কলকাতা , ১৫ অক্টোবর:- উত্তরবঙ্গের জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে দূর্ঘটনার পরে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে আসন্ন দীপাবলি ও ছট পুজোয় রাজ্যের বিভিন্ন জেলায় থাকা নদীর ঘাটগুলিতে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, এদিন ডেঙ্গু নিয়ে এক বৈঠকের ফাঁকেই মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদি খোলাখুলিই বলেছেন, সেচ দফতরের সঙ্গে জলপাইগুড়ি জেলা প্রশাসনের সমন্বয়ের অভাবেই ওই […]
জেলা
ডেঙ্গুর মোকাবিলায় জেলাগুলির সঙ্গে সমন্বয়ে বৃদ্ধি করে কাজের নির্দেশ।
কলকাতা , ১৫ অক্টোবর:- রাজ্য সরকার ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে জেলাগুলির সঙ্গে আরও একবার সমন্বয় বৃদ্ধি করে কাজ করার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার নবান্নে এক দফায় সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপার এবং পুলিশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ডেঙ্গু বৃদ্ধি পেতে থাকায় উদ্বেগ […]
স্কুলে সরকারি নীল-সাদা পোশাক নিয়ে প্রশ্ন তুলতেই ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়ার হুমকি তৃণমূল বিধায়কের।
সুদীপ দাস, ১৫ অক্টোবর:- সরকারি নীল-সাদা পোশাক নিয়ে প্রশ্ন তুলতেই মেজাজ হারালেন বিধায়ক। অভিভাবকের দিকে আঙুল উঁচিয়ে মেয়েকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়ার হুমকি বিধায়কের। ঘটনায় হতবাক সেখানে উপস্থিত প্রায় পাঁচশো অভিভাবক হতবাক। আজ অবাক করা ঘটনাটি ঘটেছে হুগলী গার্লস হাই স্কুলে। সরকার পক্ষের বিধায়কের নাম অসিত মজুমদার। এই বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটিতে রয়েছেন চুঁচুড়ার বিধায়ক […]
স্ত্রীকে খুনের চেষ্টা, পরে নিজেই ‘আত্মঘাতী’ স্বামী।
হাওড়া, ১৫ অক্টোবর:- স্ত্রীকে খুনের চেষ্টা করে পরে নিজেই ‘আত্মঘাতী’ হলেন স্বামী। এই ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাটে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক অশান্তির জেরেই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার চেষ্টার পর নিজে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চারাবাগান এলাকায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে […]
বেপরোয়া এম্বুলেন্স পিষে দিল মা ও মেয়েকে, উলুবেড়িয়ায় তুমুল উত্তেজনা।
হাওড়া, ১৫ অক্টোবর:- সাতসকালে দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল উলুবেড়িয়ার জগৎপুর জোড়া কলতলা এলাকা। ঘাতক অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। ১৬ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধ হয়। পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনানে বৃত্তি পরীক্ষা দিতে যাওয়ার জন্য জোড়া কলতলাতে জাতীয় সড়কের পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন মা […]
বেলদায় দিলীপ ঘোষের স্টেশন পরিদর্শন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি!
পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর:- দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ঘিরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় পশ্চিম মেদিনীপুরের বেলদায়।প্রাতঃভ্রমণে বেরনোর পর দিলীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশন, নন্দ মার্কেট সহ একাধিক জায়গায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নারায়ণগড় বিধানসভা […]
স্বামীর ‘পরকীয়া’ সম্পর্কের প্রতিবাদ করায় ঘর থেকে তরুণী স্ত্রীকে বের করে দেওয়ার অভিযোগ।
হাওড়া, ১৪ অক্টোবর:- স্বামীর ‘পরকীয়া’ সম্পর্কের প্রতিবাদ করায় ঘর থেকে তরুণী স্ত্রীকে বের করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘরের বাইরেই রাত কাটালেন স্ত্রী। প্রতিবেশীদের প্রতিবাদ। থানায় অভিযোগ দায়ের। একাধিক মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে মিটিং করতে যাওয়ার অছিলায় স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। […]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় সম্প্রীতির ছবি ধরা পড়ল হাওড়ার ডোমজুড়ে।
হাওড়া, ১৪ অক্টোবর:- সম্প্রীতির ছবি ধরা পড়ল হাওড়ার ডোমজুড়ে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় ডোমজুড় কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লার ব্যবস্থাপনায় শুক্রবার সলপ হাইরোডে হিন্দু ভাইরা হোম যজ্ঞ এবং মুসলিম ভাইরা দোয়া করলেন। অভিষেকের সুস্থতা কামনায় ওই কর্মসূচির আয়োজন করা হয় হাওড়ার সলপে। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার […]
জাঙ্গিপাড়া জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গীপাড়ায় নাবালিকার মৃত্যুতে পুলিশের তদন্তে ফাঁক রয়েছে বলে জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। আজ জাঙ্গিপাড়া কৃষ্ণপুর গ্রামে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। সকাল সারে দশটা নাগাদ নাবালিকার বাড়িতে আসেন চেয়ারম্যান। এক ঘন্টা রুদ্ধদার আলোচনার পর বেরিয়ে প্রিয়াঙ্ক কানুনগো সংবাদ মাধ্যমকে জানান, নাবালিকার বাবা মা […]
জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে নাবালিকার মৃত্যুর ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ, দাবি প্রিয়াঙ্ক কানুনগোর।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশ তাকে কোনরকম তথ্য দিয়ে সহায়তা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সঠিক সময়ে এফআইআর ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। দুটো ঘটনার ক্ষেত্রেই প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এছারাও তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে। দিল্লি […]











