এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় কোথাও পিকেটিং আবার কোথাও মিছিল করে দোকানপাট বন্ধ করলো বনধকারীরা।

হুগলি, ২৯ মার্চ:- খোলা ছিল ব্যাঙ্ক এল আই সি পোস্ট অফিস। সাধারন ধর্মঘটের দ্বিতীয় দিনে বামপন্থীর চুৃঁচুড়ায় মিছিল করে গিয়ে বন্ধ করল কোথাও আবার পিকেটিং করে সাধারন মানুষকে তাদের দাবী জানালো। কেন্দ্রীয় নীতি সহ তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুদিনের সারা ভারত সাধরন ধর্মঘটে সাধারন জনজীবনে সেই ভাবে প্রভাব দেখা যায়নি। আর পাঁচটা সাধারন দিনের মতই […]

এই মুহূর্তে জেলা

ধর্মঘটের দ্বিতীয় দিনেও কুশপুতুল পোড়াল ধর্মঘটীরা। রাস্তায় প্রতীকী ফুটবল।

হাওড়া, ২৯ মার্চ:- কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, মানুষ বিরোধী এবং দেশ বিরোধী নীতির প্রতিবাদে দেশ জুড়ে সোম ও মঙ্গলবার দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। ২৮ ও ২৯ মার্চ, দু’দিন চলছে ধর্মঘট। তবে, মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিনে হাওড়ায় মোদী, মমতা ও মোহন ভগবতের কুশপুতুল পোড়াল ধর্মঘটীরা। রাস্তায় খেলা হলো প্রতীকী ফুটবল। […]

এই মুহূর্তে জেলা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে উনুন জ্বেলে দু টাকা কেজি চাল হাঁড়িতে ফুঁটিয়ে প্রতিবাদ তৃণমূলের।

হাওড়া, ২৮ মার্চ:- হাজার টাকা রান্নার গ্যাস। প্রতিবাদে হাওড়ায় টিএমসিপি কর্মীরা রাস্তায় উনুন জ্বেলে হাঁড়িতে ফোটাল ২ টাকা কেজির চাল। হেঁসেলে চড়েছে আগুন। ২ টাকা কেজির চাল ফুটছে হাজার টাকার রান্নার গ্যাসে। বিজেপি সরকারের এই নক্কারজনক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভে নামল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের নিত্যপ্রয়োজনীয় ও পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার দাসনগর […]

এই মুহূর্তে জেলা

রেলের আপত্তিতে মা সারদার মূর্তি অন্যত্র বসানোর সিদ্ধান্ত নিল আরামবাগ পৌরসভা।

মহেশ্বর চক্রবর্তী, ২৮ মার্চ:- রেলের জায়গায় প্রতিষ্ঠিত মা সারদার মুর্তি অন্যত্র সরিয়ে বসানোর সিদ্ধান্ত নিলো পৌরসভা। মুলত রেলের আপত্তির পরেই বিতর্কে না গিয়ে এলাকার মানুষের মতামত নিয়ে পৌরসভার নতুন চেয়ারম্যান মা সারদার মুর্তি অন্যত্র বসানোর কথা ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ পৌরসভায়। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাটের […]

এই মুহূর্তে জেলা

বনধ সফল করতে আরামবাগের রাস্তায় বামপন্থীরা।

আরামবাগ, ২৮ মার্চ:- বনধ সফল করতে আরামবাগের রাস্তায় নামে বামপন্থীরা। এদিন তারা আরামবাগের বাসস্ট্যান্ডে পথঅবোরধ করে। অবরোধের জেরে বহু গাড়ি দাঁড়িয়ে যায়। যানজট সৃষ্টি হয় শহর জুড়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বামনেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ তথা বাম নেতা শক্তি মোহন মালিকসহ অন্যান্য বাম নেতৃত্ব। এই বিষয়ে বাম নেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায় বলেন, শ্রমিকদের স্বার্থে […]

এই মুহূর্তে জেলা

শুরু হয়েছে দু’দিনের ধর্মঘট , প্রভাব পড়েনি হাওড়ায় , ডোমজুড়ে ট্রেন অবরোধ।

হাওড়া, ২৮ মার্চ:- কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, মানুষ বিরোধী এবং দেশ বিরোধী নীতির প্রতিবাদে দেশ জুড়ে আজ ও আগামীকাল দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। ২৮ ও ২৯ মার্চ, দু’দিন চলবে ধর্মঘট। এই ধর্মঘটে সামিল হয়েছে একাধিক ক্ষেত্র। কয়লা, ইস্পাত, তেল, টেলিকম, ডাক, আয়কর, তামা, ব্যাঙ্ক, বিমা সব ক্ষেত্রই এই ধর্মঘটে […]

এই মুহূর্তে জেলা

বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু যাত্রীর , গুরুতর আহত ২৫ জন।

হাওড়া, ২৭ মার্চ:- চামরাইলে একটি সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত হয়েছেন ২৫ জন। আহতদের মধে্য ১০ জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ১৫ জনকে হাওড়ার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা হাওড়া হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে […]

এই মুহূর্তে জেলা

বিজেপির স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন আরামবাগে।

আরামবাগ, ২৭ মার্চ:- হুগলি জেলার আরামবাগ পৌরসভার ১৯ নং ওয়ার্ডে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান।রবিবার, আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের স্বচ্ছ ভারত অভিযানে দেখা গেল বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের। এদিন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা রাস্তার দুই পাশে জঞ্জাল, নোংরা ও পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করেন। এর পাশাপাশি এদিন স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু হাতে […]

এই মুহূর্তে জেলা

গোলাবাড়িতে যুবককে খুনের চেষ্টা , এলাকায় উত্তেজনা।

হাওড়া, ২৭ মার্চ:- হাওড়ার গোলাবাড়ি থানার ফকির বাগান এলাকায় ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় পোদ্দার নামের ওই যুবক এলাকায় পুরনো ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচার কাজ করেন। রবিবার বিকেল তিনটে নাগাদ তিনি যখন দোকানের সামনে বসে ভাঙাচোরা জিনিসপত্র বাছাইয়ের কাজ করছিলেন হঠাৎই তার উপরে চড়াও হন এলাকার এক কুখ্যাত […]

এই মুহূর্তে জেলা

বন্ধ শ্যামনগর নর্থ জুটমিলের গেটে ধর্নায় শ্রমিকরা।

হুগলি, ২৭ মার্চ:- তিন মাস ধরে ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুটমিল বন্ধের কারনে মিলের দুটি গেটের সামনে ধর্ণায় বসেছে শ্রমিকরা। মিলের কোয়ার্টার থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছে না। এই আন্দোলন লাগাতার চলবে বলে শ্রমিকরা জানিয়েছে। এই জুটমিল বন্ধ হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে। কাজ হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। কিছুদিন আগে ডেপুটি লেবার কমিশনের […]