিবার […]

এই মুহূর্তে জেলা

বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর।

সুদীপ দাস, ২৭ মার্চ:- বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেলো দুই কিশোর। ঘন্টা কয়েকের তল্লাশির পর দু’জনের মৃতদেহ উদ্ধার। রবিবার দুপুরে অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কেওটা চুনি মিঁঞার ঘাটে। মৃতদের নাম গোলু পাশওয়ান (১৫) এবং অনিকেত প্রসাদ (১৬)। গোলু চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দুজনেরই বাড়ি ব্যান্ডেল লোকোপাড়া মানসপুর বস্তি এলাকায়। […]

এই মুহূর্তে জেলা

বকেয়া মেটাতে ডানলপ গেটে পোস্টারিং কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক সন্তানদের।

সুদীপ দাস, ২৭ মার্চ:- অবিলম্বে বকেয়া মেটাতে ডানলপ গেটে পোস্টারিং কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক সন্তানদের। রবিবার সকালে কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের সন্তানরা জমায়েত হন ডানলপের পূর্ব গেটে। ইতিমধ্যে কোলকাতা হাই কোর্টের নির্দেশে সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানার নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই অবসরপ্রাপ্ত শ্রমিক পরিবারের সন্তানরা রবিবার কারখানার মেন গেটে জমায়েত হয়ে পোস্টারিং করে। তাঁদের মূলতঃ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় রেলের গোডাউনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।

হাওড়া, ২৭ মার্চ:- রেলের গোডাউনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। সন্দেহ, জুয়ার ঠেকে কোনও ঝামেলা নিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। এরপর দেহ ঝুলিয়ে দেওয়া হয় গোডাউনের শেডে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের কাছে রেলের গোডাউন থেকে রবিবার সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রায় ২৫ ফুট উঁচু শেড থেকে […]

এই মুহূর্তে জেলা

রামপুরহাটের গণহত্যা, আমতার ছাত্রনেতা খুনের ঘটনায় বিচারের দাবিতে ন্যায়যাত্রা অধীরের নেতৃত্বে।

হাওড়া, ২৭ মার্চ:- আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিশ খান খুনে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কন্দুর খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সহ রামপুরহাট গণহত্যার সঠিক তদন্ত ও রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে গত ২৫ মার্চ থেকে জাতীয় কংগ্রেসের ডাকে আমতা থেকে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত ন্যায়যাত্রার আজ তৃতীয় দিনে […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় শুরু হল মহিলা ক্রিকেট টুর্নামেন্ট।

তরুণ মুখোপাধ্যায় , ২৭ মার্চ:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকাল থেকে চুঁচুড়ায় শুরু হয়ে গেল মহিলা ক্রিকেটের আসর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তত্ত্বাবধানে এবং হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন এর পরিচালনায় এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রবিবার প্রথম দিনে খেলা হচ্ছে হাওড়া এবং […]

এই মুহূর্তে জেলা

সুদের টাকা চাইতেই খুন,শ্রীরামপুরে মহিলা খুনের কিনারা করল পুলিশ।

হুগলি, ২৭ মার্চ:- শ্রীরামপুর প্রভাসনগরে দিনের বেলায় বাড়িতে ঢুকে মহিলার গলা কেটে খুনের কিনারা করল পুলিশ। অভিযুক্ত কমল চৌরাশিয়াকে গ্রেফতার করেছে। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, কমল চৌরাশিয়ার স্ত্রী শশি চৌরাশিয়া রেনু সাউ এর কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা শোধ করা নিয়ে কমলের সঙ্গে রেনুর […]

এই মুহূর্তে জেলা

কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার ১৩ যুবক।

হাওড়া, ২৬ মার্চ:- কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার হলেন ১৩ জন যুবক। ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক চারজনের ৪ দিনের পুলিশি হেফাজত এবং বাকি ৯ জনের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা পুলিশ সূত্রের খবর, বেলুড় স্টেশন রোডে গত এক বছর ধরে কল […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার আলমপুরে নিখোঁজ এক কিশোর। উদ্বিগ্ন পরিবার।

হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার আলমপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ১৪ বছর বয়সী এক কিশোর। এই ঘটনায় উদ্বিগ্ন কিশোরের পরিবার। জানা গেছে, নিখোঁজ ওই কিশোরের নাম সাইপ্রকাশ নায়েক।গত প্রায় ৯ বছর ধরে হাওড়ার আলমপুরের জালান কমপ্লেক্সের গেঞ্জি কারখানায় কর্মরত বাবা মা’র সঙ্গে থাকত সে।শুক্রবার বেলা ১১টা নাগাদ বাড়ি থেকে সে বেরিয়েছিল। তারপর থেকে আর খোঁজ মেলেনি […]

এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে, আতঙ্কিত পরিবার।

আরামবাগ, ২৬ মার্চ:- রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা আরামবাগ পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পরিণীতা ঘোষের বাড়িতে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ফাঁসি বাগান সংলগ্ন এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে। অভিযোগ শুক্রবার রাতে পরিণীতা ঘোষ দুই মেয়ে কে নিয়ে যখন খেতে বসেছিলেন সেই সময় হঠাৎ […]