হাওড়া, ২ এপ্রিল:- উদয়নারায়ণপুরের নয়াচক ঘাটে দামোদরে স্নান করতে নেমে নিখোঁজ চার যুবকের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতের মধ্যেই চার যুবকের মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। শনিবার সকাল থেকে আবার তল্লাশি অভিযান শুরু হয়। এদিন তন্ময় দাসের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বিধায়ক সমীর পাঁজা জানান, এখানে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাশাপাশি রাজ্য […]
জেলা
রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় হত বৃদ্ধ। উত্তেজনা হাওড়ার জাপানিগেটে।
হাওড়া, ২ এপ্রিল:- রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শনিবার বিকেলে হাওড়ার জাপানিগেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হাওড়া আমতা রোডে ম্যাটাডোরের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম লক্ষ্মণ দাস। বয়স আনুমানিক ৬০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি জাপানিগেটে বাড়ি যাবার জন্য যখন রাস্তা […]
বেলুড়ের লালবাবা কলেজে গন্ডগোলের ঘটনায় ধৃতদের আদালতে পেশ।
হাওড়া, ২ এপ্রিল:- বেলুড়ের লালবাবা কলেজে মারপিটের ঘটনায় ধৃতদের শনিবার দুপুরে হাওড়া আদালতে পেশ করে বালি থানার পুলিশ। শুক্রবার ওই কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে অশান্তি হয় কলেজের মধ্যেই। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মারধরের ঘটনায় মোট চারজনকে আটক করে বালি থানার পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। ফের যাতে কোনও অশান্তি না ছড়ায় […]
বিড়ি নিয়ে তুলকালা ,বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবক, হাওড়ায় উত্তেজনা।
হাওড়া, ২ এপ্রিল:- বিড়ি নিয়ে তুলকালাম। বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবককে। আশঙ্কাজনক আরও এক যুবক। অভিযুক্ত গ্রেফতার। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে উত্তেজনা। বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হলো এক যুবককে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গেছে, হাওড়ার থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট […]
চুরি যাওয়া লক্ষাধিক টাকার মোবাইল উদ্ধার করে প্রমাণের ভিত্তিতে মালিকের হাতে তুলে দিলো আরামবাগ পুলিশ।
আরামবাগ , ১ এপ্রিল:- চুরি যাওয়া অথবা খোয়া যাওয়া লক্ষাধীক টাকার মোবাইল ফোন উদ্ধার করে উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে মোবাইলের সঠিক মালিকর হাতে তুলে দিলো আরামবাগ পুলিশ প্রশাসন। পুলিশ সুত্রে জানা গেছে আরামবাগ মহকুমার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মুলত আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের তৎপরতায় […]
রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুর আই টি আই কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০২২।
দুর্গাপুর, ১ এপ্রিল:- রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুর আই.টি.আই কলেজে অনুষ্ঠিত হল “জব ফেয়ার ২০২২”। প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন মন্ত্রী হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের আধিকারিক সহ অন্যান্যরা। মন্ত্রীর দাবি, জব ফেয়ার ২৬টি সংস্থা অংশগ্রহণ করেছে। ৩ হাজারের মতো যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। এর জেরে বেকারত্ব যেমন কমবে তেমনই আইটিআই, পলিটেকনিকের প্রতি মনোযোগ বাড়বে […]
বিজেপিতে যাওয়া হুগলি জেলা পরিষদের পাঁচ সদস্যের সদস্যপদ খারিজ।
সুদীপ দাস, ৩১ মার্চ:- বিজেপিতে যাওয়া হুগলী জেলা পরিষদের ৫সদস্যের সদস্যপদ খারিজ হয়ে গেলো। ৫জনের পাশাপাশি মালা সাহা নামে আর এক সদস্য মারা যাওয়ায় এই মুহুর্তে মোট ৪৪জনের সদস্য রইলো ৫০আসন বিশিষ্ট হুগলী জেলা পরিষদের। ২০১৮সালের পঞ্চায়েত নির্বাচনে হুগলী জেলা পরিষদের ৫০টি আসনই দখল করে তৃণমূল কংগ্রেস। এরমধ্যে অনেক আসনই বীনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলো তৃণমূল। […]
বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করার হুমকি কংগ্রেসের।
হাওড়া, ৩১ মার্চ:- পেট্রোল, ডিজেল, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। প্রতিবাদে গ্যাস সিলিন্ডার, ওষুধ, পেট্রোল পাম্পে গাঁদার মালা ঝুলিয়ে হাওড়ায় প্রতিবাদ কংগ্রেসের। ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন হলো হাওড়ায়। কোভিড পরিস্থিতির পরে মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তখনই বড় ধাক্কার মুখে আমজনতা। […]
মেয়ের উপর শারীরিক নিগ্রহ , সহ্য করতে না পেরে মা এবং মেয়ে মিলে খুন সৎ বাবাকে।
হাওড়া, ৩১ মার্চ:- কিশোরী মেয়ের উপর শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে মা এবং মেয়ে মিলে খুন সৎ বাবাকে। চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। ডোমজুড় থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে মা এবং মেয়েকে। বুধবার রাতে ডোমজুড়ের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম (৫৫) নিজের বাড়িতেই খুন হন। বিবাহিত শেখ সালাম এর আগে মুম্বইতে থাকলেও কয়েক […]
হেলিকপ্টারে ঘুরতে যাওয়ার টিকিট অনলাইনে কেটে গিয়ে প্রতারিত ব্যবসায়ী।
হুগলি, ৩০ মার্চ:- উত্তরপাড়ার বি কে স্ট্রিটের ব্যাবসায়ী দীপক শর্মা হেলিকপ্টার করে ঘুরতে যাবেন তাই অনলাইনে টিকিট কাটতে গিয়ে প্রতারিত। এই মাসের ২২ তারিখ বৈষ্ণদেবী মন্দিরে ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে। তাই হেলিকপ্টার ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন। “শ্রীমাতা বৈষ্ণদেবী সিরিন বোর্ড” নামে ওই সংস্থা যেটি জম্মু-কাশ্মীরের কাটরায় অবস্থিত। হেলিকপ্টার সংস্থার প্রতিনিধি এক যুবক […]










