হাওড়া, ১৭ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুটি থানা এলাকায় সোমবার গভীর রাতে এটিএম কাউন্টারে হানা দেয় দুষ্কৃতিরা। দুষ্কৃতিরা রাতের দিকে এটিএমে ঢুকে সিসি ক্যামেরা ভাঙারও চেষ্টা করে। তার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় মানুষের দাবি এটিএম লুটেরই উদ্দেশ্য ছিল দুষ্কৃতিদের। এরমধ্যে একটি ঘটনা ঘটে জগাছা থানার উনসানি এলাকায়। এবং অন্য ঘটনা ঘটে ডোমজুড় […]
জেলা
চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- গেজেট মেনে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডদের চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার দুপুরে হাওড়ার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারিতে টেট পাস ট্রেন্ড চাকুরি প্রার্থীরা। তাদের অভিযোগ, ৯ বছর পার হয়ে গেছে অথচ তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর আগে আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশ করা […]
গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এই ঘটনায় ঘরের মধ্যেই আটকে পড়েন মানসিক ভারসাম্যহীন বয়স্ক দুই ভাইবোন। দমকলের তৎপরতায় এদের সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর হাওড়ার সালকিয়া অরবিন্দ রোড এলাকায় সোমবার রাত প্রায় দুটো নাগাদ একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। দমকলে […]
জন্মজয়ন্তী অনুষ্ঠানের আগে উধাও নেতাজীর অবক্ষ মূর্তি।
উঃ২৪পরগনা, ১৭ জানুয়ারি:- ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার মানিকপীর বাজারের শেষপ্রান্তে ছিল দেশনায়ক নেতাজীর আবক্ষ মূর্তি। মঙ্গলবার সকাল থেকে উধাও সেই মূর্তি। গত বছর ওখানে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে গন্ডগোল বেঁধে ছিল। অভিযোগ, জনবহুল মানিকপীর বাজার থেকে নেতাজীর মূর্তি উধাও হয়ে গিয়েছে। মূর্তি উদ্ধারে এদিন বেলায় ভাটপাড়া থানায় অভিযোগ […]
লিলুয়ায় উদ্ধার নরকঙ্কাল। চাঞ্চল্য।
হাওড়া, ১৬ জানুয়ারি:- এবার হাওড়ার লিলুয়ায় উদ্ধার হলো নরকঙ্কাল। প্রায় মাস পাঁচেক যাবৎ ওই এলাকায় নিখোঁজ ছিলেন সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির এক সদস্যা। শাঁখা-পলা দেখে এলাকার বাসিন্দাদের অনুমান উদ্ধার হওয়া কঙ্কালটি ওই নিখোঁজ মহিলারই। কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে লিলুয়ার ঝাউতলা এলাকায়। জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয় কিছু মানুষ গাছের কাঠ কাটতে গিয়ে ওই কঙ্কালটি […]
বীরভূম জেলায় জয়দেব কেন্দুনি মেলা।
বীরভূম, ১৬ জানুয়ারি:- জয়দেব কেন্দুলী মেলাতে লক্ষাধিক মানুষের সমাগমে মকর সংক্রান্তিতে সকল পুণ্যার্থী একসঙ্গে অজয় নদীতে স্নান করেন এবং মন্দিরে পূজো দেন। এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজয় নদীর পাড়ে বহু সংখ্যক আখড়া এই আগড়াগুলিতে সাধারণত হরিনাম সংকীর্তন ও বাউল গানের আসর বসে। আউল বাউলে মেতে উঠেছে এই জয় দেব কেন্দুলী মেলা। ফুলচাঁদ স্মৃতি […]
অগ্নিকাণ্ডের ঘটনা বেলুড়ে। জখম গৃহকর্তা।
হাওড়া, ১৫ জানুয়ারি:- রবিবার সন্ধ্যে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার বেলুড়ে। এই ঘটনায় পুড়ে জখম হন এক ব্যক্তি। এদিন বেলুড়ের গিরিশ ঘোষ রোডের এক বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। গৃহকর্তা বিজয় কুমার জয়সোয়াল আগুনে পুড়ে জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের […]
হাওড়ায় ধৃত দুষ্কৃতিদের হেফাজতে নিয়ে উদ্ধার হলো কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র।
হাওড়া, ১৫ জানুয়ারি:- গোয়েন্দা পুলিশের সাফল্য। হাওড়ার কাঠপোল এলাকায় ধৃত দুষ্কৃতিদের হেফাজতে নিয়ে উদ্ধার হলো কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় এই দেশী আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া কাঠপোল এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। […]
বাউল মেলায় জমজমাট বীরভূমের কেন্দুলী।
বীরভূম, ১৫ জানুয়ারি:- পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। এদিন ভোরে সকলে মকর স্নান করেন। আজ মকর সংক্রান্তির দিন সকালে এমনই স্নানের চিত্র দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে। অনেক দূর থেকে মানুষ আসছেন এই বক্রেশ্বরের গরম জলে স্নান করতে। বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর তার মধ্যেই উল্লেখযোগ্য দিন হল মকর […]
পাথর সরানো নিয়ে বচসা, বি গার্ডেন এলাকায় খুন।
হাওড়া, ১৪ জানুয়ারি:- পাথর সরানোকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটলো দক্ষিণ হাওড়া বি গার্ডেন এলাকার মিশ্রপাড়ায়। আজ সকালে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। জানা গেছে, ওই এলাকা দিয়ে প্রচুর টোটো যাতায়াত করে। এতে এলাকার বাচ্চাদের অনেক সময় দুর্ঘটনা ঘটে। সেই কারণে পাড়ার লোকেরা একটি বড় পাথর রেখে দিয়েছিলেন রাস্তার মুখে। […]











