হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়ার ব্যাঁটরায় বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ব্যাঁটরা থানার রামকৃষ্ণ মন্দির পথ এলাকার একটি প্লাস্টিক কারখানার গোডাউনে ওই বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কি থেকে আগুন লাগে তা খতিয়ে দেখছে দমকল। যুদ্ধকালীন ভিত্তিতে আগুন নেভানোর কাজে নামে দমকল। রামকৃষ্ণ মন্দির পথে এদিন প্লাস্টিক গোডাউনে হঠাৎই […]
জেলা
পরিবেশ বাঁচাতে হাওড়ায় গাছের ভাইফোঁটা পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে।
হাওড়া, ২৫ অক্টোবর:- পরিবেশ বাঁচাতে এবার গাছের ভাইফোঁটা হল হাওড়ায়। কালীপুজোর অমাবস্যার প্রতিপদে মঙ্গলবার দুপুরে হাওড়ার তেলকল ঘাটে পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে ওই অভিনব ভাইফোঁটার আয়োজন করা হয়। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনকে সামনে রেখে এই গাছের ভাইফোঁটার আয়োজন করা হয়। হাতে বরণডালা নিয়ে শাঁখ বাজিয়ে, উলু দিতে দিতে গাছের চারদিকে প্রদক্ষিণ করেন বোনেরা। পাখার বাতাস […]
বেলুড় মঠেও শ্যামা মায়ের আরাধনা। ভক্তদের ঢল।
হাওড়া, ২৪ অক্টোবর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও শ্যামামায়ের আরাধনা করা হয়েছে। জানা গেছে, সে অনেকদিন আগের কথা। স্বামীজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু হয় কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। বছরে ৪ বার কালীপুজো হয়ে থাকে। এই চারদিন হলো ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং দীপান্বিতা অমাবস্যা। এরমধ্যে […]
সিঙ্গুরের ডাকাত কালীপুজোয় বন্ধ তুবড়ি প্রতিযোগিতা।
হুগলি, ২৪ অক্টোবর:- সিঙ্গুর ডাকাতে কালীর পুজোয় তুবড়ি প্রতিযোগিতা একটা আকর্ষণীয় বিষয়, দীর্ঘদিন ধরে কালী পুজোর রাতে এই তুবড়ি প্রতিযোগিতার দেখার জন্য সিঙ্গুর এবং আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ এসে ভিড় করেন পূজা প্রাঙ্গণে। কিন্তু এবছর মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং পরিবেশ দপ্তরের নির্দেশ অনুসারে এই প্রতিযোগিতা বন্ধ রাখা হচ্ছে এ ব্যাপারে বলতে গিয়ে […]
ফের ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি।
উঃ২৪পরগনা, ২৪ অক্টোবর:- ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় যুব তৃণমূল নেতাকে দুষ্করিদের গুলি।গুলিতে জখম রাজ পাণ্ডে নামে যুব তৃণমূল নেতা গতকাল রাতে যখন তাদের এলাকার কালীপুজো প্রাঙ্গণে বসে ছিল। সেই সময় তিনটি বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তার হাতে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক।
সুদীপ দাস , ২৩ অক্টোবর:- দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক শোভনা চক্রবর্তী(৬০)। শোভনাদেবী হুগলীর ভদ্রেশ্বর স্টেশন রোডের গভঃ কলোনীর মোড় এলাকার বাসিন্দা ছিলেন। সেখানে একটি আবাসনের তিনতলায় একাই থাকতেন শোভনাদেবী। দিনভর লেখালেখি ও বই পড়া নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। রবিবার রাতে ঘরে প্রদীপ জ্জ্বালাতে গিয়ে কোনভাবে দূর্ঘটনা ঘটে বলে অনুমান করা […]
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার বিজেপি কর্মী।
সুদীপ দাস , ২৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার বিজেপি কর্মী। ধৃত বিজেপি কর্মীর নাম সৌরভ ভট্টাচার্য্য (২৮)। বাড়ি হুগলীর মগরা থানার অন্তর্গত ত্রিবেনী শ্মশান ঘাটের কাছে। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলে একটি পোষ্ট ফেসবুকে ছড়ায়। সেই পোস্টের নিচেই সৌরভ ভট্টাচার্য্য কুরুচিকর […]
গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক দুষ্কৃতি , ডোমজুড়ে উত্তেজনা।
হাওড়া , ২৩ অক্টোবর:- গ্রাম থেকে গরু চুরি হচ্ছিল এমন অভিযোগ ছিলই। রাত পাহারা বসিয়েছিলেন এলাকার মানুষ। এবার গাড়ি এনে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক দুষ্কৃতি। বাকিরা পলাতক। জনরোষে আগুন ধরিয়ে দেওয়া হলো গাড়িতে। ডোমজুড়ে উত্তেজনা। জানা গেছে, হাওড়ার পাকুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে গ্রাম থেকে গরু চুরি হচ্ছিল। অভিযোগ, ডোমজুড় থানায় অভিযোগ জানানো […]
মধ্য হাওড়ায় কালীপূজা উদ্বোধনে এসে কলকাতাকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল নেতার।
হাওড়া, ২৩ অক্টোবর:- ইচ্ছে হয় কোনও বিতর্কসভা হলে কলকাতাকে সরাসরি চ্যালেঞ্জ জানাব হাওড়াতে এসে দেখে যান হাওড়ার ছেলেরা কী মাপের পুজোর আয়োজন করতে পারেন সে দুর্গাপূজা হোক বা কালীপূজা। শনিবার হাওড়ায় এক কালীপুজোর উদ্বোধনে এসে সাংবাদিকদের একথা বলেন আইএফএ-র প্রাক্তন সহ সভাপতি তৃণমূল নেতা শ্যামল মিত্র। তিনি বলেন, হাওড়া ৫০০ বছরেরও বেশি প্রাচীন শহর। হাওড়ার […]
ধনতেরাসের দিন মর্মান্তিক ঘটনা হাওড়ায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু।
হাওড়া, ২২ অক্টোবর:- বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বালকের। শনিবার ওই ঘটনা ঘটে। বছর বারোর ষষ্ঠ শ্রেণির ছাত্র ইরফান খান বাড়ির কাছেই শিবপুর কাজীপাড়ার মালিবাগান এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। এরপরেই জল খেতে গিয়ে মাঠের পাশে থাকা ও পরিশুদ্ধ পানীয় জলের বৈদ্যুতিক মেশিন এর কাছে যেতেই মাটিতে লুটিয়ে পড়ে ইরফান। […]











