হাওড়া, ১ নভেম্বর:- মহাসমারোহে শুরু হয়ে গেল বেলুড় মঠ সারদাপীঠের শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। মঙ্গলবার সন্ধ্যায় এই পূজায় দেবীর আবাহন এবং অধিবাস অনুষ্ঠান হয়। মন্ত্রোচারণ এবং আরতির মধ্য দিয়ে মাকে আবাহন করা হয়। বুধবার মহানবমীতে ভোরবেলা থেকে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা হবে। গত দু’বছর করোনাকাল পেরিয়ে এবার সাধারণ মানুষ এবং ভক্তদের জন্য সারদাপীঠের দরজা […]
জেলা
গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৭ জনের মৃত্যু, নিখোঁজদের সন্ধান পেতে নদীতে তল্লাশি।
সোজাসাপটা ডেস্ক, ৩১ অক্টোবর:- একদিকে চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট সফর আর মোদির সফরের মধ্যেই গুজরাতে ভেঙে পড়ল ব্রিজ। গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৭ জনের মৃত্যু, আহত বহু। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। সন্ধে ৬.৩০টা নাগাদ ১৫০ জনকে নিয়ে মাচ্ছু নদীতে ভেঙে পড়ে কেবল ব্রিজ।কার গাফিলতিতে ব্রিজ বিপর্যয়? উঠছে প্রশ্ন। মেরামতির […]
কাগজ দিয়েই দশ ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে তাক লাগালো স্কুল পড়ুয়া।
সুদীপ দাস, ৩০ অক্টোবর:- সামান্য কাগজেই প্রায় ১০ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে নিজের ঘরে নিজেই পুজোর জোগারজান্তি সারছে বছর ১৫-র ঋতম মন্ডল। ঋতম চন্দননগর ঋষি অরবিন্দ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এবছর ঋতমের পুজো ৮ম বর্ষে পদার্পণ করল। চুঁচুড়ার টালিখোলা বঙ্কিমভবনের ছাত্রা ঋতম ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশুনার পাশাপাশি, নাচ ও ছবি […]
ছট পুজোয় রিষড়ায় গঙ্গার ঘাটগুলি পরিদর্শনে পৌরপ্রধান ও বিধায়ক।
তরুণ মুখোপাধ্যায়, ৩০ অক্টোবর:- সারা দেশের সঙ্গে হুগলি জেলাতেও মহা সমারোহে পালিত হচ্ছে ছট উৎসব। এদিন হুগলির ত্রিবেণী থেকে উত্তরপাড়া, ডানকুনি থেকে আরামবাগ সর্বোত্তই দেখা গেছে হাজার হাজার ভক্তরা গঙ্গায় ও অন্যান্য জলাশয় এবং নদীতে গিয়ে সূর্য দেবতার বন্দনা করেছেন। এ দিন জেলার সবথেকে বড় সমাবেশ ছিল রিসরায়। এখানকার প্রত্যেকটি গঙ্গার ঘাট ছিল দুপুর থেকে […]
বেতন বঞ্চনার দ্রুত নিরসনের দাবিতে সরব এবার প্রধান শিক্ষক, শিক্ষিকারা।
হাওড়া, ৩০ অক্টোবর:- অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস (ASFHM) এর হাওড়া সদর মহকুমা কমিটির উদ্যোগে প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো হাওড়ায় বাঁকড়া বাদামতলা গার্লস হাইস্কুলে। রবিবার ৭৫ জন প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে একাধিক দাবি এবং তার সঠিক বিচার চেয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। দাবি ওঠে, বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাদের বেতন-বঞ্চনার দ্রুত নিরসন ছাড়াও […]
ছটপুজোর দিনেই শোকের ছায়া হাওড়ায়।
হাওড়া, ৩০ অক্টোবর:- ছটপুজোর দিনেই শোকের ছায়া হাওড়ায়। শিবপুর লেডিস ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হলো ছট পুণ্যার্থী এক মহিলার। রবিবার ছটপুজোর দিনেই হাওড়ার শিবপুর ঘাটে জলে ডুবে ওই মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়। ওই মহিলা গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে যান। স্থানীয় এক যুবক ওই মহিলাকে জলে ভেসে যেতে দেখে উদ্ধারের জন্য ছুটে আসেন। জল […]
ছটপুজোর ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার শালিমারে।
হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রের খবর। ছটপুজোর দিন রবিবার ভোররাতে শালিমার ৫ নম্বর গেট এলাকার কয়েকটি দোকানঘরে (বি গার্ডেন থানার অন্তর্গত) বিধ্বংসী আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় […]
ডানকুনিতে অস্ত্র উদ্ধার।
হুগলি, ৩০ অক্টোবর:- তকাল রাতে মুর্শিদাবাদ গামী বাস থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে STF, অফিসাররা ডানকুনি হাউজিং মোড় থেকে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ইম্প্রোভাইজড অস্ত্র সহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জানা গেছে আগ্নেয়াস্ত্রগুলি পাটনা, বিহার থেকে নিয়ে আসা হয় এবং মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার কথা ছিল। ডানকুনি থানার সহযোগীতায় এসটিএফ অভিযুক্তদের গ্রেফতারে সমর্থ […]
ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হাওড়ায়।
হাওড়া, ২৯ অক্টোবর:- হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে সাময়িক ব্যাহত হলো ট্রেন চলাচল। শনিবার বিকেল নাগাদ ডাউন লাইনে টিকিয়াপাড়া কারশেডের কাছে তার ছিঁড়ে পড়ায় লোকাল সহ দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যত দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
রিষড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জগদ্ধাত্রী পূজার গাইড ম্যাপ।
হুগলি, ২৯ অক্টোবর:- পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জগদ্ধাত্রী উৎসব অনুষ্ঠিত হয় রিষরায়। সেই জগদ্ধাত্রী উৎসব যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য আজ চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে রিষড়া জগদ্ধাত্রী পূজা গাইড ম্যাপ ২০২২ এর উদ্বোধন করা হলো। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। এখানকার পূজো প্রসঙ্গে বলতে গিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি […]











