এই মুহূর্তে জেলা

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা লুট লিলুয়ায়।

হাওড়া, ২৯ অক্টোবর:- লিলুয়ার বামুনগাছি রোডে জনবহুল এলাকায় এক পাইকারি মুদি ব্যবসায়ীর লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী যখন ব্যবসা শেষ করে দোকান বন্ধের পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় আচমকাই পিছন থেকে হেলমেট ঢাকা অবস্থায় দুই দুষ্কৃতি এসে তাঁর হাতের টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল থেকে একাদশী পর্যন্ত দিনে ১৬ঘন্টা নো-এন্ট্রি চন্দননগরে।

সুদীপ দাস, ২৮ অক্টোবর:- চন্দননগরের ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পুজোকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতিদিন দুপুর দু’টো থেকে পরের দিন ভোর ছ’টা পর্যন্ত চন্দননগরে সমস্ত রকম যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করল চন্দননগর পুলিশ কমিশনারেট। আগামীকাল থেকে একাদশীর দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুক্রবার চন্দননগর থানার সামনে গঙ্গাপাড়ে আয়োজিত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদেরকে একথা জানিয়ে […]

এই মুহূর্তে জেলা

কালী পুজোর ভাসানে যুগলকে মারধর, তরুণীর শ্লীলতাহানির অভিযোগ।

হাওড়া, ২৮ অক্টোবর:- বৃহস্পতিবার রাতে কালী পুজোর ভাসানের সময় হাওড়ার মন্দিরতলা এলাকায় এক যুগলকে মারধরের অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মদ্যপ অবস্থায় একটি ক্লাবের ছেলেরা মারধর করে বলে অভিযোগ। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাওড়া শিবপুরের বাসিন্দা এক তরুণী তার বন্ধুর সাথে বাইকে চেপে ওষুধ […]

এই মুহূর্তে জেলা

উদ্বোধন হয়ে গেলো চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর।

হুগলি, ২৮ অক্টোবর:- চন্দননগরের পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর। চন্দননগর স্ট্যন্ড রোডে শুক্রবার বিকেলে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। আবাসন ও বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস চন্দননগর কমিশনারের প্রধান অমিত পন্ডিত জাগলভি ও একাধিক পুলিশ কর্তারা। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো। মানকুন্ডু ও চন্দননগর মিলিয়ে […]

এই মুহূর্তে জেলা

জগৎবিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ছাড় মিলছে না বিদ্যুতের বিলে।

সুদীপ দাস, ২৮ অক্টোবর:- দুর্গা পূজার মত চন্দননগরের ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পুজোয় ছাড় মিলল না ইলেকট্রিক বিলে। প্রসঙ্গত আজ চন্দননগরে ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। যে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি, চন্দননগর পুলি কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ বিদ্যুৎ দপ্তরের […]

এই মুহূর্তে জেলা

শত্রুঘ্নের নামে নিখোঁজ পোস্টার কুলটিতে, বিজেপির কাজ, বলছে তৃণমূল

আসানসোল, ২৮ অক্টোবর:- ছটপুজোয় নেই বিহারিবাবু! শত্রুঘ্নের নামে নিখোঁজ পোস্টার কুলটিতে, বিজেপির কাজ, বলছে তৃণমূল পোস্টার প্রকাশ্যে আসার পরেই তৃণমূল সাংসদকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী দল বিজেপি। যদিও শাসকদলের বক্তব্য, অহেতুক বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। শত্রুঘ্ন সিন্‌হার নামে নিখোঁজ পোস্টার। সামনেই ছটপুজো। কিন্তু এই সময় ‘বিহারিবাবু’ কোথায়? এই মর্মেই পোস্টার পড়ল আসানসোলের […]

এই মুহূর্তে জেলা

চেশায়ার হোমে ফোটা দিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা

হুগলি, ২৬ অক্টোবর:- শারিরীক ভাবে পিছিয়ে থাকা আবাসিকদের ভাইফোঁটা দিল থ্যালেসেমিয়া আক্রান্ত শিশুরা।বুধবার সকালে শ্রীরামপুর চেশায়ার হোমে ভাইফোঁটার আয়োজন করে থ্যালাসেমিয়া প্রতিরোধকারী সংগঠন রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি।সেখানে উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী শা ও বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, অভিনেত্রী লোপামুদ্রা সিনহা,সংগঠনের সম্পাদক নন্টু দেব ও চেশায়ার হোমের কর্তৃপক্ষ। এ দিন […]

এই মুহূর্তে জেলা

শ্যামপুরে সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ড।

হাওড়া, ২৬ অক্টোবর:- বাড়িতে সিলিন্ডার ফেটে গুরুতর জখম হয়েছেন শিশু, মহিলা সহ মোট ১১ জন। হাওড়ার শ্যামপুরের বাছরি এলাকার ঘটনা। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটে। ভাইফোঁটা উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজন এসেছিলেন। ডেলিভারি বয় এসে গ্যাসের সংযোগ দিয়ে যান। তখন থেকেই গ্যাস লিক করে বলে অভিযোগ। তবে বাড়িতে কাঠের জালে রান্নাবান্না হচ্ছিল। […]

এই মুহূর্তে জেলা

অস্বাভাবিক মৃত্যু মহিলার, মৃতেদহ উদ্ধারে পুলিশকে বাঁধা।

হুগলি, ২৬ অক্টোবর:- হরিপালের ইলাহিপুর কিরণময়ী তালপুকুর ধার এলাকার ঘটনা।মহিলার পরিরারের অভিযোগ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় খুন বলে অভিযোগ। মৃত মহিলার নাম সীমা দুলে (৩৮)। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। জানা গেছে বছর কুড়ি আগে সীমার বিবাহ হয় শ্রীরামপুরে। বিয়ের দশ বছর পর স্বামী মারা যান, তার পর থেকেই বাপের বাড়িতেই দুই […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক। অবশ্য মেলেনি কিছুই।

হাওড়া, ২৬ অক্টোবর:- দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর সেকশনে হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমাতঙ্কের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যার ফলে অল্প কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমের মতন সুতলি দড়ি বাঁধা কিছু পাওয়া যায়। বোমা পড়ে আছে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের। […]