এই মুহূর্তে জেলা

লাউ শাক কাটতে গিয়ে তড়িদাহত তরুণী, হাওড়ায় চাঞ্চল্য।

হাওড়া, ১১ জানুয়ারি:- দিদির বাড়ির দোতলা ছাদে লাউ শাক কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয়ে ছাদ থেকে নিচে পড়ে গেলেন বছর তিরিশের এক তরুণী। হাওড়ার জগাছায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে স্থানীয় আনন্দ নিকেতন ক্লাবের কাছে। ওই তরুণীর নাম শায়রা বেগম। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ছাদে লাউ শাক কাটতে গিয়ে তরিদাহত হন তিনি। এরপর ওই অবস্থায় দোতলার ছাদ […]

এই মুহূর্তে জেলা

ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদগীদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হল সম্মেলন।

হুগলি, ১১ জানুয়ারি:- ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদগীদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হল সম্মেলন। রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্প উদ্যোগীদের নিয়ে বিভিন্ন জেলাতে করা হচ্ছে সম্মেলন। সেইমতো হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের নির্দেশেই এই সম্মেলন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পদ্যোগীরা এখানে […]

এই মুহূর্তে জেলা

ভয়াবহ আগুন ডোমজুড়ের রাসায়নিক কারখানায়।

হাওড়া, ১০ জানুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। আরও ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানা গেছে। কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। হতাহতের খবর নেই। আগুন বিধ্বংসী আকার নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জাতীয় সড়কের ধারে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে পুলিশের জালে ৯ বাংলাদেশী।

হাওড়া, ১০ জানুয়ারি:- হাওড়া স্টেশনের মতো অতি গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালিয়ে পুলিশের জালে ৯ বাংলাদেশী। গোলাবাড়ি থানার পুলিশের অভিযানে ধৃত মোট ১০। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন সংলগ্ন নিউ কমপ্লেক্সের গাড়ি পার্কিং স্ট্যান্ডে হানা দিয়ে দুটি গাড়ি আটক করে সেখান থেকে নয় বাংলাদেশী সহ মোট ১০ জনকে গ্রেফতার করলো গোলাবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, […]

এই মুহূর্তে জেলা

মদের ঠেকে মারধোর শ্রীরামপুরে মৃত প্রৌঢ়!

হুগলি, ৯ জানুয়ারি:- শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডের বিধান পার্ক বৈষ্ণব পাড়ার বাসিন্দা মহেন্দর তাঁতি (৫৭) ওয়েলিংটন জুটমিলের শ্রমিক ছিলেন। গত শুক্রবার শ্রীরামপুর কাটাপোল এলাকায় গিয়েছিলেন। সেখানে মদের ঠেকে বচসা থেকে তাকে বেধরক মারধোর করে অপূর্ব বাগ ওরফে ভাদু। পরদিন সকালে কোনো ভাবে বাড়ি ফিরে আসেন মহেন্দ্রর। ছেলে অরুনকে বলেন ভাদু তাকে মারধর করেছে।মুখ মাথায় আঘাত […]

এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে দিদির রক্ষাকবচ কর্মসূচিকে ঘিরে মঞ্চে চাঁদের হাট।

হুগলি, ৮ জানুয়ারি:- পঞ্চায়েত ভোটের মুখে দিদির রক্ষাকবচ কর্মসূচিকে ঘিরে এক মঞ্চেই হাজির হলেন চাঁপদানী বিধানসভা কেন্দ্রের নেতা কর্মীরা। রবিবার শেওড়াফুলির ভক্তিমহলে শ্রীরামপুর সাংগঠনিক সভার সভাপতি তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই সাংবাদিক বৈঠক করেন।সেখানে ছিলেন বৈদ্যাবাটি ও চাঁপদানী পুরসভার দুই চেয়ারম্যান পিন্টু মাহাতো, সুরেশ মিশ্র। এ ছাড়া বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ, সন্তোষ […]

এই মুহূর্তে জেলা

গোলাবাড়ি থানা এলাকার দোকান থেকেই উদ্ধার গাঁজা। উত্তেজনা এলাকায়।

হাওড়া, ৮ জানুয়ারি:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাঞ্জাব লেনের একটি দোকান থেকে প্রায় এক কেজির কাছাকাছি গাঁজার প্যাকেট সহ একজনকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ওই ঘটনা ঘটে। কোথা থেকে কিভাবে এলো এই গাঁজার প্যাকেট তার সদুত্তর না দিতে পারায় স্থানীয় বাসিন্দারা গোলাবাড়ি থানায় খবর দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই মুহূর্তে জেলা

মহামায়া উচ্চ বিদ্যালয়ের ১২৫ তম বর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে।

হুগলি, ৮ জানুয়ারি:- ঢাক, ধামশা মাদলের তালে তালে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। রবিবার সকালে সিঙ্গুর স্কুল থেকে শোভাযাত্রা বের হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। এদিনের শোভাযাত্রায় উপস্হিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হারিপালের বিধায়ক ড: করবী মান্না, সিঙ্গুরের বিডিও পার্থ ব্যানার্জী সহ স্কুলের প্রাক্তন শিক্ষক, […]

এই মুহূর্তে জেলা

বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস।

হাওড়া, ৮ জানুয়ারি:- বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস। রবিবার সকালে হাওড়া ছাড়ার পর ইস্পাত এক্সপ্রেসের বগির কাপলিং খুলে যায় বলে খবর। বগি থেকে কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। সেসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, রবিবার সকাল ৯টায় হাওড়া ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। এরপর কারশেড পৌঁছনোর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার জঙ্গি-যোগ সন্দেহে গ্রেফতার দুই যুবক।

হাওড়া, ৭ জানুয়ারি:- আবারও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফের জালে হাওড়ার ২ যুবক। এদের মধ্যে একজন হাওড়া থানা এলাকার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। এবং অন্যজন শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা। ওই দুই যুবককে কলকাতা পুলিশের এসটিএফ খিদিরপুর থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শুক্রবার রাতে কলকাতা পুলিশের বিশেষ দল ধৃত ওই দুই যুবককে তাদের […]